Blog

  • রাঙ্গামাটিতে আল হাসনাইন নুরানী মাদ্রসার নতুন ভবন উদ্বোধন।

    রাঙ্গামাটিতে আল হাসনাইন নুরানী মাদ্রসার নতুন ভবন উদ্বোধন।

    ধর্মীয়শিক্ষা নীতি-নৈতিকতা,মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলে। মাদ্রাসা শিক্ষা শুধুই আলেম নয়, ডাক্তার,ইন্ঞ্জিনিয়ার,সেনা অফিসার,ডিসি, এসপি,সচিবও হওয়া যায় বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের উদ্বোধক মাওঃ মুহাম্মদ আবুল আসাদ জুবায়ের রজবী (মুঃ জিঃ আঃ),চেয়ারম্যান সুন্নী নূরানী বোর্ড বাংলাদেশ।
    পর্যটন নগরী রাঙ্গামাটি শহরে দ্বীনি শিক্ষার প্রসারে আধুনিক ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থা নিয়ে গড়ে উঠা
    আল হাসনাইন নুরানী মাদ্রসার নতুন ভবনের শুভ উদ্বোধন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপন উপলক্ষ্যে -আাজিমুশ্শান মিলাদুনন্নবী(সঃ) ও দস্তারে ফজিলত মাহফিল অনুষ্ঠিত হয়।
    আজ ২৭আগষ্ট বুধবার সকাল ১১টায় শহরের প্রধান বানিজ্যিক এলাকা রিজার্ভ বাজারে আরএম শপিং কমপ্লেক্স-২ তে এ মাদ্রাসার নতুন ভবন শুভ উদ্বোধন করা হয়।
    ভবনে মুল ফটকে ফিতা কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অথিতি, বাংলাদেশ সুন্নি নুরানী বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ মুহাম্মদ আবুল আসাদ জুবায়ের রজবী (মুঃ জিঃ আঃ),সিনিয়র আরবী প্রভাষক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ও খতিব, দায়েম নাজির জামেয়া আহমদিয়া জামে মসজিদ।
    মাওলান শফিউল আলম আল কাদেরীর সভাপতিত্বে আল হাসনাইন নুরানী মাদ্রসার আয়োজনে অনুষ্ঠিত আজিমুশ্শান মিলাদুনন্নবী(সঃ) ও দস্তারে ফজিলত এ মাহফিলে প্রধান বক্তা উপস্থিত ছিলেন সৈয়দ মাওলানা মুহাম্মদ আবু নওশাদ নঈমী (মুঃ জিঃ আঃ), খতিব, নিউ রাঙ্গামাটি শাহী জামে মসজিদ, রিজার্ভ বাজার।
    বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষা আদর্শ জীবন গঠনে গুরুত্ব অপরিসীম। মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রী খুব মেধাবী হয়,এখন মাদ্রাশায় শিক্ষা লাভ করে শুধু আলেম মাওলানা নয়, মাদ্রাসায় পড়ে দেশে-বিদেশে আলোর জ্যোতি ছড়াচ্ছে অনেক মেধাবীজনরা। জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সহ দেশের অপারপর মাদ্রাসায় পড়ে আরবী শিক্ষায় শিক্ষিত হয়েও এ দেশের ডাক্তার,ইঞ্জিনিয়ার,ডিসি,এসপি,সেনা অফিসার,সচিব ও মন্ত্রী হয়েছেন, দেশ গঠনে অনন্য ভূমিকা রাখছেন।
    অপরান্তে সাধারণ ও ইংরেজী শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়েও, উচ্চতর জীবন-যাপনে থেকেও নীতি নৈতিকতা বিবর্জিত মানবিক মূল্যবোধহীন হয়ে পড়ে। দেশে-বিদেশে উচ্চ পদে থেকেও, আমেরিকা,লন্ডন,জাপান নানান উন্নত দেশে বসবাস করেও তারা নিজেদের বাবা-মার বৃদ্ধ বয়সে কোন খোঁজ খবর রাখেনা,যখন তাদের যত্নাতির প্রয়োজন তখন তাদের পাশে থাকেনা কোন স্বজন, এমন কি মৃত্যুকালেও মা-বাবা পাশে পায়না এসব শিক্ষিত সন্তানদের, দৃশ্যত সমাজের তথাকথিত উচ্চ শিক্ষিতরা তাদের অসহায়,অক্ষম বৃদ্ধ বাবা-মাকে শেষ জীবনে রাখে বৃদ্ধাশ্রমে। কোন মাদ্রাসা পড়য়া ছাত্র-ছাত্রী করে না, করতে পারে না, কারণ তাদের ছোট বেলা থেকে ধর্মীয় শিক্ষায় মা-বাবা প্রতি হক,ধর্মীয় আদেশ- নিষেধ, মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হয় যা তাদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন জীবন গঠনে সহায়ক হয়। মহা পবিত্র পরাক্রমশালী মহান আল্লাহর কোরআন পাকেও ঘোষনা- তোমরা একমাত্র আমার এবাদত কর,অতপর নিজ মা-বাবার খেদমত কর,ইহা প্রত্যেক সন্তানের জন্য ফরজ।
    অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতি ছিলেন,আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী সভাপতি, আহলে সুন্নাত জামাত বাংলাদেশ, রাঙ্গামাটি। আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী,অধ্যক্ষ, রাঙ্গামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা,রাঙ্গামাটি। হাফেজ মাওলানা মুহাম্মদ নঈম উদ্দিন আল-কাদেরী,পেশ ইমাম, নিউ রাঙ্গামাটি শাহী জামে মসজিদ, আলহাজ্ব মাওলানা মোঃ আখতার হোসেন চৌধুরী অধ্যক্ষ,তৈয়বিয়া আইডিয়াল স্কুল, রাঙ্গামাটি। হাফেজ মাওলানা মুহাম্মদ সুলতান মাহমুদ আল-কাদেরী,পেশ ইমাম,বনরূপা জামে মসজিদ। হাফেজ মাওলানা মুহাম্মদ সেকান্দর হোসেন রেজভী, খতিব, কাঠালতলী জামে মসজিদ,মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন রাব্বানী খতিব, লঞ্চঘাট জামে মসজিদ,মাওলানা মুহাম্মদ শফিউল আলম আল-কাদেরী,খতিব,শান্তি নগর জামে মসজিদ, অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান,পরিচালক, আল-হাছনাইন নুরানী মাদ্রাসা।#

