Blog

  • মহান বিজয় দিবসে বীরমুক্তিযোদ্ধা পুলিশ ও শহীদ পুলিশ পরিবারকে সংবর্ধনা প্রদান করল জেলা পুলিশ

    মহান বিজয় দিবসে বীরমুক্তিযোদ্ধা পুলিশ ও শহীদ পুলিশ পরিবারকে সংবর্ধনা প্রদান করল জেলা পুলিশ

    ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ রাঙ্গামাটি পার্বত্য জেলায় জন্মগ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব।

    মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে বীর পুলিশ সদস্যদের অসামান্য সাহসিকতা, আত্মত্যাগ ও ঐতিহাসিক ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পুলিশ পরিবারকে সম্মাননা স্মারক ও সৌজন্য উপহার প্রদান করা হয়।

    এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#

  • রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন

    রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন

    দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ষপূর্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
    মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টায় রাঙ্গামাটির কলেজ গেইট সংলগ্ন হোটেল মোটেল জর্জে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন দৈনিক সবুজ বাংলার রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম মহোদয়, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার আল হক, রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল আলম, বৈশাখী টিভির রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, দৈনিক গণকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মূখ্য সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মেহেদী ইমাম, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আহমেদ আশিকুর রায়হান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ রুস্তম রায়হান ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহেল রানা, সহ-অর্থ সম্পাদক মিজানুল ইসলাম, দপ্তর সম্পাদক আহমদ বিলাল খান এবং কার্যকরী সদস্য অহিদুল ইসলাম অভি।
    এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সুধীজন ও পত্রিকার পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
    বক্তারা বলেন, দৈনিক সবুজ বাংলা প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল, নৈতিক ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।
    অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। #

  • মহান বিজয় দিবসে  রাঙ্গামাটিতে বিএনসিসির কুচকাওয়াজ,ব্যান্ড পরিবেশন ও র‍্যালি অনুষ্ঠান

    মহান বিজয় দিবসে রাঙ্গামাটিতে বিএনসিসির কুচকাওয়াজ,ব্যান্ড পরিবেশন ও র‍্যালি অনুষ্ঠান

    প্রতি বছরের ন্যায় এ বছরও বিএনসিসি কর্তৃক যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ–উদ্দীপনার সঙ্গে ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘মহান বিজয় দিবস–২০২৫’ উদযাপন করা হয়েছে।

    দেশের ৫৪তম মহান বিজয় দিবসকে আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করে তুলতে রিজিওনাল ডিরেক্টর আবু সাঈদ আল সাবের, বিজিইমএসএম, পিপিএমজিএম, এনডিসি, পিএসসি; মহাপরিচালক, বিএনসিসি–এর দিকনির্দেশনা ও উদ্যোগে দেশের ৪৬টি জেলা এবং বিভিন্ন উপজেলায় বিএনসিসির ব্যান্ড দল ও ক্যাডেটদের সমন্বয়ে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

    এই আয়োজনের অংশ হিসেবে সদর দপ্তর কর্ণফুলী রেজিমেন্ট–এর রেজিমেন্ট কমান্ডার, সকল সামরিক অফিসার, বিএনসিসিপি, পিইউ ও টিইউ–এর অংশগ্রহণ এবং সার্বিক তত্ত্বাবধানে কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন ৫টি জেলা থেকে বিজয় র‍্যালিতে এক সহস্রাধিক ক্যাডেট অংশগ্রহণ করেন।

    এছাড়াও রাঙ্গামাটি জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ মহড়ায় বিএনসিসির একটি কন্টিনজেন্ট রাঙ্গামাটি জেলা স্টেডিয়াম প্যারেড গ্রাউন্ডে অংশগ্রহণ করে।

    বিজয় দিবসের র‍্যালিটি কর্ণফুলী রেজিমেন্টের তত্ত্বাবধানে সকালে অনুষ্ঠিত হয়। এতে ৩৫ জন ক্যাডেট একসঙ্গে একটি ব্যান্ড দলের সাথে রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে যাত্রা করে টিটিসি মোড় প্রদক্ষিণ করে পুনরায় রাঙ্গামাটি সরকারি কলেজে এসে র‍্যালি সমাপ্ত করে।
    মহান বিজয় দিবসের চেতনায় ঐক্যবদ্ধ বাংলাদেশ। #

  • ডেভিল হান্ট অভিযানে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় ০১জন গ্রেফতার।

