Blog

  • স্বাধীনমতের ভোটে  নির্বাচিত রাঙ্গামাটি আবাসিক হোটেল নেতৃত্ব: সভাপতি  মোস্তফা-সম্পাদক ইউছুফ

    স্বাধীনমতের ভোটে নির্বাচিত রাঙ্গামাটি আবাসিক হোটেল নেতৃত্ব: সভাপতি মোস্তফা-সম্পাদক ইউছুফ

    মুহাম্মদ কামাল উদ্দিন(গিরি সংবাদ)রাঙ্গামাটি।
    পর্যটন নগরী রুপেররানী রাঙ্গামাটিতে আগত পর্যটকদের প্রধানতম মৌলিক চাহিদা,আবাসন ব্যবস্থাপনার মালিকদের সমন্বয়ে গঠিত রাঙ্গামাটি আবাসিক হোটেল সমিতি লিমিটেড এর অংশীজন,সমিতির সদসদের প্রথম সরাসরি স্বাধীন মতামতের মাধ্যমে নিজের পছন্দের যোগ্য ব্যাক্তিকে সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগ করে গত ২০নভেম্বর-রোজ বৃহস্পতিবার রাঙ্গামাটি আবাসিক হোটেল সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্টিত হয়েছে ।

    এতে মোট সমিতির ৪৮ জন সদস্য সুন্দর শান্তিপূর্ন পরিবেশে সদস্যদের আস্থাভাজন পছন্দজনকে এই প্রথমবারের মত ভোটপ্রয়োগ করে সমিতির আগামী তিন বছরের জন্য যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছেন।

    ১৯৯০ সালে রাঙ্গামাটি হোটেল মালিক সমিতি গঠিত হওয়ার পর থেকে এ সংগঠনের নেতৃত্ব মনোনয়নের মাধ্যমে নির্বাচিত করে আসছিল সুদীর্ঘকাল। নানান জল্পনা-কল্পনা আর শত উৎকন্ঠার মাঝে শতস্পূর্ত ভাবে এবারই  প্রথম বহুল আলোচিত-সমালোচিত ও সকলের সমাদৃত রাঙ্গামাটি আবাসিক হোটেল সমিতি লিমিটেড ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪খ্রীঃ নিজেদের স্বাধীন মতপ্রকাশের মাধ্যমে তাদের আগামী দিনের যোগ্য নেতৃত্ব বেচে নিলেন গনতান্ত্রিক প্রক্রিয়ায়।

    এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে মূলতঃ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারে নির্বাচনে সভাপতি পদে তিনজন,সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দিতা করেন।

    সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন,তিনবারের সমিতির সভাপতির দ্বায়িত্বপালনকারী হোটেল ড্রীম এর সত্বাধিকারী দীপংকর দেওয়ান। তার নির্বাচনি প্রতিক দেওয়াল ঘড়ি। প্রাপ্ত ভোট-৬,সাইফুল ইসলাম,সত্বাধিকারী-হোটেল সুফিয়া,প্রতিক-মোটর সাইকেল,প্রাপ্ত ভোট-৬ ।

    মোস্তফা কামাল উদ্দীন,সত্বাধিকারী-হোটেল ড্রীম ওয়ে,বাজার চৌধুরী আপার রাঙ্গামাটি। নির্বাচনি প্রতিক-ছাতা,প্রাপ্তভোট-৩৬(বিজয়ী)। অপরদিকে সাধারণ সম্পাদক পদে নিয়াজ আহমেদ,সত্বাধিকারী-হোটেল স্কয়ার,নির্বাচনী প্রতিক- গোলাপফুল,প্রাপ্তভোট-১৬,ও ইউছুফ চৌধুরী,সত্

    সর্বশেষে রাঙ্গামাটি আবাসিক হোটেল সমিতি লিমিটেড-২০২৪খ্রীঃ এর নির্বাচন পরিচালনা কমিশনের ফলাফলে চুড়ান্ত ঘোযানায় মোস্তফা কামাল উদ্দীন,সত্বাধিকারী-হোটেল ড্রীম ওয়ে,বাজার চৌধুরী আপার রাঙ্গামাটির ছাতা মার্কায় ৩৬ভোট পেয়ে সভাপতি ও জনাব ইউছুফ চৌধুরী,আনারস প্রতিক নিয়ে  সর্বাধিক ৩২ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

