Blog

  • মিয়ানমারে বিপুল পণ্য ও ওষুধ পাচারকালে ৬ পাচারকারী আটক করছে কোস্ট গার্ড

    মিয়ানমারে বিপুল পণ্য ও ওষুধ পাচারকালে ৬ পাচারকারী আটক করছে কোস্ট গার্ড

    কক্সবাজারের বাকখালী নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচারচক্রের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।

    শনিবার (৬ ডিসেম্বর ) মধ্যরাতে কোস্টগার্ডের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। রাত ১টার দিকে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালালে সেখানে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা প্রায় ৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ সামগ্রী উদ্ধার করা হয়।

    শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে। জব্দকৃত ফিশিং বোট ও উদ্ধারকৃত আলামতও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

    তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ড ভবিষ্যতেও কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে। #

  • জণগণনই তাঁর ভোটের পাহারা দিবে আর কাউকে লাগবে না : চকরিয়ার পথসভায় সালাহউদ্দিন আহমদ

    জণগণনই তাঁর ভোটের পাহারা দিবে আর কাউকে লাগবে না : চকরিয়ার পথসভায় সালাহউদ্দিন আহমদ

    আগামী ফেব্রুয়ারীর প্রথমার্ধে ইনশাআলাহ বাংলাদেশের এই ঐতিহাসিক, বাংলাদেশের পরিবর্তনের সুচনাকারী, জাতীয় সংসদের নির্বাচন অনুষ্টিত হবে। এই নির্বাচন শুধু মাত্র নির্বাচিত হয়ে সরকার গঠনের নির্বাচন হবেনা, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন । এই নির্বাচনে জণগণনেই তার নিজের ভোটের পাহারা দিবে আর কাউকে লাগবে না। বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আজ ৬ ডিসেম্বর সকাল সাড়ে এগোরটার সময় চকরিয়া উপজেলার ইসলাম নগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় এ কথা বলেন।
    এসময় সালাহউদ্দিন আহমদ আরো বলেন, দীর্ঘ ষোল সতেরো বছর আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে এই দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে, গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। বাংলাদেশের নাগরিকদের সকল রকম অধিকার তারা হারিয়েছে, অধিকার ভোগ করতে পারে নাই। নামে মাত্র বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু থাকলেও প্রকৃতপক্ষে সবাই জানে গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা এই দেশে বাকশাল কায়েম করেছিলেন। এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন।এসময় তার সাথে আরো উপস্হিত ছিলেন তার সহধর্মিণী সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। #

  • প্রার্থীর মনোনয়ন ঘোষণার খবর শুনে উল্লাসে লাফ : স্ট্রোকে প্রাণ গেল বিএনপি নেতার

    প্রার্থীর মনোনয়ন ঘোষণার খবর শুনে উল্লাসে লাফ : স্ট্রোকে প্রাণ গেল বিএনপি নেতার

    কক্সবাজারের মহেশখালীতে বিএনপির মনোনয়নপ্রাপ্ত পছন্দের প্রার্থীর নাম ঘোষণার খবরে উচ্ছ্বাসে লাফিয়ে উঠে স্ট্রোকে মারা গেছেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম ফরিদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

    মরদেহ ফরিদুল আলম (৫০) কালারমারছড়া ইউনিয়নের মৃত সৈয়দ আহমদের ছেলে এবং দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির দ্বিতীয় দফায় ঘোষিত প্রার্থী তালিকায় সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নাম শুনেই ঘরে বিশ্রামে থাকা অসুস্থ ফরিদুল আলম হঠাৎ উল্লাসে চিৎকার দেন এবং লাফিয়ে ওঠেন। ঠিক সেই মুহূর্তেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

    পরে স্থানীয়রা দ্রুত তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, হঠাৎ অতিরিক্ত উত্তেজনা ও আনন্দে তার স্ট্রোক হতে পারে।

    স্থানীয় বিএনপি নেতারা জানান, ফরিদ ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ একজন কর্মী। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে আসন্ন নির্বাচনে আলমগীর ফরিদের প্রার্থিতা নিয়ে তিনি অত্যন্ত উৎসাহী ছিলেন। #