    ডেভিল হান্ট অভিযানে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় ০১জন গ্রেফতার।

    আজ ১৫ ডিসেম্বর ২০২৫খ্রি. কোতয়ালী থানার মামলা নং-০২, তারিখ-০৯/০২/২০২৫খ্রিঃ ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯(সংশোধনী/২০১৩) এর ৬ (১)-এর আসামী মোঃ আশিকুল ইসলাম সোহান (৩২) (জেলা যুবলীগের সক্রিয় কর্মী),পিতা- মোঃ সিরাজুল ইসলাম মাস্টার, মাতা- মাহবুবা নুর, সাং-ফরেস্ট কলোনী মাস্টার বাড়ী, উত্তর পাড়া, থানা-কোতয়ালী,জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলাকে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার করা হয়েছে।

    গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসারগণ ও কিলো-১ নৈশ অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ আশিকুল ইসলাম সোহান (৩২)-কে অদ্য ১৫/১২/২০২৫ খ্রি. তারিখ রাত অনুমান ০৩.৪৫ ঘটিকায় অত্র কোতয়ালী থানাধীন আসামীর নিজ বসত বাড়ী এলাকা হতে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি: সভাপতি কচি ও সম্পাদক মুরাদ

    চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি: সভাপতি কচি ও সম্পাদক মুরাদ

    দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির (২০২৫-২০২৬) সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
    গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে আয়োজিত অন্তর্বর্তীকালীন কমিটির বর্ষপূর্তি দ্বিতীয় পর্বের প্রধান নির্বাচন কমিশনার সাইফুল্লাহ চৌধুরী এ কমিটি ঘোষণা করেন।
    এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলী পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, এনটিভি’র ব্যুরো প্রধান শামসুল হক হায়দারী, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শিশির বড়ুয়া ও মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।
    কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সহ-সভাপতি হয়েছেন দৈনিক বাংলার ব্যুরো প্রধান ডেইজি মওদুদ, যুগ্ম সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক পোট্রেট নিউজের সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক সিবার্তা-২৪ এর সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ফারুক আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন।

    এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশ এর ব্যুরো প্রধান সালেহ নোমান, দৈনিক ইনকিলাবের ডেপুটি ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সেলিম, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী এবং এনটিভি’র সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ। #

  • শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকেও রাষ্ট্রীয় বেতন-ভাতা ও সম্মানী ব্যবস্থার দাবি

    শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকেও রাষ্ট্রীয় বেতন-ভাতা ও সম্মানী ব্যবস্থার দাবি

    শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকেও রাষ্ট্রীয় বেতন-ভাতা ও সম্মানী ব্যবস্থার আওতায় আনা এখন সময়ের দাবি। মহান মুক্তিযুদ্ধে যেমন মুক্তিযোদ্ধারা সম্মুখযুদ্ধে জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছেন, তেমনি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীরাও তাদের মেধা, প্রজ্ঞা ও চিন্তাশক্তি দিয়ে স্বাধীনতার সংগ্রামকে সুদৃঢ় করেছিলেন। অথচ স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও শহীদ বুদ্ধিজীবীদের পরিবার রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার ক্ষেত্রে এখনও উপেক্ষিত রয়ে গেছে।

    ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী”র সভাপতিত্বে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

    রবিবার (১৪ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির মেরুদণ্ড। স্বাধীনতার ঠিক প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের খ্যাতনামা শিক্ষক,লেখক,চিকিৎসক,প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মেধাবী মানুষদের হত্যা করে। এর উদ্দেশ্য ছিল সদ্য জন্ম নেওয়া বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়া, যেন স্বাধীন দেশটি নেতৃত্ব ও দিকনির্দেশনার সংকটে পড়ে।

    তারা আরও বলেন, রাষ্ট্র বীর মুক্তিযোদ্ধাদের জন্য যেভাবে সম্মানী ভাতা, মাসিক আর্থিক সহায়তা ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে, ঠিক তেমনিভাবে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকেও একটি স্থায়ী বেতন-ভাতা কাঠামোর আওতায় আনা উচিত। এটি কেবল আর্থিক সহায়তা নয়, বরং জাতির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

    বক্তারা দাবি করেন,শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি আরও দৃশ্যমান করতে তাদের জন্য আলাদা ভাতা ব্যবস্থা, চিকিৎসা সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে শহীদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরতে শিক্ষা কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
    আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন। #