    রাঙ্গামাটি জেলার অভিজাত শ্রেনীর ঐতিহ্যবাহী রাঙ্গামাটি আবাসিক হোটেল সমিতি লিমিটেডের বহুল কাঙ্কিত-প্রতিক্ষিত এই ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ এর নির্বাচনী পরিচালনা কমিশনে দ্বায়িত্বে ছিলেন,প্রধান নির্বাচনী কর্মকর্তা নিজাম উদ্দিন কোম্পানী,সহকারী প্রধান শফিউল আজম,সত্বাধিকারী-হোটেল মতিমহল,কবি হাসান মন্জু,সত্বাধিকারী-হোটেল লেক সিটি,আরিফুল ইসলাম মানিক,সত্বাধিকারী- হোটেল মাউনটেন ভিউ প্রমূখ। #

  • রাঙ্গামাটিতে সাফ ফুটবল বিজয়ী পাহাড়ের তিন বীরকন্যাকে রাজকীয় সংবর্ধনা

    রাঙ্গামাটিতে সাফ ফুটবল বিজয়ী পাহাড়ের তিন বীরকন্যাকে রাজকীয় সংবর্ধনা

    মুহাম্মদ কামাল (গিরি টিভি), রাঙ্গামাটি।

    উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের জাতীয় বীরকন্যা দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় আসর সার্ফ মহিলা ফুটবল টুর্ণামেন্ট ২০২৪, বিজয়ী মহিলা জাতীয় দলের পাহাড়ের তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা   ও দেশের ১ম আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে  মহিলা রেফারী হিসেবে খ্যাতি অর্জনকারী,আরেক পাহাড়ী বীরকন্যা জয়া চাকমাদের জাঁকজমকপূর্ণ ভাবে সংবর্ধনা দিল পাহাড়ের সর্বোস্থরের মানুষ। রাঙ্গামাটি জেলা প্রসাশনের আয়োজনে এক সম্বর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন আজ। জেলা প্রসাশক মোশারফ হোসেন খান, সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বাধ্যযন্ত্র বাজিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন মনিকাদের।  স্টেডিয়ামের মাঠে এক বিশাল জনসমাবেশের মাধ্যমে মুহু মুহু করতালিতে স্কুল কলেজ ও সূধীজনদের ভালবাসার পুষ্পডালির  ছিটানো পুষ্পকলিতে বরণ করেছেন উপস্হিত ভক্ত অনুরাগী সহ ফুটপ্রিয় জেলাবাসী।
    এ অনুষ্টানে জেলার সরকারী,বেসরকারী কর্মকর্তা-কর্মচারি, এনজিও, বিভিন্ন সামাজি – সাংস্কৃতিক,সেচ্ছাসেবীদল, জাতীয়তাবাূি যুবদলের জেলা,পৌর,শহর শাখার নেতৃবৃন্দ সহ সমাজে সকল শ্রেনীর মানুষের ছিল বাধঁভাঙ্গা জোয়ার।
    রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে  শনিবার  রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে তিন কৃতী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়।
    কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের নিয়ে মোটর শোভাযাত্রা যোগে রাঙ্গামাটি  শহর প্রদক্ষিন করে  মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয় ।
    তিন কৃতী ফুটবলারকে রাঙ্গামাটি জেলা প্রশাসন,  রাঙ্গামাটি  সেনা রিজিয়ন পার্বত্য  জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে  একলক্ষ টাকা করে ও রাঙ্গামাটি পৌরসভা  ৫০ হাজার টাকার চেক প্রদান করে । রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সহ অন্যন্যরা উত্তরীয় পরিয়ে সন্মানাী চেক, ক্রেস্ট উপহার সামগ্রী তুলে দেন তিন পার্বত্যকন্যাদের।
    পরে রাঙ্গামাটির  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ জেলা সর্বোস্থরের সাধারণ মানুষের  পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মান প্রদান করা হয় । এ ছাড়াও  ফিফার রেফারি ও রাঙ্গামাটির কৃতী সন্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়। ।
    ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল ম্যাচে দেশের হয়ে আলো ছড়ান পাহাড়ের বীর তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। #

  • আপনারা আমার জন্য দোয়া করবেন, সরকার অর্পিত দ্বায়িত্ব সততায়-বিশ্বাসে যেন প্রিয় রাঙ্গামাটি গড়তে পারি।