  • সেন্টমার্টিন নৌ-রুটে  ঢেউয়ের কবলে পড়ে স্পিডবোট ডুবে মা-মেয়ের করুন মৃত্যু

    সেন্টমার্টিন নৌ-রুটে ঢেউয়ের কবলে পড়ে স্পিডবোট ডুবে মা-মেয়ের করুন মৃত্যু

    টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটের নাফনদীর মোহনায় ঢেউয়ের কবলে পড়ে সেন্টমার্টিনের হাছানের মালিকানাধীন স্পিড বোটটি ডুবে গেছে। এ ঘটনায়
    মা-মেয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো-সেন্টমার্টিনের পূর্ব পাড়ার মাহফুজ রহমানের স্ত্রী মরিয়ম খাতুন (৩৫) ও শিশুকন্যা মহিমা (৫)।

    মুমূর্ষু অবস্থায় ৪ যাত্রীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে
    মৃত ঘোষণা করেন। অন্য দুই শিশু মাহমুদা (৯) ও নুসাইবা (৬) শঙ্কামুক্ত রয়েছে। এদের মধ্যে মাহমুদা সেন্টমার্টিনের পূর্ব পাড়ার মাহফুজ রহমানের এবং নুসাইবা একই এলাকার মো. ইয়াছিনের শিশুকন্যা।

    সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নাফনদীর মোহনায় ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানায় সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়জুল ইসলাম।

    তিনি জানান, ‘সকালে সেন্টমার্টিন জেটিঘাট থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১১ জন যাত্রী এবং চালকসহ স্পিডবোটটি টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন। বঙ্গোপসাগর ও নাফনদীর মোহনায় পৌঁছালে ঢেউয়ের কবলে পড়ে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় মা-মেয়ে দুইজনের মৃত্যু হয়েছে’।

    নিহত মরিয়মের বড় ভাই ও ভাবী বলেন, ‘বাপের বাড়ি বেড়ানোর পর শ্বশুর বাড়ি ফিরতে দুই মেয়েসহ শাহপরীর দ্বীপ ফিরছিলেন। হঠাৎ সাগরের ঢেউয়ের তোড়ে স্পিডবোট উল্টে দেয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মা-মেয়ে দুইজনের মৃত্যু হয়’।

    টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী বলেন, ‘হাসপাতালে আনার আগেই মা–মেয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত আরও দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। কীভাবে স্পিডবোটটি উল্টে গেল, তা তদন্ত
    করা হচ্ছে। #

  • সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রোগমুক্তি কামনায়	কক্সবাজার প্রেসক্লাবের  দোয়া মাহফিল

    সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রোগমুক্তি কামনায় কক্সবাজার প্রেসক্লাবের দোয়া মাহফিল

    কক্সবাজার প্রেসক্লাবের জমিদাতা,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৩০ নভেম্বর) বিকেলে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন বাহারীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল, প্রেসক্লাবের সহ সভাপতি সিনিয়র সাংবাদিক কালাম হোসেন আজাদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী সিনিয়র এডভোকেট ও প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবু সিদ্দিক ওসমানী প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু নির্বাহী কমিটির সদস্য মোর্শেদুর রহমান খোকন প্রমুখ। দোয়া পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম মৌলানা হাফেজ আবদুল কাইয়ুম।

    এতে বলা হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তাঁর সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। তারা তাঁর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করেন।

    দোয়া মাহফিল শেষে সভাপতির পক্ষ থেকে অসুস্থ নেত্রীর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সারা দেশের ন্যায় পার্বত্য রাঙ্গামাটিতে বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর রাঙ্গামাটি পৌর এলাকার হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদে দলের পক্ষ থেকে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান।

    মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা যুব দলের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল সালাম বাবলু, জেলা কৃষক দলের সেক্রেটারি মোঃ রবিউল হোসেন বাবলু, জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি মোঃ সাজ্জাদ হোসেন, জেলা যুব দলের সদস্য মোঃ নাজিম উদ্দিন, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন প্রমুখ। অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আবুল হোসেন রতন, জেলা কৃষক দলের নেতা মুহাম্মদ হাবিবুর রহমান মোন্না এবং এলাকার সর্বস্তরের মুসল্লি বৃন্দ।

  • খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন রাবিপ্রবি উপাচার্য ও প্রক্টর

    খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন রাবিপ্রবি উপাচার্য ও প্রক্টর

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান ও রাবিপ্রবি প্রক্টর সাদ্দাম হোসেন।

    শনিবার (২৯ নভেম্বর) রাবিপ্রবি উপাচার্য ও প্রক্টর তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক স্ট্যাটাস এর মাধ্যমে রাবিপ্রবি উপাচার্য জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের দৃশ্যমান ঘটনাপ্রবাহ বিএনপিকে ঘিরে হলেও প্রকৃত অর্থে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি বরাবরই আপোষহীন ছিলেন।

    তিনি আরও জানান, তাঁর এই অবস্থান আগ্রাসনবাদীদের দূর্গে আঘাত করেছে। তিনি এদেশের রাজনৈতিক ইতিহাসে এক আইকনিক ব্যক্তিত্ব; তিনি বিএনপির দলীয় রাজনীতির লিমিট অতিক্রম করে জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছেন। তাঁর ভীষণ অসুস্থতায় দোয়া করি আল্লাহ যেন বেগম জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে দেন,জন্য আরও কাজ করার সুযোগ দেন।

    রাবিপ্রবি প্রক্টর ফেইসবুকে এক স্ট্যাটাস এর মাধ্যমে জানান, দেশপ্রেম ও সাহসের অনন্য প্রতীক বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য ও শান্তি দান করুন।

    উল্লেখ্য, রবিবার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে মেডিক্যাল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

  • ১ ডিসেম্বর থেকে পর্যটকরা রাত্রী যাপনের সুযোগ পাবে সেন্টমার্টিনে।

    ১ ডিসেম্বর থেকে পর্যটকরা রাত্রী যাপনের সুযোগ পাবে সেন্টমার্টিনে।

    আগামী ১ ডিসেম্বর থেকে পর্যটকদের রাত্রী যাপনের সুযোগ থাকছে সেন্টমার্টিনে । ফলে নভেম্বরে যাত্রীদের সেন্টমার্টিন যাওয়ার আগ্রহ তেমন না থাকলেও এখন অনেকে প্রস্তুতি নিচ্ছেন দ্বীপটি ভ্রমণের । ১২টি সরকারী নির্দেশনা মেনে পর্যটকেরা ভ্রমণ করতে পরবেন এই দ্বীপে।
    বঙ্গোপসাগরের বুকে নীলজলের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন পর্যটকেরা। দীর্ঘ প্রতীক্ষার পর ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে। রাতে থাকার সুযোগও থাকছে। তবে দৈনিক দুই হাজারের বেশি পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবে না।
    কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে সকাল সাতটায় জাহাজ ছেড়ে যাবে। পরের দিন বেলা তিনটায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস পর্যটকেরা রাতে থাকার সুযোগ পাবেন সেন্টমার্টিনে। ইতিমধ্যেই অনেক পর্যটক সেন্টমার্টিন যাওয়ার প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে।
    সরকারি ঘোষণা অনুযায়ী, ১ নভেম্বর থেকে পর্যটকদের ভ্রমণের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত করা হয়। তবে রাতে থাকার ব্যবস্থা না থাকায় এখন পর্যন্ত তেমন পর্যটকও দ্বীপ ভ্রমণে যাননি। সেন্ট মার্টিন ভ্রমণের এবারের সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিনে কোনো নৌযান চলাচল করতে পারবে না। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
    পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হবে বলে জানান- পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল লতিফ জনি জানান,তবে যারা যাবেন সেন্টমার্টিনে তাদেরকে অবশ্যই ১২টি সরকারী নিদের্শনা মেনে ভ্রমণ করতে হবে দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে। #

  • পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের বদলি বিদায়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

    পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের বদলি বিদায়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

    আজ ২৮ নভেম্বর ২০২৫ খ্রি. রাঙ্গামাটি জেলা পুলিশের পুলিশ লাইন্স কনফারেন্স রুমে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বদলি উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এর সঞ্চালনায় বিদায়ী অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার বিদায়ী পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।

    এ সময় অনুষ্ঠানে উপস্থিত অফিসার এবং ফোর্সগণ পুলিশ সুপারের বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাদের বক্তব্যে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে ওঠে। বক্তব্য প্রদানের সময় পুলিশ সদস্যরা অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপারের বিভিন্ন পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন।

    বক্তারা বলেন, বদলীজনিত বিদায়ী পুলিশ সুপার একজন সৎ, দক্ষ, মেধাবী ও সাহসী অফিসার ছিলেন। তিনি অত্যন্ত সুনামের সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালীন সময়ে পুলিশিং কার্যক্রমের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা-সহ সার্বিক বিষয়ে রাঙ্গামাটিবাসীর সেবায় যেভাবে নিজেকে স্বতঃস্ফূর্তভাবে উজাড় করে দিয়েছেন তা সত্যিই অতুলনীয়। বক্তারা গুণী এই পুলিশ কর্মকর্তার এহেন মানবিক কর্মকান্ডের ফলে তিনি রাঙ্গামাটি জেলা পুলিশ এবং রাঙ্গামাটিবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

    সমাপনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, “রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরবের ও তৃপ্তির বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। এই পথচলায় কারও প্রতি আমার আচরণ বা কাজে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে, আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি।”

    শেষে পুলিশ সুপার রাঙ্গামাটি জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ শান্তিময় ও নিরাপদ হোক—এ মর্মে দোয়া কামনা করেন।

    অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    এ সময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। #

  • রাঙামাটিতে সাংবাদিকদের ৩দিনের ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্টান

    রাঙামাটিতে সাংবাদিকদের ৩দিনের ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্টান

    রাঙামাটি জেলার স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী “ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ ন‌ভেম্বর) বিকেলে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন ক‌রে প্রেস ইন‌স্টি‌টিউ বাংলা‌দেশ (পিআইবি)।

    এতে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ডিজিটাল সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই (ফ্যাক্ট–চেকিং), মোবাইল জার্নালিজম, এআই এর ব‌্যবহার, সামাজিক মাধ্যম ব্যবহারে নৈতিকতা ও নিরাপত্তা বিষ‌য়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করা।

    সমাপনী অনুষ্ঠানে ‌পিআইবির মহাপ‌রিচালক ফারুক ওয়া‌সিফ এর সভাপ‌তি‌ত্বে রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূইয়া, পিআইবির সিনিয়র প্রশিক্ষক (অস্থায়ী) গোলাম মোর্শেদ, রাঙামাটি প্রেস ক্লা‌বের সভাপ‌তি আনোয়ার আল হক, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সে‌ক্রেটারী মোহাম্মদ ইলিয়াস, সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে সহ রাঙামাটিতে কর্মরত প্রশিক্ষণে অংশগ্রহনকারীরা সাংবা‌দিকরা বক্তব্য রাখেন ছি‌লেন।

    তারা ব‌লেন,“ডিজিটাল যুগে সাংবাদিকতাকে আরও গতিশীল ও দায়িত্বশীল করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। রাঙামাটির সাংবাদিকরা এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত যোগ্যতা আরও সমৃদ্ধ করবেন বলে আশা করি। তারা আরও ব‌লেন, ডিজিটাল টুল ব্যবহারের দক্ষতা বাড়লে সংবাদ পরিবেশন হবে আরও নির্ভুল, সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।

    প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, ডিজিটাল নিরাপত্তা, কনটেন্ট তৈরি ও মোবাইল রিপোর্টিংয়ের বাস্তব অনুশীলন তাদের কাজে নতুন মাত্রা যোগ করবে।

    শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া দেন অ‌তি‌থিরা। #