  • মরহুম সাংবাদিক মোস্তফা কামালের স্মরন সভা,শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

    মরহুম সাংবাদিক মোস্তফা কামালের স্মরন সভা,শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

    রাঙামাটির বিশিষ্ট সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও শিক্ষক মোস্তফা কামালের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার সকালে শহরের রিজার্ভ বাজারস্থ রাঙামাটি শিশু নিকেতন প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।
    সাংবাদিক মোস্তফা কামাল স্মরণ সভা পরিষদের সদস্য শংকর হোড়ের সঞ্চলনায় স্মরণ সভা পরিষদের অপর সদস্য মোঃ মোস্তফা কামাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্রো,রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে,রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো ইলিয়াস, রাঙমাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সামশুল আলম,সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।
    সভায় স্মৃতিচারণ করে বক্তারা বলেন,সাংবাদিক মোস্তফা কামাল ছিলেন একজন ক্ষণজন্মা ব্যাক্তিত্ব। শুধু সাংবাদিকতার ক্ষেত্রেই নয়,ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তাঁর দক্ষ পদচারণা।
    তিনি তাঁর মেধা ও শ্রমের মাধ্যমে নিজেকে এবং রাঙামাটিকে তুলে ধরেছেন এক অনন্য উচ্চতায়।

    বক্তারা আরো বলেন,মোস্তফা কামাল নিজেকে সাংবাদিক ছাড়াও একজন শিক্ষক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তাঁর অনেক ছাত্র-ছাত্রী আজ সফলতার সর্বোচ্চ শিখরে আরোহন করেছেন।
    তাঁদের সফলতার গল্পে মোস্তফা কামাল একটি গুরুত্বপূর্ণ চরিত্র দখল করে আছেন।
    আলোচনা সভা শেষে মরহুম মোস্তফা কামালের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
    পরে আলোচনা সভা মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা। #

  • কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম

    কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম

    রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়িত কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলি পেপার মিল ( কেপিএম) কারখানার ওয়াগ্গা পানির পাম্প হাউজের কারিগরি সমস্যার কারণে ৪ দিন উৎপাদন সাময়িক বন্ধ থাকার পর শনিবার (১৩ ডিসেম্বর) সকাল হতে ফের উৎপাদনে ফিরেছে মিলটি।

    শনিবার ( ১৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় যোগাযোগ করা হলে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) শহীদ উল্লাহ বলেন, কারখানার কর্ণফুলি নদী সংলগ্ন ওয়াগ্গা পানি উত্তোলন পাম্প হাউজের কারিগরি সমস্যার কারণে বিগত ৪ দিন ধরে সাময়িক উৎপাদন বন্ধ ছিল। কেপিএম এর কাগজ উৎপাদন করতে প্রচুর পানির প্রয়োজন। যার পুরাটাই কর্ণফুলী নদী হতে উত্তোলন করা হয়।

    বর্তমানে শুষ্ক মৌসুম শুরু হওয়ায় ভাটার সময় নদীর পানির স্তর অনেক নীচে নেমে যায় এতে পর্যাপ্ত পানি উত্তোলন বাঁধাপ্রাপ্ত হয়। বর্তমানে পানি প্রবেশ পথ ম্যানুয়ালি খননের মাধ্যমে এবং বালু উত্তোলন পাইপলাইন ব্যবহার করে আরো গভীর করে উৎপাদন সচল করা হয়েছে আজ শনিবার সকাল হতে।

    প্রসঙ্গত: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর জন্য বাংলাদেশ স্টেশনারী অফিস (বিএসও’র) এর মাধ্যমে নির্বাচন কমিশন কেপিএম হতে ৯১৫ মেট্রিক টন ব্রাউন, গোলাপি এবং সবুজ রংয়ের কাগজের চাহিদা দিয়েছিলেন। চাহিদার বিপরীতে এ পর্যন্ত কেপিএম থেকে সরবরাহ করা হয়েছে ৫৩৭ মেট্রিক টন কাগজ । অবশিষ্ট ৩৭৮ মেট্রিক টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ দেয়ার প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান এমডি । #