    আপনারা আমার জন্য দোয়া করবেন, সরকার অর্পিত দ্বায়িত্ব সততায়-বিশ্বাসে যেন প্রিয় রাঙ্গামাটি গড়তে পারি।

    ২২ নভেম্বর -২৪, শুক্রবার জুমা মোবারকে জেলার ঐতিয্যবাহি নিউ রাঙ্গামাটি রিজার্ভ বাজার শাহী জামে মসজিদদে জুমার নামাজ আদায় করতে এসে নবনিযুক্ত জেলা পরিষদ হাবিবে আজম এ কথা বলেন।সদ্য গত ০৭ নভেম্বের ১৫ সদস্যের ১জন চেয়ারম্যান সহ পার্বত্য রাঙ্গামাটি জেলা পরিষদ গঠন করা হয় ।
    বয়ান -খুতবা পূর্ববর্তী সময়ে মসজিদ কমিটি ও সম্মানীত খতিব হযরতুল আল্লামা আবু নওশাদ নঈমী আল-কাদেরীর আহ্বানে কয়েক মিনিট শুভেচ্ছা বিনিময় করেন।
    এ সময় নব দায়িত্বপ্রাপ্ত পরিষদ সদস্য হাবিবে আজম শুভেচ্ছা বক্তবে বলেন, সম্মানীত উপস্থিতি মুসল্লী দ্বীনি ভাই – বন্ধুজন, সম্মানীত এলাকার মুরব্বীজন সবার প্রতি সালাম আস্সালামু আলাইকুম, আপনারা ইতিমধ্যে জেলার সম্মানীত নাগরিক হিসেব বিভিন্ন ভাবে জেনেছেন, বৈষম্যহীন,পরিবর্তনের বাংলাদেশ গড়ার নিমিত্তের বর্তমান অর্ন্তরবর্তী সরকার আমাকে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন। আমি এ শহরের আপনাদের ছেলে, মহান আল্লাহর কৃপায় যখন রাঙ্গামাটি জেলাবাসীর জন্য একটি সুযোগ পেলাম, জেলার সকল জাতি-ধর্ম নির্বীশেষে সকলের জন্য করা যায়, এ রকম সুযোগ। তাই আজ মোবারকময় জুমার এক্ষণে আপনাদের সবার কাছে বরকতময় দোয়া চাই, যেন সবাইকে সাথে নিয়ে অসামম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীন প্রিয় রাঙ্গামাটি গড়তে পারি। আপনাদের সহযোগিতা – দোয়া প্রার্থনা করছি। আমি যেন আজীবন আপনাদের দোয়ায়- বিশ্বাস- আস্থায় থাকতে পারি। সরকারের গৃহিত কর্মসূচী ও নির্দ্দের্শিত দ্বায়িত্ব সততার সাথে পালন করতে পারি। আপনাদের জন্য জেলা পরিষদে আমার অফিসে দাওয়াত রইল, যে কোন সহযোগিতা, পরামর্শের জন্য আপনাদের আগমন সব সময় অবারিত খোলা থাকবে, ইনশাল্লাহ! #

  • রাঙামাটি বেতারে সুধী সমাবেশ : সুযোগকে কাজে লাগিয়ে বেতারকে সংস্কার করতে হবে

    রাঙামাটি বেতারে সুধী সমাবেশ : সুযোগকে কাজে লাগিয়ে বেতারকে সংস্কার করতে হবে

     

     