  • রাঙ্গামাটিতে জমি বেচাকেনায় মন্ত্রনালয়ের  নির্দেশনা চাহিদা পত্র প্রত্যাহার করে নিলেন জেলা পরিষদ চেয়ারম্যান।

    রাঙ্গামাটিতে জমি বেচাকেনায় মন্ত্রনালয়ের নির্দেশনা চাহিদা পত্র প্রত্যাহার করে নিলেন জেলা পরিষদ চেয়ারম্যান।

    রাঙ্গামাটিতে বাঙালিদের জমি বেচাকেনা বন্ধ করে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান। গত ২৯ জুলাই রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার পার্বত্য মন্ত্রণালয়ে এক চিঠি লিখে জমি বেচাকেনার ব্যাপারে নির্দেশনা চেয়েছিলেন তা আজ বিকেলেই মন্ত্রনালয় সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানান রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নির্দেশনা চাহিদা পত্র প্রত্যাহার করেছেন।
    উল্লেখ্য আলোচিত এই চিঠির কারনে বাঙালিরা জমি বেচাকেনায় হেডম্যান প্রতিবেদন পাবেন না, ফলে কেউ বিপদে পড়ে যেমন জমি বিক্রিও করতে পারবেন না, তেমনি কেউ চাইলেই অন্যের জমি কিনতেও পারবেন না। ফলাফল অত্যান্ত ভয়াবহ হবে। এই চিঠি বাতিল অথবা এই প্রক্রিয়া বাতিল করে বাঙালিরা যাতে আগের নিয়মে যাতে জমিবেচা কেনা করতে পারে এই বিষয়ে অদ্য (১২ আগষ্ট) মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সাথে তার অফিসে সরাসরি সাক্ষাৎ করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা আল্টিমেটাম দেন। এ আলটিমেটাম ২৪ ঘন্টা না পেরোতে চেয়ার মন্ত্রনালয় প্ররিত চিঠি প্রত্যাহার করে নিলেন।

