Blog

  • লাখ টাকা জরিমানা ! রাজস্থলীতে ২ ইটভাটা বন্ধ

    লাখ টাকা জরিমানা ! রাজস্থলীতে ২ ইটভাটা বন্ধ

    রাঙামাটিতে হাইকোর্টের নির্দেশে জেলার বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। রাজস্থলীতে অভিযান চালিয়ে আর্থিক জরিমানাসহ ২টি ইট ভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে এক রিটের শুনানি শেষে ৫ জানুয়ারি জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন হাইকোর্ট।

    জানা গেছে, সোমবার জেলার রাজস্থলী উপজেলায় পরিচালিত অভিযানে ২টি ইটাভাটা বন্ধ করে দেয় রাজস্থলী উপজেলা প্রশাসন। এ সময় ২টি ইটভাটার মালিককে মোট ১ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। ভাটা ২টি হলো- উপজেলা ২ নং গাইন্দ্যা ইউনিয়নের কলেজ পাড়া গ্রামের কে ভি ডাবলিও ব্রিকস, এবং বড়ইতলি গ্রামের বি আর বি ব্রিকস ফিল্ড।

    উপজেলা প্রশাসন জানায়, সোমবার সকাল থেকে পরিচালিত অভিযানে গাইন্দ্যা ইউনিয়নের বড়ইতলি এলাকার বি আর বি ব্রিকস, ও কলেজ পাড়া কে ভি ডাবলিউ নামক ২টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুইটির মালিককে মোট এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। অভিযানে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে পরে কাঁচা ইটগুলো গুড়িয়ে দেওয়া হয়।

    এ সময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বন বিভাগ,গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন। রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশে রাজস্থলী উপজেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

    হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী, রাজস্থলী উপজেলায় সোমবার পরিচালিত অভিযানে ২টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের আর্থিক জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সাইনবোর্ড টাঙিয়ে এসব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • টাইমস অফ ঢাকা কর্তৃক  ‘অনুসন্ধানী সাংবাদিকতায় আজীবন সম্মাননা’ পেলেন সাইদুর রহমান রিমন।

    টাইমস অফ ঢাকা কর্তৃক ‘অনুসন্ধানী সাংবাদিকতায় আজীবন সম্মাননা’ পেলেন সাইদুর রহমান রিমন।