    রাঙামাটি বেতারে সুধী সমাবেশ

    বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সংস্কার, যুগোপযোগী পরিকল্পনা ও জনসম্পৃক্ততা’ এই প্রতিপাদ্যে রাঙ্গামাটি বেতারের অস্থায়ী অডিটোরিয়ামে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১ নভেম্বর) সকালে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো. ছালাহ্ উদ্দিন।
    সুধী সমাবেশ প্রধান অতিথি বলেন, আমরা বর্তমান সংস্কারের এই সুযোগকে কাজে লাগিয়ে বেতারকে সংস্কার করতে চাই। আর সংস্কার হবে যুগোপযোগী এবং প্রাসঙ্গিক। তিনি আরো বলেন, শুধু বেতার বা প্রতিষ্ঠান সংস্কার নয় আমাদের সকলের উচিত আমাদের মানসিকতা পরিবর্তন সহ সমাজ সংস্কারের দিকেও মনোযোগ দেওয়া। কারণ সংস্কারের যে অপূর্ব সুযোগ এসেছে সেটা কাজে লাগানো উচিত। বেতারের যে নির্দিষ্ট পরিসীমা রয়েছে সে পরিসীমার মধ্য থেকে বেতারা সংস্কারে উদ্যোগ নেওয়া হবে এবং তা বাস্তবায়নে যথশত চেষ্টা করা হবে।
    এসময় বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মো.তারিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি সরকারী কলেজের প্রফেসর অধ্যক্ষ জাহেদা সুলতানা,
    বেতারের আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ, উপ-আঞ্চলিক পরিচালক মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল, রাঙামাটি জেলা পরিষদ
    মো: মিনহাজ মুরশিদ, বেতার কেন্দ্রের সিনিয়র ঘোষক শিখা ত্রিপুরা,কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক ও বেতার ঘোষক তারেক আহমেদ,বেতার ঘোষক মো.কাওসার প্রমুখ।
    সুধী সমাবেশে বক্তারা , আগে আমাদের কথা বলার সুযোগ ছিল না। কিন্তু ছাত্র ভাইয়েরা আন্দোলনের মাধ্যমে আমাদেরকে কথা বলার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছে। এজন্য আমরা আজকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই।

  • রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

    রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

    রাঙামাটিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা পরিষদের তিন বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    সম্প্রতি গত ২৭ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা পরিষদের কমিটির নির্বাচনে সভাপতি পদে কুশল চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে দেবাশীষ পালিত রাজা কে নির্বাচিত হয়।

    এছাড়াও কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, অর্থ সম্পাদক পদে ডেন্টিস্ট রনজিত কুমার ধর ও সাংগঠনিক সম্পাদক পদে উত্তম কুমার আচার্য প্রমুখ।

    সাধারণ সভায় লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র সংগঠনের প্রধান উপদেষ্টা মাধব চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহবায়ক অমলেন্দু হাওলাদার, যুগ্ম আহবায়ক পঞ্চানন ভট্টাচার্য, রনজিত নাথ, আশীষ দাশ সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    অন্যদিকে গত ০২ নভেম্বর লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন পরবর্তী সংগঠনের নব নির্বাচিত সভাপতি কুশল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ রাজা পালিতের সঞ্চালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় সংগঠনের সভাপতি বাবু কুশল চৌধুরীর ৫১ সদস্য বিশিষ্ট শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম পরিচালনা পরিষদে সদস্যদের একে একে সকলের নাম ঘোষণা করে পরিচয় করিয়ে দেন।

    উক্ত পরিচিতি সভায় সংগঠনের উপদেষ্টা বাবু কৃষ্ণ চক্রবর্তী (অবঃ শিক্ষক), স্বপন বিশ্বাস (অবঃ শিক্ষক), স্বপন কান্তি দে, বাবু সত্য নন্দী (অবঃ প্রধান শিক্ষক), দয়াল চন্দ্র দে (অবঃশিক্ষক), শম্ভু কান্তি দে সহ অন্যান্য অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

    শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাধব চক্রবর্তী তিন বছর মেয়াদী এই ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

  • রাঙ্গামাটিতে ‘পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত : সাংবাদিক মকছুদ আহমেদকে ‘রত্ন সাংবাদিক’ উপাধি দিলো বিএসসি

    রাঙ্গামাটিতে ‘পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত : সাংবাদিক মকছুদ আহমেদকে ‘রত্ন সাংবাদিক’ উপাধি দিলো বিএসসি

    নিজস্ব প্রতিবেদক(গিরি সংবাদ)সাং

    বাদিকদের অধিকার নিয়ে কাজ করা ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’ তথা ‘বিএসসি’র উদ্যোগে পর্যটন নগরী খ্যাত রাঙামাটিতে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ‘পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটির ‘গ্রীণ ক্যাসেল’ হোটেলের হলরুমে অনুষ্ঠিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন ‘বিএসসি’র উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ফজুলল কাদের চৌধুরী। প্রায় তিনঘন্টা ধরে চলা ওই সেমিনারের শুরুতেই একটানা ৫৫ বছর ধরে দৈনিক ইত্তেফাকে কর্মরত, স্থানীয় দৈনিক গিরি দর্পন’-এর সম্পাদক রাঙামাটির প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে বিএসসি’র পক্ষ থেকে এক নান্দনিক আয়োজনে ‘রত্ন সাংবাদিক’ উপাধি প্রদান করে তাকে ‘সংবর্ধনা’ দেওয়া হয়।