    চেয়ারময়ান সকাশে সাক্ষাতে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন, পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেন সহ পিসিসিপি’র বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।
    এসময় পিসিসিপি নেতৃবৃন্দ চেয়ারম্যানকে বলেন আগামী ৪৮ ঘন্টার ভিতর এই চিঠি সংশোধন করতে হবে এবং বাঙালিদের জমি বেচাকেনায় কোন জটিলতা রাখা যাবে না।
    যদি জেলা পরিষদের চেয়ারম্যান তার অবস্থান থেকে সরে না আসে তাহলে পিসিসিপি কঠোর আন্দোলন এর ডাক দিবে।
    এরই প্রেক্ষিতে ৪৮ ঘন্টার মধ্যে পিসিসির দাবী মেনে নিয়ে বিবিধ মামলা (আদালত) পূর্বনামোদন প্রদান বিষয়ে চাহিত পত্র প্রত্যাহার করেন স্মারক নং-২৯.৩৪.৮৪০০.২০১.৯৯.০০১.২৫/২২১ মূলে।তারিখ: ১২/০৮/২০২৫ খ্রি.।
    বিষয়ে উল্লেখ্য, উপর্যুক্ত বিষয়ে দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সূত্রে বর্ণিত স্মারকমূলে বিবিধ মামলা (আদালত) পূর্বানুমোদন প্রদান বিষয়ে মন্ত্রণালয়ের মতামত/নির্দেশনা চাওয়া হয়। পত্রটি এতদ্বারা প্রত্যাহার করা হলো। সচিব,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
    যাহা কৃষিবিদ কাজল তালুকদার চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রত্যাহারর সম্মতি পত্রের প্রক্ষিতে। #

  • দেশে গঠিত সংস্কার কমিশন সব পক্ষকে শুনছে না : সন্তু লারমা।

    দেশে গঠিত সংস্কার কমিশন সব পক্ষকে শুনছে না : সন্তু লারমা।

    বাংলাদেশের সংস্কারের নামে অসংখ্য কমিশন গঠিত হয়েছে। বাংলাদেশে বহু জাতি আছে,বহু সংস্কৃতি আছে, তাদের অনেক আবেদন-নিবেদন আছে। কিন্তু তাদের না শুনে,সেগুলোকে প্রাধান্য না দিয়ে,কাজ করা হচ্ছে। সরকার যে অন্তর্ভূক্তিমূলক বাস্তবতার কথা বলছে,সেটা আমরা এক্ষেত্রে দেখতে পারছি না।
    পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে আয়োজিত যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    মঙ্গলবার ১২ আগষ্ট-২৫ খ্রীঃ আঞ্চলিক পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সন্তু লারমা আরো বলেন, বাংলাদেশে বাংলা জাতিসহ ৫২টি জাতি বসবাস করে। একটি বহু ভাষা, বহু সংস্কৃতি ও বহু জাতির দেশ। এদেশে বহু ভাষাভাষীর মানুষ বসবাস করে। এতে বুঝা যায় বাংলাদেশ একটা বহু ভাষাভাষী ও বহু সংস্কৃতির দেশ। তাহলে সব ভাষাভাষী,জাতিকে নিয়ে আমাদের এক সাথে এগিয়ে চলতে হবে। অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশের বাস্তবতা যাতে আমরা দেখতে পারি, সেটা যেন শুধুমাত্র কাগজ কিংবা মুখের মধ্যে সীমাবদ্ধ না থাকে। কিন্তু এখানে অন্তর্ভূক্তিমূলক বাস্তবতা আমরা দেখতে পাই না।