    গত ১০ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলরুমে দ্য টাইমস অফ ঢাকা আয়োজিত এক ঝাকঁজমকপূর্ন অনুষ্ঠানে প্রখ্যাত সাংবাদিক সাইদুর রহমান রিমনকে আজীবন সম্মাননা’ প্রদান হয়।
    পুরো অনুষ্ঠানটি ছিল চমৎকার সাজানো গোছানো, দর্শক আসনগুলো ছিল পরিপূর্ণ। অনুষ্ঠানের শেষ পর্বে ব্যান্ড দলের সংগীতানুষ্ঠান থাকায় হলের বাইরেও ছিল বেশ সংখ্যক মানুষের আনাগোনা সম্মাননা প্রদানের অনুষ্ঠানটি আবেগপূর্ণ সহপাটিদের মিলনমেলায়।
    এ অনুষ্ঠান নিয়ে এক প্রতিক্রিয়ায় সম্মামনা পাওয়া সাংবাদিক রিমন বলেন, আমি আজীবন মনে রাখব ঢাকা টাইমসের আয়োজনে এ অনুষ্টান। বিগত দশ বছরের সাংবাদিকতা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি এ সম্মাননা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান, এর পরিপ্রেক্ষিতে আমি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করি।
    সহকর্মী ভাই, বন্ধুদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে পেশাদারিত্ব সংশ্লিষ্ট জাতীয় পর্যায়ের ১১টি পুরস্কার ছাড়াও দুই ডজনেরও বেশি সম্মাননা আমার ভাগ্যে জুটেছে। তবে অত্যাবশ্যকীয় কারণেই ডায়াসে অতিথি, বিশেষ অতিথিদের সংখ্যাধিক্য ছিল আর প্রধান অতিথি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু কর্তৃত্বধারী রাজনৈতিক নেতাদের ডানে বামে বসে ‘নিরপেক্ষ সাংবাদিকতার’ বুলি আওড়াতে বিনয়ী আপত্তি ছিল আমার। তাই আয়োজকদের বুঝিয়ে সুঝিয়ে ক’জন সাংবাদিকসহ দর্শক সারির সোফাতেই বসেছিলাম।
    পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েই শুরু হয় অনুষ্ঠান। এরপরই শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠান দ্য টাইমস অফ ঢাকা’র এডিটর আল বারু মোস্তাকিম নিবিড়। এবার ডায়াসের নিচে দাঁড়িয়ে শিল্পীরা পর পর দুটি দেশাত্মবোধক গান পরিবেশন করতেই যেন পুরো হলরুমের পরিবেশ বদলে গেল। দর্শক, শ্রোতা, অতিথিবৃন্দের ছন্দময় হাততালি আর মুখে বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুহূর্তেই গোটা হলরুম মুখরিত হয়ে উঠল।
    অবশ্য শুরু থেকেই বোঝা যাচ্ছিল অনুষ্ঠানটিতে চব্বিশের বিপ্লবে রাজপথে সক্রিয় থাকাদের উৎসাহী অংশগ্রহণের বিষয়টি।
    গান থামিয়ে শুরু হলো বিশেষ অতিথিদের বক্তব্য। তবে বক্তব্যের মাঝে মাঝেই চব্বিশের বিপ্লবে জাগরণ তোলা গানগুলোও পরিবেশন করতে থাকলেন রাজপথের সেই শিল্পীরা। নারী ও পুরুষ কণ্ঠের সাবলীল উপস্থাপন, কখনও দুই লাইনের সুর ধ্বনি। মোটকথা কোনোভাবেই অনুষ্ঠানটি একঘেয়ে হয়ে পড়েনি বরং শুরু থেকে শেষ পর্যন্ত ছিল অভিন্ন উচ্ছ্বাস।
    ক্ষয়ে যাওয়া সাংবাদিকতার চলমান বিপন্নদশা’র মধ্যেই অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। প্রধান অতিথির বক্তব্য শেষ হতেই উপস্থাপক ‘অনুসন্ধানী সাংবাদিকতায় আজীবনের সম্মাননা’ গ্রহণের জন্য আমার নাম ঘোষণা করেন। তৎক্ষণাৎ অনুষ্ঠানের সভাপতি আল বারু মোস্তাকিম নিবিড় ছুটে মাইকের সামনে গিয়ে অভাবনীয় আবেদনটি ছুড়ে দেন। বলেন, ‘ঝুঁকিপূর্ণ সাংবাদিকতাকে মর্যাদা ও সমর্থন দিতে এবং সৎ সাংবাদিককে সম্মান জানাতে সবাইকে দাঁড়িয়ে করতালি দেয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দসহ সকলের প্রতি এ অনুরোধ জানাচ্ছি আমি।’
    এঘোষনায় আমি বিব্রতকর অবস্থায় সামনে তাকিয়ে মুগ্ধ হলাম। দেখলাম ডায়াসে থাকা অতিথি নেতা, আমলা, প্রবাসী ও মানবাধিকার সংগঠকেরা সবাই একযোগে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়েছেন কয়েকশ দর্শক-শ্রোতাও। আমি সম্মাননা গ্রহণ থেকে কয়েক মিনিটের প্রতিক্রিয়া বক্তব্য দেয়া পর্যন্ত কাউকে বসতে দেখিনি। সবাইকে এমনকি সাউন্ড সিস্টেম পরিচালনাকারী কর্মি দু‘জনকেও ঠাঁয় দাঁড়িয়ে থাকতে দেখে আবেগাপ্লুত হলাম। আমি নিজেকে সম্মানিত হতে দেখে বিব্রতবোধ করেছি, কিন্তু সাংবাদিকতার প্রতি প্রতীকী মর্যাদা দেখে সীমাহীন আনন্দিত হয়েছি।
    ধন্যবাদ জানাচ্ছি দ্য টাইমস অফ ঢাকাকে, নিবিড় এর জন্য অনেক ভালবাসা।#

  • লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে মোবাইল কোর্ট অভিযান

    লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে মোবাইল কোর্ট অভিযান

    চলমান অবৈধ ইটভাটা বন্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার ১১জানুয়ারী-২০২৫ লংগদু উপজেলায় ০১ টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয় লংগদু উপজেলা প্রশাসন।
    এছাড়া গত ০১-০১-২৫ তারিখ উপজেলায় আরও একটি ইটভাটা অভিযান চালিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
    এর আগে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যেগে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লীর আগুন নিভিয়ে দেয় ও ২ টি অস্থায়ী চিমনি ফেলে দেওয়া হয়। এলজিইডি এর সহায়তায় এস্কেভেটার দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করা হয়।
    বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট ইটভাটার মালিককে মোট ৮০,০০০/- টাকা জরিমানা করা হয়।
    ০২ টি ইটভাটা বন্ধ করার মধ্যে রয়েছে লংগদু উপজেলার অন্তর্গত লংগদু ইউনিয়নে এল বি এম ব্রিকস ও আটারকছড়া ইউনিয়নে কে বি এম ব্রিকস। বর্ণিত অভিযানে লংগদু উপজেলার থানা পুলিশ সদস্য, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ সার্বিকভাবে সহায়তা করেন। উল্লেখ্য যে, মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নির্দেশনায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলার প্রতিটি উপজেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে জানান জেলাপ্রসাশন।#

  • দেশে দেশে মৈত্রী ও মানুষে মানুষে সম্প্রীতি প্রতিষ্ঠাই কোরআন সুন্নাহর নির্দেশনাঃ লালদীঘি ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তারা

    দেশে দেশে মৈত্রী ও মানুষে মানুষে সম্প্রীতি প্রতিষ্ঠাই কোরআন সুন্নাহর নির্দেশনাঃ লালদীঘি ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তারা

    দ্বীনিশিক্ষা ও মানবসেবামূলক সংস্থা আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের আয়োজনে নগরীর লালদীঘি ময়দানে দুইদিনব্যাপী ঐতিহাসিক পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলে অনুষ্ঠিত হয়। শুক্রবার প্রথম দিনে হাজারো দ্বীনদার মানুষের সমাগম ঘটে। মাহফিলে। তাছাড়া আলাদা প্যান্ডেলে পর্দা সহকারে মহিলাদের তাফসির শোনার ব্যবস্থা ছিল।
    মাহফিলে প্রখ্যাত ইসলামী স্কলার ও মুফাস্সিরে কোরআনগণ হুব্বে মুস্তফা (দ.) তথা নবীপ্রেম, ইসলামের দৃষ্টিতে পর্দার গুরুত্ব, নারী জাতির মর্যাদা ও করণীয়, মুসলিম দেশের পররাষ্ট্রনীতি, মুসলিম বিরোধী শক্তির মুকাবিলায় উম্মাহর করণীয়সহ নানা বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেন। আলোচকরা বলেন, দুনিয়াজুড়ে আজ অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। ক্ষমতালিপ্সা, দুর্বল রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন, শক্তিধর দেশগুলোর আধিপত্য ও মোড়লিপনার জেরে বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত হানাহানি জিইয়ে রয়েছে। অথচ মজলুম মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের নির্দেশনা। সংঘাত