    না ও সুপারিশ প্রণয়ন এসময় তুমুল করতালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সভাপতি তাঁকে একটি উত্তরীয় পরিয়ে দেন। পাশাপাশি তাঁর হাতে একটি আকর্ষণীয় সম্মাননা স্মারক’ তুলে দেওয়া হয়। পরে বিএসসি’র উদ্যোগে তাঁকে এই প্রথম ‘রত্ন সাংবাদিক’ খেতাবে ভূষিত করে সংবর্ধনা দেওয়ার কারণ উল্লেখ পূর্বক একটি অসাধারণ ‘ঘোষণাপত্র’ পাঠ করা হয়। এ সময় মঞ্চে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোষণাপত্রের রচয়িতা, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র প্রধান উপদেষ্টা স্বর্ণপদক প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন, রাঙামাটির পুলিশ সুপার (ট্যুরিষ্ট পুলিশ) আদনান তাইয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, দ্য ডেইলি কমার্শিয়ার টাইমস সম্পাদক লায়ন সুজিত দাশ ও দৈনিক আলোকিত চট্টগ্রাম সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ আকবরী প্রমুখ, দৈনিক অগ্রসর নির্বাহী সম্পাদক কামাল পারভেজ। বিএসসি’র ‘যুগ্ম আহ্বায়ক প্রথম আলোর সাবেক সাংবাদিক বর্তমানে প্রতিদিনের বাংলাদেশে কর্মরত সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত: বক্তব্য রাখেন বৈশাখী টিভির রাঙামাটি প্রতিনিধি, বিএসসির অন্যতম যুগ্ম আহ্বায়ক সেমিনারের সমন্বয়ক মুহাম্মদ কামাল উদ্দিন। সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে সংবর্ধনা দেওয়ার পর ‘পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। তিনঘন্টা ধরে চলা ওই সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় পর্যটন উদ্যোক্তা অনলবর্ষী বক্তা বাদশা ফয়সাল, রাঙামাটিতে কর্মরত বাংলাভিশনের জেলা প্রতিনিধি নন্দন দেবনাথ, দৈনিক বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি শান্তিময় চাকমা, চ্যানেল news24 ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু, চ্যানে আই ও বাসস প্রতিনিধি মনসুর আহমেদ, জনকন্ঠ বান্দরবন প্রতিনিধি আব্দুর রহিম, নাইক্ষংছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুর রশিদ, বিএসসি’র দুই যুগ্ম আহ্বায়ক সোহাগ আরেফিন ও হায়দার হোসেন, সদস্য নাছির উদ্দিন পল্লব, আবদুল আহাদ, গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ। বক্তারা তাঁদের দীর্ঘ বক্তব্যে রাঙামাটিতে পর্যটন বিকাশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা বিধানসহ বেশ কিছু সময়োপযোগী সুপারিশমালা’ খোলামেলাভাবে তুলে ধরেন। সেমিনারশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এর আগে এক প্রতিক্রিয়ায় ‘রত্ন সাংবাদিক’ উপাধিপ্রাপ্ত অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম মকছুদ আহমেদ বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে তাকে এ বিরল সম্মাননা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।।

  • রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান সাথে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাত -শুভেচ্ছা বিনিময়

    রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান সাথে শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাত -শুভেচ্ছা বিনিময়

    রাঙামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমখী সমবায় সঃ লিঃ নেতারা জেলা পরিষদ চেয়ারম্যান সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আজ ২০ নভেম্বর বিকেল ৩টায় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান  কাজল  তালুকদার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহণ শ্রমিক নেতা কর্মীরা।  এসময় চেয়ারম্যান সকলের সাথে  পরিচয় ও কুশল বিনিময় করেন। তারঁ দায়িত্বকালীন সময়ে তিনি  তাদের কল্যানে কাজ করার প্রসূতি ব্যক্ত করে বলেন, আমি রাঙ্গামাটি  জেলাবাসীর  জীবন মান উন্নয়ন ও সেবায় নিজের সর্বোচ্চ প্রচেষ্টা ও সততা অব্যাহত থাকবে।

    এ সময় রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমখী সমবায় সঃ লিঃ এর সভাপতি মমতাজ মিয়া সহ সভাপতি সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ বাপ্পু রায়হান,সদস্য আইয়ুব আলী, মোঃ সাগর প্রমূখ উপস্থিত ছিলেন।#