    যুব সমাজের কর্মকাণ্ড বিষয়ে তিনি বলেন,পার্বত্য এলাকার যুব সমাজের একটি অংশ এখনো যারা যন্ত্র নির্ভর কিংবা প্রযুক্তি নির্ভর যে জীবন, সেটার ওপর সম্পূর্ণ গা ভাসিয়ে দিয়ে জীবনকে ভাবছে না, তারা বাস্তবতাকে মূল্যায়ন করে পার্বত্য চট্টগ্রামের কাজে লাগানোর চেষ্টা করছে। সরকার বলছে অন্তর্ভূক্তিমূলক সব পক্ষকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। আজকে সেটাই বাস্তবতা। একটি পক্ষকে নিয়ে চলা যায় না। যুবকদের প্রগতিশীল, গণতান্ত্রিক, মানবতাবাদী ও নীতি-আদর্শকে সামনে রেখে যুব সমাজের প্রকৃত যে অধিকার সেই অধিকারের জন্য কাজ করার আহ্বান জানান সন্তু লারমা।
    ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্না চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পরিষদের সদস্য এডভোকেট চঞ্চু চাকমা,লেখক শিশির কান্তি চাকমা,সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক জীতেন চাকমা, মনোঘরের নির্বাহী পরিচালক অশোক চাকমা,সুজন জেলা সম্পাদক এম জিসাম বখতিয়ার, সাবেক ছাত্রনেতা তনয় দেওয়ান, নিপুন ত্রিপুরা, ইরফানুল হক রোমেল, রোমেন চাকমা,এশা দে,আশিকা চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    সভা সঞ্চালনা করেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা বিমল কান্তি চাকমা ও সহকারী নির্বাহী কর্মকর্তা সুস্মিতা চাকমা।
    অনুষ্ঠানে বক্তারা বলেন,যুবকদের মধ্যে তথ্যপ্রযুক্তি সচেতন হতে হবে। প্রযুক্তির যেমন পজিটিভ দিক আছে, তেমনি এর অপব্যবহারের মাধ্যমে সমাজে নেতিবাচক প্রভাবও পড়ে। পার্বত্য চট্টগ্রামে দুর্বল নেটওয়ার্ক প্রযুক্তিনির্ভর যুবশক্তি গঠনে অন্যতম প্রধান বাধা। এই বাধা দূরীকরণে সরকারের ভূমিকা রয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। #

  • ৯৬ ঘন্টা পর শুরু হল রাঙ্গামাটি-বান্দরবন সড়কের চন্দ্রঘোনা ফেরি চলাচল:কর্মচাঞ্চল্যে মুখরিত দু’পাড়ের মানুষ

    ৯৬ ঘন্টা পর শুরু হল রাঙ্গামাটি-বান্দরবন সড়কের চন্দ্রঘোনা ফেরি চলাচল:কর্মচাঞ্চল্যে মুখরিত দু’পাড়ের মানুষ

    অবশেষে দীর্ঘ ৯৬ ঘন্টা পর সোমবার (১১ আগস্ট)  সকাল ৭ টা হতে  রাঙ্হামাটি-বান্দরবন সড়কের  নৌ রুটে চন্দ্রঘোনা ফেরী ফেরি চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। আজ সোমবার  সকাল ৯  টায় মুঠোফোনে এই প্রতিবেদককে তিনি বলেন, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি গেইট  ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে গত ৭ আগস্ট  সকাল ৭ টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল  বন্ধ করা হয়। আজ সোমবার ( ১১ আগস্ট)  সকাল ৭ টায় হতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 
    এদিকে সোমবার   সকাল সাড়ে ৯ টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, কর্ণফুলীর নদীর দুই পাড়ে অসংখ্য হালকা এবং মাঝারি যানবাহন  ফেরিতে  উঠছে। আবার কিছু কিছু যানবাহন ফেরিতে উঠার অপেক্ষা করছে।
    এসময় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটের ২ পার্শ্বে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
    এসময় চন্দ্রঘোনা ফেরিঘাটে   কথা হয় বাস চালক জামাল হোসেন, ট্রাক চালক জনি সূত্রধর, সিএনজি চালক করিম ও জনি মারমা এবং জীপ চালক মো: আলম এর  সাথে। তাঁরা সকলে বলেন, কর্ণফুলী নদীতে পানির স্রোত বেশী থাকায় গত ৪ দিন   ফেরি চলাচল বন্ধ থাকায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। আজ সোমবার হতে ফেরি চালু হওয়ায় আমাদের কষ্ট লাগব হবে। #

  • বাঘাইছড়িতে জোরপূর্বক বসতবাড়ি-জমি জবর-দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

    বাঘাইছড়িতে জোরপূর্বক বসতবাড়ি-জমি জবর-দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

