Blog

  • সারাদেশে সাংবাদিকদের উপর মামলা হামলা বন্ধের দাবিতে  বিএসসি’র ভার্চুয়ালি’জরুরী সভা’ অনুষ্ঠিত।

    সারাদেশে সাংবাদিকদের উপর মামলা হামলা বন্ধের দাবিতে বিএসসি’র ভার্চুয়ালি’জরুরী সভা’ অনুষ্ঠিত।

    সারাদেশে সাংবাদিকদের উপর একের পর এক চলমান মামলা হামলার প্রতিকারসহ উদ্ভূত পরিস্থিতিতে বিএসসি’র উদ্যোগে সাংবাদিকদের করণীয় নির্ধারণে শনিবার রাতে দীর্ঘ এক প্রাণবন্ত ভার্চুয়াল মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
    রাত ৯ টা থেকে রাত পৌণে একটা পর্যন্ত
    পৌণে চার ঘন্টা ধরে চলা ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’ তথা বিএসসি’র ওই ভার্চুয়াল মিটিংয়ে সারাদেশ থেকে বিএসসি’র প্রায় ৩০ জন বাঘা বাঘা সাংবাদিক নেতা ভার্চুয়ালি অংশ নিয়ে সারগর্ভ বক্তব্য রাখেন।
    বিএসসি’র আহবায়ক, একুশে টিভির সাংবাদিক এম রায়হানের সভাপতিত্বে এতে ‘মূখ্য আলোচক’ ছিলেন বিএসসির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, একাধিকবার স্বর্ণ পদকপ্রাপ্ত দেশের অনুসন্ধ্যানী সাংবাদিকতার সুপরিচিত মুখ সাইদুর রহমান রিমন।
    সভায় বিএসসি’র পক্ষ থেকে সাংবাদিক নির্যাতন বন্ধে কয়েক দফা প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরা হয়।
    পাশাপাশি সহসাই বিএসসি’র পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মাননীয় আইন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাত করে সাংবাদিকদের উপর মামলা হামলা বন্ধে এসব সুপারিশমালাসহ স্মারকলিপি প্রদানেরও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
    দীর্ঘ পৌণে চার ঘন্টা ধরে চলা ভার্চুয়াল এ মিটিংয়ের প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন বিএসসির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রিপোর্টার গৌরাঙ্গ দেবনাথ অপু।।

  • রাঙামাটিতে বৈশাখী টিভি ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    রাঙামাটিতে বৈশাখী টিভি ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    রাঙামাটিতে বৈশাখী টিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার সকাল রাঙামাটি প্রেস ক্লাব সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
    এতে বৈশাখী টিভির রাঙামাটি প্রতিনিধি মো. কামাল উদ্দিন এর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন,দৈনিক গিরিদর্পনের সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  রাঙামাটি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক,  বাজার চৌধুরী মো হারুন চৌধুরী,  সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রাজু দে, শহীদ আব্দুল আলী একাডেমীর শিক্ষক হারুনূর রশিদ,বাজার চৌধুরী মোঃ হারুন,সাংবাদিক মোস্তফা জামিল সহ বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
    আমাদের জন্য এদিনটি বড়ই আনন্দের। ২০টি বছর একটি চ্যানেলের জন্য কম কথা নয়। এই দীর্ঘ পথ চলা সম্ভব হয়েছে যারা বৈশাখী টেলিভিশনের সঙ্গে ছিলেন, এখনও আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসার কারণে। টেলিভিশনটির যাত্রার শুরু থেকেই দর্শকদের কথা চিন্তা করে বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচার করে আসছে। ভবিষ্যতেও দর্শকের কথা মাথায় রেখে আরো নতুন নতুন অনুষ্ঠান এবং বরাবরের মতো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে এমনি প্রত্যাশা বক্তাদের ।
    আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
    এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার আব্দুল আলী স্কুলের সামনে থেকে বর্নাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে রাঙামাটি প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
    উল্লেখ্য, সফলতার সাথে ২০ বছরে পদার্পণ করছে বৈশাখী টেলিভিশন। বাংলাদেশের সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় টেলিভিশন চ্যানেলটির।#

  • বান্দরবানে ত্রিপুরাদের ওপর হামলা ও ঘর-বাড়ি জালিয়ে দেওয়ায় তীব্র নিন্দা প্রকাশ করলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

    বান্দরবানে ত্রিপুরাদের ওপর হামলা ও ঘর-বাড়ি জালিয়ে দেওয়ায় তীব্র নিন্দা প্রকাশ করলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