  • টাকাা  ছাড়াই পুলিশের চাকুরি পেলো রাঙামাটির ১৭ তরুণ-তরুনী

    টাকাা ছাড়াই পুলিশের চাকুরি পেলো রাঙামাটির ১৭ তরুণ-তরুনী

    মুহাম্মদ কামালল উদ্দীন-২০নভেম্বর-২৪খ্রীঃ

    বিনা ঘুষ বা তদবিরে সরকারি চাকরি! বিষয়টি অনেকটা অবিশ্বাস্য মনে হলেও এমনটি হয়েছে। রাঙামাটির দূর্গমাঞ্চলের দরিদ্র পরিবার থেকে উঠে আসা ১৭ জন পেয়েছেন পুলিশের চাকরি। সংশ্লিষ্টরা জানান, অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৭ প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়। সবধরনের যোগ্যতার প্রমাণ দিয়েই অংশগ্রহণকারিদের মধ্য থেকে সর্বোচ্চ মেধাবীদের বেছে বেছে নিয়োগ দেয়া হয়েছে।

    নিয়োগে অনিয়ম ঠেকাতে প্রথম থেকেই তৎপর ছিল জেলা পুলিশ। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে শারীরিক যোগ্যতা সম্পন্ন ও মেধাবী ১৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জানান, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। কারো কোন তদবির বা পরিচয়ে নিয়োগ দেয়া হয়নি।

    পুলিশ সুপার জানান, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ খ্রি. উপলক্ষে রাঙামাটি হতে ১৪ জন পুরুষ এবং ০৩ জন নারী প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

    প্রাথমিকভাবে নির্বাচিতরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, জুমচাষী পিতা-মাতার নিদারুন কষ্টের মাধ্যমে পড়ালেখা চালিয়ে অবশেষে এই চাকুরি প্রাপ্তিতে পাহাড়ের দরিদ্র পরিবারগুলোর মাঝে স্বচ্চতা ফেরার পাশাপাশি পুলিশের ভাবমূর্তি ফেরাতে তাদেও মেধার সব্বোর্চটুকু দিয়ে দেশের জনগণের জন্য সেবা দিবেন তারা।

    গত ১৯ নভেম্বর ২০২৪ খ্রিঃ (মঙ্গলবার) রাঙামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ খ্রি. এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিউ পুলিশ লাইন্সে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার পরে পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৭ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়।

    উল্লেখ্য যে, গত ২৯, ৩০, ৩১ অক্টোবর ২০২৪খ্রি. তারিখ রাঙামাটি জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ, সেপ্টেম্বর-২০২৪ এর শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ০৩ দিন ব্যাপী শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় ৬৪৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ০৭টি ইভেন্টে অনুষ্ঠিত হওয়া শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ ১২৫ জন প্রার্থী গত ১২ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য হওয়া ৩১ জন (মেধা কোটা ২৭ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ০৪ জন) প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গত ১৯ নভেম্বর সুখী নীলগঞ্জস্থ নিউ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।#

  • বঞ্চিত’ ৪ উপজলোর প্রতিনিধি অর্ন্তভুক্তির দাবিতে প্রধান উপদষ্টোকে স্মারকলপিি

    বঞ্চিত’ ৪ উপজলোর প্রতিনিধি অর্ন্তভুক্তির দাবিতে প্রধান উপদষ্টোকে স্মারকলপিি

    রাঙ্গামাটি র্পাবত্য জেলা পরিষদ পুর্নগঠনে রাঙামাটির ৪ উপজলো থকেে কোনো প্রতিনিধি না রাখায় কাউখালী, জুরাছড়ি বরকল ও রাজস্থলী থকেে অর্ন্তভুক্তরি দাবি জানানো হয়ছে।ে বুধবার (২০ নভম্বের) বলো ১১টায় রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসনে খানের মাধ্যমে অর্ন্তর্বতীসরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করা হয়।

    এসময় জেলাপ্রশাসকরে কাছে স্মারকলিপি পেশ করেন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকটে রাজীব চাকমা, উন্নয়ন ও সমাজকর্মী জসিম উদ্দীন, বরকলের বাসিন্দা পুলিন বিহারী চাকমা, কাউখালীর বাসিন্দা মো. তারা মিয়া,রাজস্থলীর রণজিৎ তঞ্চঙ্গ্যা প্রমুখ। স্মারকলিপিতে প্রচলতি ‘রেওয়াজ লঙ্ঘন’ করে এবার ১৫ সদস্য বিশিষ্ট পুর্নগঠিত পার্বত্য জেলা পরিষদ রাঙামাটির দূর্গম, অনগ্রসর, পশ্চাৎপদ ও সুবিধাবঞ্চিত চার উপজলো থকেে সদস্য রাখা দাবি জানানো হয়ছে।