    রাঙ্গামাটির বাঘাইছড়িতে অবৈধভাবে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেন বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের কাদের মেম্বার পাড়ার বাসিন্দা ভুক্তভোগী মোঃ ইউনুস আলী (৭৫) ও তার সন্তান মোঃ হুমায়ুন

    রবিবার (১০ আগস্ট) বেলা ১২ টায় বাঘাইছড়ি প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য প্রেসক্লাব বরাবর প্রদান করে ভুক্তভোগী মোঃ ইউনুচ আলীর পক্ষে তার সন্তান মোঃ হুমায়ুন সাংবাদিকদের বলেন, আমরা দুই ভাই দৃষ্টি প্রতিবন্দি আমি ও আমার বড় ভাই সোলাইমান, আমার বাবা ২০০৯ সালে মাদ্রাসা পাড়া নিবাসী মিজানুর রহমান বাচ্চু ও মজিবর রহমানের কাছ থেকে তাদের রেকর্ডীয় ০৩ শতক জায়গা ক্রয় করে, যার তফশিল – ৩৭৮নং মারিশ্যা মৌজা হোল্ডিং নং ৩৫৮, খতিয়ান নং ৫৭ /ঞ, দাগ নাম্বার ২৯৪৬। জায়গা ক্রয় করার পর ঘর নির্মাণ পূর্বক ভাড়া দেই, আমাদের টাকার প্রয়োজন হওয়ায় জায়গাটি রাবেয়া আক্তারকে বন্ধক দেই, বন্ধক গ্রহীতার কাছ থেকে দুই মাস পূর্বে মুন্নি আক্তার নামে একজনকে ঘরটি ভাড়া দেয়া হয়।

    ৯ আগস্ট শনিবার বিকাল ৪ টার সময় মজিবুর রহমান,মিজানুর রহমান, বাবুল মিয়া সহ আরো অনেকজন মহিলা এবং অজ্ঞাত আরো কিছু লোক জোরপূর্বক ভাংচুর করে আমার ঘরের ভাড়াটিয়া মুন্নি আক্তারকে ঘর থেকে বের করে দেয় এবং ঘরের জিনিসপত্র লুটপাট করে ও টাকা পয়সা চুরি করে। তিনি বলেন এই বিষয়ে আমরা থানায় অভিযোগ করেছি, সঠিক তদন্তপূর্বক আমাদের জায়গা ও ঘর বুঝে পাওয়ার জন্য এবং যারা ভাংচুর ও লুটপাট করছে তাদের বিচারের দাবী জানাচ্ছি।

    উক্ত সংবাদ সম্মেলনে ভাড়াটিয়া ও প্রত্যক্ষদর্শী মুন্নি আক্তার পিতা- মোঃ লাল মিয়া সাং- মাদ্রাসা পাড়া উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, আমরা ছোট বেলা থেকে দেখে আসছি এই জায়গাটির মালিক হুমায়ুন ভাই উনারা, আমার আগে আরো অনেকেই এখানে ভাড়া থেকেছে, জায়গাটি উনাদের দখলে ছিলো, আমি গত দুইমাস আগে ভাড়া নেই এবং সকল মালামাল নিয়ে নিরাপদেই থাকতে শুরু করি, শনিবার দুপুরে আমি পাশেই আমার বাবার বাড়িতে যাই এবং বিকালে হঠাৎ হৈ চৈ শুনে আমার বোনকে নিয়ে আমার বাসার দিকে গিয়ে দেখি মজিবর, মিজান, বাবলু সহ তাদের পরিবারের মহিলা ও ছেলেরা ঘরের তালা, দরজা-জানালা ভাংচুর করে আমার সমস্ত মালামাল বাহিরে ফেলে দিচ্ছে, নিজেদের মত করে লুটপাট করা শুরু করে, আমি গিয়ে বাধা দেই তখন তারা বলে এটা নাকি তাদের ঘর ও তাদের জায়গা, আমি বাধা দিতে গেলে আমাকে মজিবরের মা দা দিয়ে কুপ দিতে আসে, আমি তাদের ভাংচুর করা সহ মারমুখি আচরণ গুলো আমার বোনকে দিয়ে ভিডিও করে রাখছি। ভিডিও গুলা ভুক্তভোগী ও প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। #