    গত মঙ্গলবার রাতে বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের ঘর-বাড়িতে অগ্নিসংযোগ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা। বান্দরবান গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিয়েছে,পলাতক সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের সন্দেহভাজন গুন্ডা জায়গা দখলের নামে এই জঘন্য হামলা চালিয়েছে।
    এদিকে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবান জেলা প্রশাসন ও পুলিশকে পূর্ণ তদন্ত করে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। একইসাথে সেখানে সরকারি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করারও নির্দেশ দিয়েছেন তিনি। বান্দরবান জেলা কর্তৃপক্ষ ইতঃমধ্যে অগ্নিদগ্ধ বাড়িঘর পুনর্নির্মাণের জন্য সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকেও এ সংক্রান্ত আরও সহায়তা প্রদান করা হবে বলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জেলা প্রশাসনকে নিশ্চিত করেছেন। #

  • বিপুল উৎসাহ-উদ্দীপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বিপুল উৎসাহ-উদ্দীপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    প্রেস বিজ্ঞপ্তি
    বিপুল উৎসাহ-উদ্দীপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
    কর্মসূচির মধ্যে ছিল দলীয় পতাকা উত্তোলন, অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শিশু র‌্যালি, শিশু-কিশোরদের কুচকাওয়াজ, আলোচনা সভা, চা-চক্র, ইত্যাদি।
    আজ ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার সকাল থেকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর, পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি, গুইমারা, রামগড়, লক্ষীছড়ি এবং রাঙামাটি জেলার কুদুকছড়ি, কাউখালী, নান্যাচর, বাঘাইছড়িসহ বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে উক্ত কর্মসূচি পালন করা হয়। এছাড়া ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    এবারের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শিশু-কিশোরদের কুচকাওয়াজের অনুষ্ঠানটি ইউপিডিএফের কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করেছে। খাগড়াছড়ি সদর, রামগড় ও কাউখালীসহ কয়েকটি স্থানে অগ্রণী শিশু কিশোর কেন্দ্র (এসিসি)-এর ব্যানারে এই কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউপিডিএফের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রেরিত কর্মীবাহিনী ও জনগণের উদ্দেশ্যে বার্তা পড়ে শোনানো হয়।
    কেন্দ্রীয় বার্তায় বলা হয়, “… আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, গণজোয়ারে খড়কুটোর মতো হাসিনা ও তার দল আওয়ামীলীগ ভেসে গেলেও তার প্রেত্মাতারা এখনও রয়েছে। ১৯-২০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সেনা-সেটলারদের যৌথ হামলা, হত্যাকাণ্ড, লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ তারই সাক্ষ্য দেয়। ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এ ঘটনায় পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। পরিস্থিতি ফ্যাসিস্ট হাসিনার আমলে যেমন ছিল, বর্তমানেও তা থেকে ভিন্ন কিছু নয়। আমাদের নিরাপদবোধ করার অবস্থা নেই। অন্যায় ধরপাকড়, ওঁৎ পেতে গুপ্ত হত্যা, চাঁদাবাজি, ভূমি বেদখল, নারী নির্যাতন, সেনা মদদে চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের হামলা…এসব অব্যাহত আছে।
    “দেশে অন্যত্রও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন হামলার শিকার হয়েছেন, তারা অনিরাপদবোধ করছেন এমন কথাও উঠছে; শিল্পাঞ্চলে অস্থিরতা, নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য, বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি বর্ষণ… এসব ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে।
    বার্তায় আরো বলা হয়, “ক্ষমতা আঁকড়ে থাকার মতলবে দীর্ঘ দেড় দশক ধরে সকল ধরনের কলা-কৌশল প্রয়োগ করেও ফ্যাসিস্ট হাসিনার শেষ রক্ষা হয়নি। পার্বত্য চট্টগ্রামের জনগণকে বিভক্ত, লক্ষ্যভ্রষ্ট ও বিভ্রান্ত করে শাসন-শোষণ জারি রাখার নীলনক্সাও ভেস্তে যাবে। পার্বত্য চট্টগ্রামের এ অবস্থা চিরদিন থাকবে না। যে কোন কিছুর শেষ আছে। অর্থ, অস্ত্র, মদদ, উস্কানি আর ঘাতক লেলিয়ে দিয়ে কোন সংগ্রামী জাতিকে দমিয়ে রাখা যায় না। যদি তা করা যেত, তাহলে বাঙালিরা কোন দিন মাথা তুলে দাঁড়াতে পারত না। পার্বত্য চট্টগ্রামের জনগণও একদিন উঠে দাঁড়াবে। দমন-পীড়ন চালিয়ে আমাদের লড়াই সংগ্রাম স্তব্ধ করা যাবে না। নিজেদের ন্যায্য অধিকার আদায়ে যা যা ত্যাগ স্বীকার করতে হয়, পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী জনতা তা করতে প্রস্তুত। পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াই চলবে।”
    উক্ত কর্মসূচি ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন স্থানে পোস্টারিং, দেওয়াল লিখন, গ্রাফিতি অঙ্কন, দৃষ্টিগ্রাহ্য স্থানে ব্যানার-ফেস্টুন টাঙানো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জনসেবামূলক কাজ যেমন সেতু-সাঁকো নির্মাণ, ধানকাটায় সহায়তা, রাস্তা সংস্কার ইত্যাদি কর্মসূচি পালিত হয়েছে।#

  • নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে ভেসে উঠল ২ পর্যটকের লাশ

    নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে ভেসে উঠল ২ পর্যটকের লাশ

    রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার সীতাঘাটে ৪২ ঘণ্টা পর ভেসে উঠল দুই নিখোঁজ পর্যটকের লাশ।
    আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নদীতে তাঁদের লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় পুলিশ গিয়ে উদ্ধার করে।
    এ দুই পর্যটক হলেন চট্টগ্রাম মহানগর এলাকার সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত (১৬) ও প্রিয়ন্ত দাশ (২০)।
    শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ও প্রিয়ন্ত চট্টগ্রাম শহরের নূর আহমদ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে এবার নবম শ্রেণিতে উঠতো।
    স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর শিলছড়ি ওয়ার্ডের সদস্য মো.সরোয়ার জানান,আজ সকালে নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলী নদীতে লাশ ভেসে উঠেছে বলে জানান। সঙ্গে সঙ্গে আমি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ দুটি উদ্ধার করে।
    স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু বলেন, গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে গোসল করতে গিয়ে যেখানে দুই পর্যটক নিখোঁজ হন, সেই জায়গায়ই লাশ দুটি ভেসে ওঠে।
    কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি দল কর্ণফুলী নদী থেকে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করেন।
    এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
    প্রসঙ্গত, রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের মাতা সীতা দেবী মন্দিরসংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হন। গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। #

  • নালিতাবাড়ীর যোগানিয়া ইউনিয়নে সমাজসেবক আমিরুল ইসলামের শীতবস্ত্র বিতরণ

    নালিতাবাড়ীর যোগানিয়া ইউনিয়নে সমাজসেবক আমিরুল ইসলামের শীতবস্ত্র বিতরণ

    শেরপুরে নালিতাবাড়ীর যোগানিয়া ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা এবং দোয়া কামনায় সমাজসেবক আমিরুল ইসলামের উদ‍্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া উচ্চ বিদ্যালয় ও বাথুয়ারকান্দা সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে শীতার্ত পরিবারের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
    ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা বরণকারী যোগানিয়া ইউনিয়নের কৃতিসন্তান ও উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবক আমিরুল ইসলাম। 
    এসময় অন্যান্য মাঝে উপজেলা জাতীয়তাবাদী শিক্ষক সমিতির সদস্য সচিব ও বনকুড়া উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক  কফিল উদ্দিন, রিক্সা-ভ‍্যান অটো চালকদল উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জুলহাস আলম সরকার, শিক্ষক মেহেদী হাসান, জমশেদ আলী মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 
    শীতবস্ত্র বিতরণ কালে উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক আমিরুল ইসলাম এ সাংবাদিককে বলেন, আমাদের উপজেলা পাহাড়ী ও সিমান্ত এলাকা হওয়ায় এবার শীতের তীব্রতা বেশী। আমার নিজস্ব অর্থায়নে সম্প্রতি বন‍্যায় ক্ষতিগ্রস্ত যোগানিয়া ইউনিয়নের অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ সামনের দিনেও যোগানিয়া ইউনিয়ন বাসীর সুখ-দুঃখে পাশে থাকবো। #

  • রাঙ্গামাটিতে ঝাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্য্যতায় পালিত হল ষীশু খ্রীস্টের জন্মদিন শুভ বড়দিন।

    রাঙ্গামাটিতে ঝাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্য্যতায় পালিত হল ষীশু খ্রীস্টের জন্মদিন শুভ বড়দিন।

    পৃথিবীর শান্তি,সাম্য,ভাতৃত্ব,সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে এ জগতে শুভ আগমণ ঘটে মহাপ্রভু যীশু খ্রীস্টের। রাঙ্গামাটিতে ঝাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্য্যতায় পালিত হল ষীশু খ্রীস্টের জন্মদিন,শুভ বড়দিন। রাঙামাটির সদর,বিলাইছড়ি এবং কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের নানান আয়োজনে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চে শুভ বড়দিন পালন করা হয়েছে।
    আজ বুধবার পচিঁশ ডিসেম্বর সকাল সাড়ে আট টায় খ্রীস্টিয়ান সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে প্রার্থনা এবং খ্রীস্ট সঙ্গীত পরিবেশন করেন। চার্চের পালক রেভারেন্ট দিলিপ সরকার সমবেত প্রার্থনা পরিচালনা করেন।
    পরে সকাল সাড়ে দশ টায় কেক কেটে শুভ বড়দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই ব্যাটালিয়ন এক চল্লিশ বিজিবি এর অধিনায়ক লে: কর্নেল তানজিলুর রহমান ভুইঞা।
    এ সময় রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা:নুয়েন খিসা,রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু,কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ,এক চল্লিশ বিজিবি’র মেডিকেল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান,চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা,সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন,উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ,কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ,ওসি(তদন্ত) মোহাম্মদ অলিউল্লাহ,চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জাকির হোসেন সহ মন্ডলির সদস্যরা উপস্থিত ছিলেন।
    চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা.প্রবীর খিয়াং।
    সমবেত প্রার্থনায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
    এদিকে রাঙ্গামাটি শহরে আসামবস্তী ও তবলছড়ি ক্যাথলিক ব্যপিষ্ট গীর্জায় ও কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর হরিনছড়া এলাকায় ৩টি চার্চে শুভ বড়দিন উদযাপন করা হয়েছে।#

  • বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক,প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ওপর হামলা

    বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক,প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ওপর হামলা

    অপহরণ ও হত্যার উদ্দেশ্যে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ওয়্যারলেস গেট এলাকায় এই ঘটনা ঘটে। এ ব্যাপারে বৈশাখী টিভির পক্ষ থেকে বনানী থানায় একটি মামলা করা হয়েছে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
    মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে অফিসে আসছিলেন বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম। পথেই তিতুমীর কলেজের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী হঠাৎ তার গাড়ির গতিরোধ করে।  
    পরে ওয়্যারলেস গেট এলাকায় বৈশাখী টেলিভিশনের কার্যালয়ের সামনে গাড়ি থেকে নামার সময় অতর্কিত ২০/২৫ জন তাকে ঘিরে হামলা করতে থাকে। টেনে হিচড়ে তাকে রাস্তার ওপারে নিতে চায় দূর্বত্তরা। এসময় বৈশাখী টিভির কর্মকর্তা-কর্মচারিরা হামলাকারীর কাছ থেকে তাঁকে উদ্ধার করে। হামলায় টিপু আলম আহত হন। 
    এ ঘটনায় বনানী থানায় একটি হত্যা চেষ্টা মামলা করা হয়।  এতে, সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় চারজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। #
    সূত্র ঃ- তথ্য,চিত্র বৈশাখী টিভি অন-লাইন

  • কাপ্তাইয়ের কর্ণফুলিতে গোসল করতে নেমে ২পর্যটক নিঁখোজ

    কাপ্তাইয়ের কর্ণফুলিতে গোসল করতে নেমে ২পর্যটক নিঁখোজ

    রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন এর শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছে।
    মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সীতাঘাট শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরি মহারাজ এবং ৯নং শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মো সরোয়ার।
    নিখোঁজ দুজন হলেন চট্টগ্রাম নগরের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত(১৬)। শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র বলে জানান তাঁর সাথে আসা সহপাঠীরা।
    নিখোঁজ আরেকজন হলো প্রিয়ন্ত দাশ। সে শাওনের মাসিতো ভাই। তাদের সাথে আসা সহপাঠীর প্রীতম ঘোষ জানান, তারা ৯ জন একসাথে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে আসে।
    কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪জন কর্ণফুলীতে গোসলে নামে। দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন নদীতে তলিয়ে যায়। এদিকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটা পর্যন্ত নিখোঁজ দুই কিশোর পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার সার্ভিস ও থানার পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন।#

  • রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যা

    রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যা

    রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ওবায়দুল্লাহ(৫০)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
    তিনি একই ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের বালুখালি এলাকার বাসিন্দা।
    সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।
    নিহতের পুত্র মো: আরিফ মঙ্গলবার(২৪ ডিসেম্বর) দুপুর ১টায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন,আমার বাবা কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর দাদুর পালিত পুত্র মেহেদি জড়িত। তিনি এক বছর আগে আমাকে হুমকি দিয়েছিল আমার বাবাকে দিনে না পারলে রাতে মেরে ফেলবে।
    মো:আরিফ আরোও জানান,আমার বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে রাতে মারা যান।
    চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান,নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি। সোমবার রাত আনুমানিক১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পথে মধ্যে তাঁর মৃত্যু হয়।
    কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন,সোমবার রাতে রাইখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওবায়েদ উল্লাহ রাতে কারিগর পাড়া বাজারে দোকান বন্ধ করে নিজ এলাকা বালুখালীর দিকে যাচ্ছিলেন। বালুখালী এলাকাটি দুর্গম এলাকা। হত্যাকাণ্ডে কারা জড়িত আমরা এখনো কিছু জানতে পারেনি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
    পুলিশ জানান,নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করা হয় নাই। অভিযোগ দায়ের করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং তদন্ত করে এই ঘটনায় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।#