হানাহানি এড়িয়ে চলে, দেশে দেশে মৈত্রীময় সম্পর্ক গড়ে তোলা, মানুষে মানুষে সম্প্রীতিবোধ জাগ্রত করাই কোরআন-সুন্নাহর শাশ্বত নির্দেশনা ও শিক্ষা। মুফাসসিরগণ বলেন, হুব্বে মুস্তফা (দ.) তথা প্রিয় নবীর (দ.) প্রতি মুহাব্বত, ভালোবাসা ও আনুগত্যই ঈমানের মূল দাবি। নবীপ্রেম ও প্রিয় নবীর (দ.) স্মরণ ছাড়া যেকোনো ইবাদত-আমল অন্তরসারশূন্য। ইবাদতকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে এবং নামাজে আজানে প্রিয় নবীকে স্মরণ করা হয়। প্রিয় নবীর (দ) শান মর্যাদা সমুন্নত করেছেন স্বয়ং আল্লাহ পাক। পর্দা নারী জাতির মর্যাদা ও নিরাপত্তার প্রতীক উল্লেখ করে মুফাস্সিরে কোরআনগণ বলেন, পর্দা ও শালীনতা মেনে নারী জাতি জীবন পরিচালনা করলে তাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত হবে। তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব পীরে ত্বরিকত মাওলানা সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু। সূরা নূরের ৩১নং আয়াতের আলোকে পর্দার গুরুত্ব, নারী জাতির অধিকার ও মর্যাদা নিয়ে আলোচনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী। হুব্বে মুস্তফা (দ.) ঈমানের মূল বিষয়ে কোরআন মজিদের আলোকে আলোচনা করেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির আল্লামা গাজী শফিউল আলম নেজামী। আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মুঈন উদ্দীন আশরাফী, আন্তর্জাতিক বক্তা আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী, অধ্যাপক মাওলানা সৈয়দ জালাল উদ্দিন আল আজহারী, মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন আলকাদেরী, মাওলানা মুফতি আ স ম ইয়াকুব হোসাইন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, মাওলানা ইউনুছ তৈয়বী, হাফেজ গোলাম রব্বানী, মাওলানা নুরুল্লাহ নুরী, মুফতি নাজিম উদ্দিন নুরী, মুফতি শাহ্ ফাইজুল কবির বদরী, মাওলানা আবু ছাদেক রেজভী, এডভোকেট আনোয়ার হোসেন, মাওলানা আবুল কাশেম রেজভি, মাওলানা ইলিয়াস আলকাদেরী, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান প্রমুখ। মাওলানা নুরুল্লাহ রায়হান খান ও মাওলানা এনাম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা স উ ম আব্দুস সামাদ, এডভোকেট আবু নাছের তালুকদার, এম সোলায়মান ফরিদ, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মুহাম্মদ আব্দুর রহিম, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, নাছির উদ্দিন মাহমুদ, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, আ ব ম খোরশিদ আলম খান, সৈয়দ মুহাম্মদ আবু আজম, এম মহিউল আলম চৌধুরী, অধ্যাপক মীর মুহাম্মদ আব্দুর রহিম মুনিরী, মাওলানা ফেরদৌস আলম খান আলকাদেরী, মাওলানা আব্দুন নবী আলকাদেরী, মাওলানা গিয়াস উদ্দিন নেজামী, অধ্যাপক জামাল উদ্দিন, আলমগীর ইসলাম বঈদী, ইব্রাহিম খলিল, আজিম উদ্দিন আহমেদ জনি, মুহাম্মদ জসিম উদ্দিন, হাবিবুল মোস্তফা ছিদ্দিকী, আব্দুল করিম সেলিম, জামাল উদ্দিন, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, সাকিব রেজা কাদেরী, মুহাম্মদ নকিব, হানিফ মান্নান প্রমুখ। আজ শনিবার মাহফিলের সমাপনী দিবসে বিশিষ্ট ওলামায়ে কেরাম ও মুফাসসিরগণ আলোচক থাকবেন।#