  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে মানববন্ধন।

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে মানববন্ধন।

    সারাদেশে সাংবাদিকদের নিপিড়ন, হয়রানি ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বাঘাইছড়িতে মানববন্ধন করছে বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

    শনিবার সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বাঘাইছড়ি প্রেস-ক্লাব।

    বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঘাইছড়িতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ।

    এসময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন শুধুমাত্র গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত এই হত্যা কান্ডের বিচার নিশ্চিত করতে হবে। #

  • চট্টগ্রামে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিআরএ’র মানববন্ধন।

    চট্টগ্রামে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিআরএ’র মানববন্ধন।

    গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে  চট্টগ্রাম রিপোটার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)। এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

    আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব এবং ‘আমার দেশ’ পত্রিকার চট্টগ্রাম আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
    চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাফায়েত মোরশেদ এর সঞ্চলনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মাইনুদ্দিন কাদেরী শওকত, সাংবাদিক কামরুজ্জামান রনি, এস এম পিন্টু, শিব্বির আহমেদ ওসমান, দৈনিক মর্নিং গ্লোরী’র চট্টগ্রাম ব্যুরো প্রধান ইকবাল হোসেন,
    দৈনিক প্রতিদিনের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ মনির হোসেন, সিআরএ’র সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি রাজু আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, কোষাধক্ষ সাইফুদ্দিন রমিজ,প্রচার সম্পাদক রোমেন চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ফয়সাল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন, কার্যকরী সদস্য এম আর মিলন, মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক আরিয়ান লেনিন, মোঃ ইসমাইল ইমন, মোঃ জাহাঙ্গীর আলম, নারী সাংবাদিক রোজী আক্তার, চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এসময় বক্তারা বলেন, চাঁদাবাজি ও দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করার ‘অপরাধে’ সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি কেবল একজন সংবাদকর্মীর ওপর বর্বর হামলা নয়, বরং নতুন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। 

    বক্তারা বলেন, এ ঘটনা আইনশৃঙ্খলার চূড়ান্ত বিপর্যয়ের বহিঃপ্রকাশ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নবগঠিত রাষ্ট্র ব্যবস্থায় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।
    বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার, সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

    মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে যেসব অপরাধী বারবার রক্তাক্ত হামলার পথ বেছে নিচ্ছে, তাদের কঠোরভাবে দমন না করা হলে দেশে মতপ্রকাশের স্বাধীনতা চরম সংকটে পড়বে।
    সমাবেশ শেষে সাংবাদিকরা ‘তুহিন হত্যার বিচার চাই’ স্লোগানের  মাধ্যমে প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করেন।