    • স্মারকলিপি পেশকারী নেতৃবৃন্দ বলনে, রাঙামাটি জলোর ছয়টি উপজলো থকেে ১৫ জন প্রতিনিধি মনোনীত করা হয়ছে,অথচ ৪ উপজলো থকেে একজনও প্রতিনিধি নাই। এতে করে ৪ উপজলোর বাসিন্দাদের বঞ্চিত, অবহেলিত ও বিমমাতাসূলভ আচরণ করা হয়েছে। জেলা পরষিদ পুর্নগঠনে র্পাবত্য উপদেষ্টার স্বেচ্ছচারিতা, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি সূচক মানসকিতা প্রকাশ পয়েছে। সদস্য নির্বাচনে রহস্যর্পূণ পদ্ধতিকে আমরা র্দুনীতির ছলাকলার্পূণ, দুরভসন্ধিমূলক এবং এলাকায় শান্তি ও সম্প্রীতির প্রতি প্রচ্ছন্ন হুমকি বলে মনে করছি।
    1. স্মারকলিপিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার ও সদস্যবৃন্দ ,ও সদস্য দেবপ্রসাদ দেওয়ান ছাড়া বাকি ১৩ সদস্যের বিরুদ্ধে নানান অভিযোগ তোলা হয়েছে। অনেকের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী, দলীয় পদবী, হত্যা মামলার এজাহারভুক্ত আসামী,  র্পাবত্য উপদেষ্টার সঙ্গে সখ্যতা, সাবেক সহর্কমী ও সর্ম্পকে দেবর-ভাবিকে,কই পরিষদে সদস্য মনোনীত করার অভিযোগ তোলা হয়েছে। পরিষদ গঠন করে র্পাবত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। পুর্নগাঠতি পরিষদ সদস্যদরে নাম প্রকাশরে পর থকেইে আপত্তি উঠছে। চেয়ারম্যান-সদস্যদরে দায়ত্বি গ্রহণের দিনই পরিষদের প্রধান ফটকের সামনইে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।#

     

  • জীবন ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক বেতবুনিয়াতে “Keep Your Environment Clean & Livable” ক্যাম্পেইন পরিচালিত।

    জীবন ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক বেতবুনিয়াতে “Keep Your Environment Clean & Livable” ক্যাম্পেইন পরিচালিত।

    জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার দৃঢ় প্রয়াসে, জীবন ইয়ুথ ফাউন্ডেশন, ইয়াং বাংলার সহযোগিতায়, রাঙামাটির কাউখালী উপজেলায় “Keep Your Environment Clean & Livable” শীর্ষক একটি সচেতনতামূলক প্রচারাভিযান ও ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে। স্থানীয় সম্প্রদায়ের মধ্যে পরিবেশ ও জলবায়ুবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করতেই এই উদ্যোগ।
    রাঙ্গামাটির কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে দেশব্যাপী ইয়াং বাংলার সাথে একাত্মতা ঘোষণা করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। ক্যাম্পেইনটিতে কাউখালী এবং বেতবুনিয়া থেকে ২৫ জন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো, যা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে সাহস জোগাবে।
    জীবন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজিদ-বিন-জাহিদ (মিকি), সাধারণ সম্পাদক সাইদা জান্নাত, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ইমন এবং জীবন কাউখালী চ্যাপ্টারের সমন্বয়ক নুরুল হুদা নাহিদ সহ সম্মানিত ব্যক্তিদের নেতৃত্বে, আয়োজনটি জলবায়ু ঝুঁকি ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
    বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মোট ১৫টি নতুন চারা রোপণ করার পাশাপাশি চারাগুলোর রক্ষণাবেক্ষণ ও তীব্র দাবদাহে এর সুচারু পরিচর্যা নিশ্চিত করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আয়োজক সংগঠনটি।
    জীবন ইয়ুথ ফাউন্ডেশন একটি সবুজ, টেকসই ভবিষ্যত বিনির্মাণে সকল জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের সম্পৃক্ততাকে কাজে লাগাতে চায়।