  • রাঙামাটিতে ৩ অবৈধ ইটভাটা ধ্বংস;জরিমানা আদায়

    রাঙামাটিতে ৩ অবৈধ ইটভাটা ধ্বংস;জরিমানা আদায়

    হাইকোর্টের নির্দেশনানুসারে রাঙামাটির কাউখালী উপজেলায় অভিযান পরিচালনা করে তিনটি ইটভাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি জরিমানাও আদায় করেছে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে এবং এলজিইডির সহায়তায় এস্কেভেটর দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।
    শুক্রবার দিনব্যাপী তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে বন্ধের নির্দেশ ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় কর্তৃপক্ষ। 
    কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 
    নির্বাহী কর্মকর্তা জানান, কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামের জেবিএম ব্রিকস, আদর্শগ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস মালিককে ৫০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ইটভাটাগুলো বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।
    অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ। #

  • ড.ইউনূস আসছিল কোন আইনে ? যারা সংবিধানের দোহাই দেন, তাদের কাছে প্রশ্ন !

    ড.ইউনূস আসছিল কোন আইনে ? যারা সংবিধানের দোহাই দেন, তাদের কাছে প্রশ্ন !

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ড. ইউনূস আসছিল কোন আইনে? কোন সংবিধানে? কোন বিধিতে ছিল? উপদেষ্টা পরিষদ হলো, হাসিনা চলে গেলো, শপথ করলেন কোন আইনে?’
    শুক্রবার, ১০ জানুয়ারি,বেলা সাড়ে ১১টায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
    তিনি বক্তব্যে আরো বলেন,গাজীপুরের অনেকগুলো মিল কারখানার মালিকরা আমাদের বলেছেন, তারা ব্যবসা-বাণিজ্য চালাতে পারছে না। এখন তো আওয়ামী লীগের ফ্যাসিস্টরা মাঠে নেই। তাদের ৩০০ এমপি-মন্ত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এখন আপনাদের কিসের ভয়? দয়া করে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারসহ সবার কাছে আমি অনুরোধ করবো, যে দলেরই হোক চাঁদাবাজ-মস্তান, যারা অর্থনীতির চাকাকে থামিয়ে দিতে চায় তাদেরকে গ্রেফতার করুন। তাদেরকে যদি আপনারা ধরতে না পারেন, তাহলে জনগণ বিশ্বাস করতে বাধ্য হবে আপনারাও ফ্যাসিবাদের দোসরদের খাতির করছেন।’
    নির্বাচন প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এখন দেশ গড়ার কাজ শুরু হয়েছে। এর সঙ্গে নতুন চক্রান্তও শুরু হয়েছে। বিপ্লবের পরে প্রতি বিপ্লব, জুডিশিয়াল ক্যু, আনসার কাণ্ড, এই দাবি, ওই দাবিতে অবরোধ, ধর্মঘট, সচিবালয়ে আগুন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা। তারা বোঝাতে চায় আওয়ামী লীগ না আসলে হিন্দু ভাইয়েরা শান্তিতে থাকতে পারবে না। এই পরিস্থিতি তারা তৈরি করতে চায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ভারতের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে।’
    তিনি বলেন, ‘যারা বিপ্লব করলাম, রক্ত দিলাম- তাদের মাঝেই মতপার্থক্য শুরু হয়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। সংস্কার না করে যারা নির্বাচন চায়, তারা সংবিধানের দোহাই দেন। এসব কিছু সামনে এনে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই,
    জামায়াতের এই নেতা বলেন, ‘সংবিধান এবং আইন কী? সংবিধান হচ্ছে জন আকাঙ্ক্ষা। কোটি কোটি মানুষ যা চাইবে সেটার লিখিত রূপ হচ্ছে সংবিধান। নব্বইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যখন কেয়ারটেকার করেছিলাম, তখন সংবিধানে কেয়ারটেকার ছিল না। জনগণের দাবিতে কেয়ারটেকার হয়েছে। নির্বাচন হয়েছে, তারপর আইন। সংবিধান আইনের কথা বলতে গেলে- এই অন্তর্বর্তীকালীন সরকারও বেআইনি। উপদেষ্টাও বেআইনি।’
    গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফরুকী, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মোহাম্মদ খলিলুর রহমান মাদানী।#

    সূত্র ঃ বাংলা ট্রিবিউন

  • প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর।

    প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর।

    সহকারী-পরিচালক জনসংযোগ দপ্তর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
    রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এর ডিন এবং ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয় আজ ১০ জানুয়ারী ২০২৫ তারিখ পূর্বাহ্নে যোগদান করেছেন।
    যোগদান করার পর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের দুইটি অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
    তিনি ভাইস চ্যান্সেলর দপ্তরে সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ডের বিষয়ে বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।
    এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের আবাসিক হল পরিদর্শন করে হলের সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
    বিগত ৯ জানুয়ারী ২০২৫ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত মহামান্য রাষ্ট্রপতি এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১০ (১) অনুযায়ী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার (০৪) বছরের জন্য নিয়োগ করা হয়েছে।
    ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ আতিয়ার রহমান, পিইএচডি মহোদয় দক্ষিণ আফ্রিকান সরকারের NRF ফেলোশীপ এর আওতায় KwaZulu Natal University, Durban থেকে এক বছর মেয়াদী পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি জাপানের United Graduate School of Agricultural Sciences, Ehime University থেকে ২০০৬ সালে বায়োকেমিস্ট্রি এবং ফুড সায়েন্স বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি থাইল্যান্ডে Walailak University এ International Professor (Distinguished Scholar Category) হিসেবে শিক্ষকতা করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় ২০ টির অধিক গবেষণা প্রকল্প পরিচালনা করেন এবং দেশি ও বিদেশি স্বনামধন্য পিয়ার রিভিউকৃত বৈজ্ঞানিক জার্নালে ১৩৫ টির বেশি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। #

     

     

     