  • রাঙ্গামাটিতে জলব্দ্ধতায় ১৮হাজার মানুষ : ৩দিন ধরে বন্ধ চন্দ্রঘোনা ফেরী চলাচল।

    রাঙ্গামাটিতে জলব্দ্ধতায় ১৮হাজার মানুষ : ৩দিন ধরে বন্ধ চন্দ্রঘোনা ফেরী চলাচল।

    টানা গত এক সপ্তাহ ধরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে হ্রদে পানি বৃদ্ধিতে রাঙামাটি জেলার ১৮ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। জেলার বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি ও সদর উপজেলার ছয়টি উপজেলায় পানিতে প্লাবিত হয়েছে। কাপ্তাই হ্রদে পানির বৃদ্ধির পাশাপাশি কাচালং,মাইনী সহ জেলার বিভিন্ন নদীর পানি বৃদ্ধির ফলে বন্যা সৃষ্টি হয়েছে।
    রাঙামাটি জেলা প্রশাসনের তথ্য মতে, জেলায় ২টি পৌরসভাসহ ২০ ইউনিয়নের ৮১টি গ্রাম, ৫ হাজার ৭০০ পরিবারের ১৮ হাজার ১৪৭ জন মানুষ বন্যাকবলিত রয়েছে। জেলায় বন্যায় ৫৪৮টি ঘর, ৬১টি সড়ক, ২টি ব্রিজ কালভার্ট, ৯৮ একর ফসলি জমি, ৪৩টি মৎস্য খামার ক্ষতিগ্রস্ত রয়েছে। জেলায় ২৪৬ টি আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত খোলা হয়েছে। জেলায় ১২ টি আশ্রয় কেন্দ্রে ৯৩৫ জন আশ্রয় নিয়েছেন। তবে প্রশাসন থেকে ২৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।
    অপরদিকে জেলার বাঘাইছড়ি পৌরসভার আটটি ইউনিয়নের পানি কিছুটা কমতে শুরু করলেও লংগদু উপজেলার যোগাযোগ অচল হয়ে পড়েছে।
    রাঙামাটি সদরের আসামবস্তি, ব্রাহ্মণটিলা, শান্তি নগর, রিজার্ভ বাজার পুরাতনবস্তী, জালিয়া পাড়া, কেরানিপাহাড় সহ বেশ কিছু এলাকার নিম্মাঞ্চল মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছে । গত ৫দিন ধরে রয়েছ পানিবন্ধি।
    দুর্গতরা জানান, পানি বৃদ্ধির কারণে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিতে শুরু করেছে। দ্রুত কাপ্তাই হ্রদের পানি কমিয়ে দেয়ার দাবি জানান স্থানীয়রা।
    রাঙামাটি জেলা প্রসাশন সূত্র জানা, জেলায় ২৪৬ টি আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত খোলা হয়েছে। এছাড়া দুর্গতদের জন্য এক হাজার শুকনো প্যাকেট এবং দুই হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে।
    এদিকে শুক্রবার রাত ১০টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.৫৪ ফিট এমএসএল। প্রকল্প কর্তৃপক্ষ বাঁধের ১৬টি গেট সাড়ে তিন ফুট থেকে কমিয়ে বর্তমানে ২.৫ ফুট উচ্চতায় খুলে রেখেছেন, এতে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আরও ৩২ হাজারসহ মোট ৯০ লাখ কিউসেক পানি কর্ণফুলিতে গিয়ে পড়ছে। এতে পানি খুবই ধীরলয়ে কিছুটা কমতে শুরু করেছে।
    অপরদিকে কাপ্তাই বাধেঁ নিস্কাশিত পানি কর্ণফুলি নদীতে ফেলায় সৃষ্ট প্রবল স্রোতের কারণে ফেরী চলাচল করতে পারছে না। ফলে রাঙ্গামাটি-বান্দরবন সড়কের চন্দ্রঘোনা ফেরী চলাচল বন্ধ রয়েছে ৩দিন দিন হতে চলল। এছাড়া হ্রদের নিস্কাশিত পানি কর্ণফুলিতে ফেলায় নদীর পার্শ্ববর্তী এলাকা, রাঙ্গুনীয়া, রাউজান,বেয়ালখালীর অনেক এলাকা বন্যায় প্লাবিত হয়েছ ইতিমধ্যে। #

  • পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ-২৫ইং উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত।

    পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ-২৫ইং উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত।

    ০৯ আগস্ট ২০২৫ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ উপলক্ষে নিয়োগ সংক্রান্ত প্রস্তুুতিমূলক ব্রিফিং জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
    উক্ত ব্রিফিং এ সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
    ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, আসন্ন পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করতে হবে। এসময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের সদস্যগণের উদ্দেশ্যে নিয়োগ সংক্রান্ত দিকনির্দেশনা মূলক ভিডিও প্রদর্শন করা হয়।
    উল্লেখ্য যে, রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রার্থীদের আগামী ১০, ১১ ও ১২ আগস্ট শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, ২৩ আগস্ট লিখিত পরীক্ষা এবং ৩১ আগস্ট মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ নিয়োগ বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।।#

  • রাঙামাটির জুরাছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক করেছে  বিজিবি

    রাঙামাটির জুরাছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি

    রাঙামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে ওয়াগ্গাছড়া জোন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এ তথ্য জানান। এসময় তিনি বলেন, বৃহস্পতিবার সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের অধীনস্থ বগাখালী বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল অবৈধভাবে বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।

    আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত।

    আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে রাঙামাটির জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

    সংবাদ সম্মেলনে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক (৪১ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর সঙ্গে উপ-অধিনায়ক মেজর মো. লতিফুল বারী উপস্থিত ছিলেন।#