  • ৮৭ লক্ষ টাকার  ভারতীয় সিগারেট জব্দ করেছে কাপ্তাইয়ে বিজিবি।

    ৮৭ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে কাপ্তাইয়ে বিজিবি।

    রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অভিযানে অবৈধভাবেভাবে পাচারকালে ৩৬ হাজার ২ শত ৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক করা হয়েছে। তন্মধ্যে ৩ হাজর ৫০০ প্যাকেট ওরিস, ১৫ হাজর ২শত ৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭ হাজার ৫ শত প্যাকেট প্যাট্রন সিগারেট রয়েছে। আটককৃত সিগারেটের সিজার মূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯ শত টাকা বলে বিজিবি সূত্রে জানা যায়।
    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১ টা ১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্, এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল কাপ্তাই উপজেলার বড়ইছড়ি – ঘাগড়া সড়কের বটতলীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত সিগারেট আটক করেন।
    বর্তমানে আটককৃত ভারতীয় সিগারেট কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি সূত্রে জানা যায় ভবিষ্যতেও এ ধরনের চোরাচালান প্রতিরোধ কার্যক্রম অব্যহত থাকবে।#

  • পার্বত্যাঞ্চলের চলমান সমস্যা কেবল আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই: এখন এটি জাতীয় সমস্যা। – ড. দেবপ্রিয ভট্টাচার্য।

    পার্বত্যাঞ্চলের চলমান সমস্যা কেবল আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই: এখন এটি জাতীয় সমস্যা। – ড. দেবপ্রিয ভট্টাচার্য।

    পার্বত্য চট্টগ্রামের সমস্যা এখনজাতীয় সমস্যা হয়ে দাড়িয়েছে বর্তমানে, ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও বহুমাত্রিক সংকটের কারণে এ অঞ্চলের চলমান সমস্যা আর কেবল আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। ফলে সব রাজনৈতিক দলকে এর পথরেখা দিতে হবে, এটিকে অবহেলা করে কোন রাজনৈতিক দল বের হতে পারবে না,এটি এখন জাতীয় সমস্যা হিসেবে বিবেচিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সিপিডি’ফেলো ড. দেবপ্রিয ভট্টাচার্য।
    তিনি আরো বলেন, একাধিক প্রতিবেশী দেশের স্বার্থ সংশ্লিষ্ট্যতায় এই পার্বত্য অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতি যেভাবে বিকশিত হচ্ছে, ফলে পার্বত্যাঞ্চলের নিরাপত্তা ও অখন্ডতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ন হয়ে আসছে।

    পার্বত্য চট্টগ্রামের এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যার জন্য জাতীয় সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ন এবং প্রয়োজনীয় হয়ে দাড়িয়েছে। এই সমাধানের মূলে হলো এই অঞ্চলের বসবাসরত জাতি-ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমে সকলের অধিকারের স্বীকৃতি দিয়ে এবং ইতিহাসের প্রতি সন্মান রেখে ও স্থানীয় বৈশিষ্ট্যের প্রতি মনোযোগের মাধ্যমে একটি সমাধানের পথরেখা বের করতে হবে।
    এই জাতীয় সমাধানের পথরেখা নির্বাচনী ইশতেহারের ভেতরে রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দিতে হবে এবং আগামীদিনের বাংলাদেশের জন্য এটা কিভাবে কার্যকর করবেন এটা পরিস্কারভাবে জানতে চেয়েছেন স্থানীয় স্টেকহোল্ডাররা।
    তিনি আরো বলেন, বাংলাদেশ একটি দোলাচলের মধ্যে আছে। ভীতিমুক্ত ভোটার ও প্রভাবমুক্ত প্রশাসন এবং সক্ষম আইন প্রয়োগকারী সংস্থা এসব এখনো দৃশ্যমান নয়। একইসাথে তফসিল পরবর্তি সময়ে সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনী তারা তাদের ভুমিকা পালন করবে তেমনটা প্রত্যাশা করে।
    আজ বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটিতে স্থানীয় একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক্‌-নির্বাচনী উদ্যোগ ‘আঞ্চলিক পরামর্শ সভা’ শেষে দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের এ কথা বলেন।

    আঞ্চলিক পরামর্শ সভায় শিক্ষক, আইনজীবি, প্রথাগত নেতা হেডম্যান কার্বারী, নারী অধিকারকর্মী, পরিবেশকর্মী,শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সুষ্ঠু নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার, দুর্নীতির দমন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, জনপ্রতিনিধিদের জবাবদিহিসহ নানা প্রসঙ্গে বক্তব্য দেন অংশগ্রহণকারীরা।
    #