  • ঝিনাইগাতীর কদমতলী বাজারে যুবদলের মিছিল ও সভা অনুুষ্ঠিত

    ঝিনাইগাতীর কদমতলী বাজারে যুবদলের মিছিল ও সভা অনুুষ্ঠিত

    শেরপুের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের উদ‍্যোগে বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের লিফলেট বিতরণ শেষে বিএনপি ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
    বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার কদমতলী বাজারের প্রধান সড়কে মিছিল প্রদক্ষিন শেষে যুবদলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল কাশেমের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আঃ মান্নান হীরা, গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা গোলাম রব্বানী, যুবদল নেতা সাদ্দাম সানি, নালিতাবাড়ীর নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
    দেশনেত্রী খালেদা জিয়ার জন‍্য দোয়া কামনা করে সভায় বক্তারা বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনার আমলে আমরা নানা হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। পালিয়ে থাকা আওয়ামী ফ‍্যাসিষ্ট ও দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাই সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগকে কোন ছাড় দেয়া হবেনা। তাই আগামী নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।
    এসময় গৌরীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় কয়েকশ জনগণ উপস্থিত ছিলেন। #

  • রাঙ্গামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

    রাঙ্গামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

    দীর্ঘদিন পর পর্দা উঠলো রাঙ্গামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের। রাঙ্গামাটি রিজিয়নের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন পিএসসি।
    এ সময় রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, বিশিষ্ট ক্রীড়াবিদ আবু সাদাৎ মোঃ সায়েম সহ অন্যান্য ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
    উদ্বোধনী খেলায় ভোলকান ক্লাব ও বুড়িঘাট ইয়ুথ ক্লাব একে অপরের মোকাবেলা করছে। টসে জিতে প্রথমে ব্যাট করছে ভোলকান ক্লাব।
    টুর্নামেন্টে রাঙ্গামাটি ১৮ টিম অংশ গ্রহণ করবে। টিম গুলো হচ্ছে ক গ্রুপে ভোলকান ক্লাব, বুড়িঘাট ইয়ুথ ক্লাব, এডিসি হিল ওয়ারিয়র্স, ফ্রেন্ডস ২২ লিমিটেড, হিস্টেরি ক্রিয়েটর্স, সোনালী স্পোটিং ক্লাব, হিল ক্রিকেট একাডেমী, পাইওনিয়ার ক্লাব, ক্লাব আরজিটি। খ গ্রæপে ইয়াং রাঙ্গামাটি, টিম লিজেন্ডস, আনসেপারেটেড ক্লাব, বাংলা বয়েজ স্পোটিং ক্লাব, আগামী সংঘ ক্লাব, রাইজিং ক্রিকেটার্স একাডেমী, আরাফত রহমান কোকা ক্রীড়া সংসদ, ভিক্টোরি ক্লাব, অগ্রযাত্রা। আগামী ২২ জানুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।#

  • নালিতাবাড়ীতে সমাজসেবক আমিরুলের শীতের চাদর বিতরণ

    নালিতাবাড়ীতে সমাজসেবক আমিরুলের শীতের চাদর বিতরণ

    শেরপুরে নালিতাবাড়ীর যোগানিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের লিফলেট বিতরণ শেষে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিজস্ব অর্থায়নে কর্মিদের মাঝে শীতের চাদর বিতরণ করেছেন সমাজসেবক ও শ্রমিক নেতা আমিরুল ইসলাম।
    বুধবার (৮ জানুয়ারি) রাতে নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর বাইপাস মোড় নিজ অফিসে যোগানিয়া ইউনিয়নে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজ কর্মীদের মাঝে এসব শীতের শাল চাদর বিতরণ করা হয়।
    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা বরণকারী ও নির্যাতিত নেতা যোগানিয়া ইউনিয়নের কৃতিসন্তান ও উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সমাজসেবক আমিরুল ইসলাম।
    এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক হারুন মেম্বার, রিক্সা-ভ‍্যান অটো চালকদল উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জুলহাস আলম সরকার, সোহেল মিয়া, শ্রমিক নেতা ফারুক মিয়াস। যোগানিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
    চাদর বিতরণ কালে উপজেলা শ্রমিকদলের যুগ্ম সা: সম্পাদক ও সমাজসেবক আমিরুল ইসলাম এ সাংবাদিককে বলেন, আমাদের উপজেলা পাহাড়ী এলাকা হওয়ায় এবার শীতের তীব্রতা বেশী। আমার নিজস্ব অর্থায়নে যোগানিয়া ইউনিয়নে আমার কর্মীদের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণের মাধ্যমে পাশে দাঁড়িয়েছি। শীতের শুরুতে নিজ ইউনিয়নের অসহায়দের মাঝে কয়েকশ কম্বল বিতরণ করেছি। সামনের দিনেও যোগানিয়া ইউনিয়ন বাসী ও নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ।