Blog

  • বন্যার পানিতে ভাসছে রাঙ্গামাটি: দিশেহারা হাজারো মানুষ।

    বন্যার পানিতে ভাসছে রাঙ্গামাটি: দিশেহারা হাজারো মানুষ।

    জলবদ্ধতায় নাকাল রাঙ্গামাটি জনজীবন। সীমাহীন দূর্ভোগ-দূর্দশায় হাজারো মানুষ। ২দিন হতে বন্ধ চন্দ্রঘোনা ফেরী চলাচল।
    টানা বর্ষনে ও উজান থেকে প্রবল বেগে দেইয়ে আসা পানিতে কাপ্তাই লেকেব পানি বিপদসীমার উপরে। ১.৯ ধারণ ক্ষমতার কাপ্তাই বাধেঁ আজকের পানির উচ্ছতা ১০৮.৭৩ এমএসএল।
    লেকের পানি বৃদ্ধির ফলে সৃষ্ট বন্যায় রাঙ্গামাটি জেলা শহর,সদর উপজেলা,বাঘাইছড়ি, জুরাছড়ি,বিলাইছড়ি, লংগদু,কাপ্তাই, কাউখালীতে হাজারো হাজারে মানুষ পানিপন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। বসতবাড়ি,ফসলিজমি, শস্য ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কর্মহীন পড়েছে দৈনন্দিন কেটে খাওয়া মাুনুষ। অস্বাভাবিক ভাবে বাজারে বেড়েছে কাচা শাক-সব্জি, নিত্যপনের দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপন্য সামগ্রী।
    বন্যার পানি ঘরে প্রবেশ করায় অনেকে পারছেন না রান্নাবান্না সহ রোজকারের সাংসারিক কাজ- কর্ম।পারছেনা ঘর থেকে বের হতে, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্টান সহ অনেক এলাকায় মসজিদ, মন্ধির ডুবে স্বাভাবিক পাঠদান ও উপসনায় ব্যাঘাত ঘটছে। বন্যায় পানিবন্ধি হয়ে সীমাহীন দূর্ভোগ- দূর্রদশায় নিপতিত ৬ উপজেলার হাজারো হাজারো মাুনুষ।
    কাপ্তাই বাধেঁর ১৬টি জলকপাট সাড়ে তিন ফুট খুলে এবং বিদ্যুৎ উৎপাদনে নিস্কাশিত প্রতি সেকেন্ডে ৯৮হাজার কিউসেক পানি ফেলা হচ্ছে কর্ণফুলি নদীতে। ফলে কর্ণফুলি নদীতে প্রবল স্রোতের প্রবাহে কাপ্তাই – রাজস্থলী ২উপজেলার একমাত্র যোগাযোগের সংযোগ ব্যবস্থা, গতকাল ভোর ৬টা থেকে চন্দ্রঘোনা ফেরি ২দিন যাবত বন্ধ রয়েছে। ফলে শতশত মানুষ ২পাড়ে আটকে আছে। ফলে ২উপজেলার মানুষ যাতায়ত সহ নিত্যপ্রয়োজনীয় পন্য পরিবহণ করতে পারছেনা কোন বাহনে।
    ফেরি কর্তৃপক্ষ রাঙ্গামাটি সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, কর্ণফুলি নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল করতে পারছে না। কাপ্তাই লেকের পানি কমার উপর নির্ভর করছে ফেরি চলাচল। বাধেঁর নিস্কাশিত পানির পরিমান কমে আসলে , কর্ণফুলি নদীর পানির স্রোতও কমে আসবে। তখনই ফেরি চলাচল চালু করা যাবে অন্যতায় নয়।
    চলমান বন্যার দূর্যোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক হাবিব উল্ল্যাহ মারুফের নির্দেশনা অনুসারে সদর, লংগদু, বাঘাইছড়ি সহ অন্যান্য উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে জরুরি খাদ্য সহায়তা দেয়া হয়। এ পর্যন্ত ১০০০ প্যাকেট শুকনো খাবার এবং ২০০০ কেজি চাল বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
    উল্লেখ্য, বন্যা পরিস্থিতিতে যেকোন ক্ষতি এড়াতে জেলায় মোট ২৪৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে জানান জেলা প্রশাসন। #

  • রাবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫’ উদযাপিত

    রাবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫’ উদযাপিত

    রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে। আজ ০৫ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার সকাল ০৯:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণসহ মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফেরাত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
    জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে জুলাই সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
    প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, জুলাই আন্দোলনের সূত্রপাত ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে শুরু হলেও ছাত্র-জনতা সর্বস্তরের মানুষের আন্দোলনের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, অমানবিক নির্যাতন সহ্যের মাধ্যমে আমরা ফ্যাসিজম থেকে মুক্তি পেয়েছি। জুলাই আন্দোলন নানামাত্রিক চাহিদার প্রেক্ষিতে ঘটেছে। আমরা সবার জন্য জুলাইকে প্রাসঙ্গিক রাখবো। এ আন্দোলনের চেতনা, প্রয়াস ও আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখবো এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নিজেদের অবস্থান থেকে কাজ করবো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র বন্ধুরা তোমরা পড়ালেখা ও আউটরিচ প্রোগ্রাম করে নিজেদেরেকে যোগ্য করে গড়ে তুলো। আমরা এ বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট রাখবো না। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরো উন্নত করার জন্য শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং চাহিদা দ্রুততম সময়ে সমাধান করার আশ্বাস প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে ফ্যাসিজমের উদ্ভবের ইতিহাস ও এর করুণ পরিণতির ইতিবৃত্ত তুলে ধরে এ শক্তির পুনরুত্থান যেন আর কখনো না হয় তার জন্য সকলকে সজাগ থাকতে বলেন এবং এ লক্ষ্যে সাংস্কৃতিক ধারা গড়ে তোলার আহবান জানান। এ বিজয়কে ধরে রাখার নিমিত্তে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে সামষ্টিক স্বার্থ তথা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থেকে নিজের স্ব-স্ব দায়িত্বে দায়িত্বশীল আচরণের উপর গুরুত্ব আরোপ করেন।
    এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ রহিম উদ্দিন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, পরিকল্পনা ও উন্নয়ন ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভা.) ও বিশ্ববিদ্যালয়ের স্থাপন প্রকল্পের (২য় সংশোধিত) প্রকল্প পরিচালক (ভা.) জনাব আবদুল গফুর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সিএসই বিভাগের ৭ম ব্যাচের ছাত্র এম আখতারুজ্জামান অপু ও ম্যানেজমেন্ট বিভাগের ৫ম ব্যাচের ছাত্র আবদুল সাত্তার। জুলাই সঙ্গীত পরিবেশন করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ গিয়াস উদ্দিন।
    এছাড়াও একাডেমিক ভবন-১ এর ১০০২ নং কক্ষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে উক্ত বিষয়ের উপর শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাননীয় ভাইস-চ্যান্সেলর চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং উপস্থিত শিশুদেরকে চিত্রাংকনসহ শিল্পের অন্যান্য মাধ্যমগুলোতে সম্পৃক্ত হতে উৎসাহিত করেন। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অঙ্কিত জুলাই গণ-অভ্যুত্থান সর্ম্পকিত চিত্রসমূহ মূল্যায়ন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।#

  • রাঙ্গামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত।

    রাঙ্গামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত।

    জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে আজ রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান।
    সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
    অনুষ্ঠানের শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টার ধারণকৃত বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
    অনুষ্ঠানে বক্তব্য রাখেন— জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন,সিভিল সার্জন ডা. নূয়েন খীসা,সমাজসেবা উপ-পরিচালক মোঃ ওমর ফারুক,বিএনপি প্রতিনিধি মোঃ তারেক আহমেদ,জামায়াত আমীর আব্দুল আলিম,জাতীয় নাগরিক পার্টির আহবায়ক বিপিন জ্যোতি চাকমা,
    প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আনোয়ার আল হক,শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিবৃন্দ।
    আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে আহত সাহসী যোদ্ধাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।#

  • রাজস্থলীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার

    রাজস্থলীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার

    রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলায় দিনব্যাপি কৃষিবিদ কাজল তালুকদার মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও সম্মানীত সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান উন্নয়নমুলক প্রকল্পের পরিদর্শন ও উদ্বোধন করেন। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পরিচালিত রাজস্থলী উপজেলা বিশ্রামাগার সংস্কার পরবর্তী নব আঙ্গিকে সাজানো ভবনটি উদ্বোধন, রাজস্থলী উপজেলাধীন বিভিন্ন এটিমখানা ও শিশু সদনের মাঝে চাউল বিতরণ , প্রান্তিক জনগোষ্ঠির উপজেলা সদরের সাথে যোগাযোগের নির্ধারিত স্থানে যাত্রি ছাউনী স্থাপন প্রকল্পের উদ্বোধন, পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন ও বাঙ্গাল হালিয়ার খ্যাংদং পাড়ার মাইস্টোনের শিক্ষার্থী উক্য ছাইং মারমার শ্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
    এ সময় চেয়ারম্যান মহোদয় বলেন এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতা ও বাস্তব সম্মত প্রকল্প বাস্তবায়ন করে যাবেন। এ বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে সহযোগিতা কামনা করেন।#

  • সাবেক সেনাপ্রধান এম হারুন অর রশিদ বীরপ্রতীক আর নেই।

    সাবেক সেনাপ্রধান এম হারুন অর রশিদ বীরপ্রতীক আর নেই।

    বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল এম হারুন অর রশিদ বীরপ্রতীক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
    সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম এ হারুন অর রশিদ বীর প্রতীকের লাশ নগরীর চিটাগং ক্লাব লিমিটেডের গেস্ট হাউজ কমপ্লেক্সের তৃতীয় তলার ৩০৮ নম্বর রুম থেকে আজ দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
    আত্বীয় সূত্রে জানা যায়, গতকাল ৩ আগস্ট বিকেল ৪টা ৪০ মিনিটে গেস্ট হাউজে উঠেন তিনি। পরে তিনি তার মামা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল ও ফুফাতো ভাই সাখাওয়াত হোসেনের নন্দনকাননের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎ শেষে পুনরায় রাত ১০টা ৪৫ মিনিটে আবার গেস্ট হাউজে ফিরে আসেন। সোমবার সকাল ১০টায় গেস্ট হাউজের লোকজন দরজা নক করলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে গেস্ট হাউজের লোকজন রুমের ভেতরে প্রবেশ করেন এবং তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। এরপর চিকিৎসক এসে মৃত ঘোষণা করেন।
    প্রসঙ্গত,স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে চট্টগ্রাম থেকে এ কৃতিসন্তান ১ম সেনাপ্রধান হন। তিনি চট্টগ্রাম হাটহাজারীর কাটিরহাটের ধলই গ্রামে ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মাহমুদুল হক,মাতা জরিনা বেগম। তিনি ১৯৬৪ সালে জাহানপুর হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৬৯ সালে রাঙ্গুনীয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
    ২০০০সালে ২৪ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান নিযুক্ত হন, একই সঙ্গে তাকেঁ লেফটেনেন্ট জেনারেল হিসেবে পদউন্নতি দেওয়া হয়।
    এম হারুনুর রশিদ ২৪ ডিসেম্বর ২০০০ সাল থেকে ১৬ জুন ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২সালে ১৬জুন সেনাবাহিনী থেকে অবসর গ্রহন করেন। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করে। অবসর গ্রহণের পর তিনি রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তি সময়ে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান নিযুক্ত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় ও গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুর কারণ জানা যায়নি এখনও।
    হারুন অর রশিদের এক আত্মীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এক সপ্তাহ আগে মারা যাওয়া ফুফাতো ভাই অধুনালুপ্ত দৈনিক বঙ্গবার্তার সম্পাদক কে এম শাখাওয়াত হোসেনের পরিবারকে সমবেদনা জানাতে গতকাল রোববার চট্টগ্রামে আসেন তিনি। প্রয়াত শাখাওয়াত হোসেনের বাসায় রাতের খাবার খেয়ে ১০টার দিকে চট্টগ্রাম ক্লাবে যান। সকালে নির্ধারিত সময়ে প্রাতরাশে না যাওয়ায় ক্লাবের কর্মকর্তারা ডাকাডাকি করেন। পরে তার মুঠোফোনে ফোন করে রিং বাজলেও সাড়া দেননি। পরে ক্লাব কর্তৃপক্ষ বিকল্প চাবি দিয়ে দরজা খুললে মৃত অবস্থায় পান। পরে পুলিশ ও সেনাদপ্তরে খবর দেওয়া হলে ক্যান্টনমেন্ট থেকে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও সিএমপি পুলিশ ঘটনাস্থলে যান। বাদ আছর চট্টগ্রাম সেনানীবাসে নামাজে জানাজা পর তাঁর গ্রামের বাড়ি পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। #

  • ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারনে পার্বত্য চট্টগ্রামে সম-অধিকার নিয়ে কথা বলতে পারিনি-ওয়াদুদ ভুইয়া

    ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারনে পার্বত্য চট্টগ্রামে সম-অধিকার নিয়ে কথা বলতে পারিনি-ওয়াদুদ ভুইয়া

    ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারনে দীর্ঘ ১৮ বছর ধরে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার নিয়ে কাজ করতে পারেনি বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ির বিএনপি দলীয় সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়া। ২৪ এর জুলাই গন আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আবারো মুক্ত পরিবেশে পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের সম-অধিকার প্রতিষ্ঠায় কাজ শুরু হয়েছে বলে জানান তিনি ।
    ২ আগষ্ট শনিবার দুপুরে রাঙ্গামাটিতে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলার এক প্রতিনিধি সন্মেলনে ওয়াদুদ ভুইয়া এ কথা বলেন ।
    রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন আগামীতে পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের অধিকার যাতে সুনিশ্চিত হয় সেজন্য তিনি সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান ।
    পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলার আহবায়ক মো: জাহাঙ্গীর কামালের সভাপতিত্বে সম অধিকারের সদস্য নুরুল আফসারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা সম অধিকার আন্দোলনের সদস্য মাহব্বু এলাহী প্রমুখ। প্রতিনিধি সম্মেলনে জেলার ১০ উপজেলার সম অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।#

  • দেশে বন নিধনে বনবিভাগ অনেকাংশে দায়ী:পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

    দেশে বন নিধনে বনবিভাগ অনেকাংশে দায়ী:পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

    পার্বত্য চট্টগ্রাম ও এই দেশে বন নিধনে বনবিভাগ অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা সহ বনকে রক্ষা করতে বন বিভাগকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
    ২রা আগষ্ট শনিবার সকালে রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সেগুন গাছ বন্ধ করা হয়তো বনবিভাগ বলবে, জুমচাষ বন্ধের দাবিও করতে পারে বনবিভাগ, যা কোনোভাবেই সঠিক হবে না। পার্বত্য উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের  প্রকৃতি সুরক্ষাসহ অর্থনৈতিক ভাবে যেসব গাছের প্রয়োজনীয়তা রয়েছে  তা নিয়ে একটি সার্ভে করা দরকার। কোনো গাছের বিকল্প নির্ধারণ না করে তা বন্ধ করা ঠিক হবে না। তিনি আরো বলেন, শুধু ফলজ গাছ নয়, পাহাড়ের প্রকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় কি কি গাছ লাগানো যায় তা নির্ধারণ করা উচিত বলে তিনি জানান।
    পরিবেশ বিষয়ে পার্বত্য অঞ্চলে আদিকাল হতে বসবাসকারীরা অনেক বেশী সচেতন। পাহাড় ধস এসব মানুষের বাড়িঘরে হয় না। পাহাড় ধস প্রকৃতিকে যারা চিনে না তাদের উপর হয় বলেও মন্তব্য করেন তিনি।
    পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে রাঙামাটির জিমনেশিয়াম প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্ভোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

    শনিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জিমনেসিয়াম প্রাঙ্গনে ৭ দিন ব্যাপী মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ,পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা,এস,এম, সাজ্জাদ হোসেন,পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সিভিল সার্জন নুয়েন খীসা প্রমুখ।
    পরে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
    এর আগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। #

  • সাংবাদিক সাঈদুর রহমান রিমনের জানাজা অনুষ্ঠিত

    সাংবাদিক সাঈদুর রহমান রিমনের জানাজা অনুষ্ঠিত

    ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক সাঈদুর রহমান রিমনের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ যোহর ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে সাঈদুর রহমান রিমনের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কার্যনির্বাহী কমিটি।

    বুধবার (৩০ জুলাই) গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পেশাগত কাজে এসে বেলা ১১টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে পাশের একটি প্রাইভেট হাসপাতাল ও পরে গাজীপুর শহীদ তাহউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    জানাজার নামাজের আগে সাঈদুর রহমানের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বক্তব্য রাখেন ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ভারপ্রাপ্ত সভাপতি উমর ফারুক আলহাদী ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।

    এসময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আকতারুজ্জামান ডিআরইউ’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ বিএসসি’র যুগ্ন আহবায়ক সোহাগ আরেফিন ও বিভিন্ন সাংবাদিক সংগঠন এর সদস্যরা উপস্থিত ছিলেন।#

  • ২ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ

    ২ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ

    দীর্ঘ তিন মাস হ্রদে মাছ আহরণ নিষিদ্ধ থাকার পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরার সিদ্ধান্ত হয়েছে হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় ।
    আগামী ২ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ। গত ১লা মে থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদে তিনমাস মৎস্য আহরণ বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় হ্রদ হতে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    ২৮জুলাই সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, অতিরিক্ত পুলিশ সুপার আজহারুল ইসলাম মুকুল, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, বিএফডিসি ডেপুটি ম্যানেজার মোঃ মাসুদ আলম, মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

    সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, বিএফডিসি, ব্যবসায়ী সমিতি ও জেলেসহ সংশ্লিষ্ট সকলের সম্মতিক্রমে আগামী ২ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হবে এবং ৩ আগস্ট সকাল ৬টা থেকে মাছ ল্যান্ডিং ও পরিবহন শুরু হবে।
    বিএফডিসি সূত্রে জানা যায়, গত অর্থবছরে কাপ্তাই হ্রদ থেকে প্রায় ৮ হাজার ৯০০ মেট্রিক টন মাছ আহরণ করা হয়, যার মাধ্যমে সরকার প্রায় ১৮ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব অর্জন করেছে।
    উল্লেখ্য, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে চলতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিনমাসের জন্য মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি। #

  • রাঙামাটির পতিতা কানন হোটেল গোল্ডেন হিলে নারীর রহস্যজনক মৃত্যু; পতিতা খদ্দের সহ আটক-৩

    রাঙামাটির পতিতা কানন হোটেল গোল্ডেন হিলে নারীর রহস্যজনক মৃত্যু; পতিতা খদ্দের সহ আটক-৩

    পর্যটন নগরী রাঙামাটিতে আগন্তুক এক রহস্যময় নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার সময় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের পতিতা কানন খ্যাত আবাসিক হোটেল গোল্ডেন হিল থেকে উক্ত নারীর মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। এসময় নারীর পরনে জিন্সের প্যান্ট ও শরীরে শার্ট পরানো অবস্থায় খাটে অর্ধশোয়া ছিলো। হোটেলটি কন্ট্রাকে নিয়ে চালাতেন জনৈক কুতুব উদ্দিন। তথ্য ও পর্যবেক্ষণে জানা যায় রিজার্ভ বাজারের অধিকাংশ আবাসিক হোটেলে পতিতাবৃত্তি উপেন-সিক্রেট বিষয়। সাধারণত ভাড়ায় যারা আবাসিক হোটেল পরিচালনা করেন,তারা প্রত্যেকে সরাসরি পতিতা ব্যবসা করে। এছাড়া আবাসিক হোটেল ব্যবসায়ী কিছু কিচু নেতারও বক্তব্য, রাঙ্গামাটি একটি পর্যটন শহর,এখানে হোটেলে যদি পতিতা না রাখা হয় তাহলে টুরিস্টরা কেন রাত্রি যাপন করবেন,টুরিস্ট ব্যবসায় পতিতা একটি অপরিহার্য্য অনুসঙ্গ।

    এই ঘটনায় প্রাথমিকভাবে হোটেলটির ম্যানেজার কাম পরিচালক কুতুব উদ্দিনকে আটক করে পুলিশী হেফাজতে নিয়েছেন বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন। আটককৃত ম্যানেজার কুতুব উদ্দিন জানিয়েছেন, গত ২৬শে জুলাই উক্ত নারী রাঙামাটিতে এসে তার হোটেলে উঠেন। কি কারনে তিনি রাঙামাটিতে এসেছেন সেই বিষয়ে রেজিষ্ট্রারে সুনির্দিষ্ট্য কোনো কিছুর উল্লেখ ছিলোনা।

    ম্যানেজার জানায়, রোববার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উক্ত নারী হোটেলটির ৫ নাম্বার রুমের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি দরজা ভেঙ্গে উক্ত নারীকে গলায় গামছা পেছানো অবস্থায় ফ্যান থেকে ঝুলন্ত অবস্থা থেকে খাটের উপর নামিয়ে নেন। পরবর্তীতে তিনি হোটেলটির মালিকপক্ষকে বিষয়টি অবহিত করলেও রাত দেড়টার পরে কোতয়ালী থানা পুলিশকে বিষয়টি জানান।

    ঘটনার পরপরই কেন পুলিশকে জানাননি; প্রায় সাড়ে তিন ঘন্টা পর কেন জানালেন? এমন প্রশ্নের কোনো সুদুত্তর দিতে পারেননি ম্যানেজার কুতুব উদ্দিন। তার কথাবার্তায় সংশ্লিষ্ট্য সকলের মাঝে সন্দেহের সৃষ্টি হয়।

    এদিকে, হোটেলটি রেজিষ্ট্রার বইয়ে উক্ত নারীর নাম মিসেস মুন্না সরকার এবং ঠিকানা ঢাকার ধানমন্ডি উল্লেখ থাকলেও মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটিতে আসা উক্ত নারীর স্বামী পরিচয়দানকারি আব্দুল কাদের ও কন্যা সাদিয়া আক্তার বৃষ্টি ও মা মমতাজ বেগম সকলেই উক্ত নারীকে তাদের স্বজন এবং তার প্রকৃত নাম মুন্না আক্তার এবং তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন।

    মুন্নী আক্তারের পরিবারের সদস্যরা জানায়, তিনি কি কাজ করতেন সেটি তারা জানতেন না। তবে এর আগেও তিনি রাঙামাটিতে অন্তত তিনবার এসেছিলেন এবং এই গোল্ডেন হিলেই উঠতেন। কুতুব উদ্দিনের সাথে তার বন্ধুত্ব ছিলো এটা তারা সকলেই জানতেন।

    এদিকে, মরদেহ উদ্ধারের ঘটনায় গিয়ে হোটেল গোল্ডেন হিলে তল্লাসী চালিয়ে ১২ নাম্বার রুম থেকে পতিতাসহ এক খদ্দেরকে আটক করেছে পুলিশ। আটককৃত খদ্দের ব্যক্তি পুলিশকে তাৎক্ষনিকভাবে জানায়, হোটেলটির ম্যানেজার কুতুব উদ্দিন তিন হাজার টাকার বিনিময়ে পতিতা সরবরাহ করেছেন। কুতুব উদ্দিন বিষয়টি স্বীকার করে জানান, আমাকে পুরাতন বাসষ্ট্যান্ডের জনৈক বোটওয়ালা পতিতা সাপ্লাই দেয়।

    এদিকে, আবাসিক হোটেলে আগন্তুক ব্যক্তি রুম ভাড়া নেওয়ার সময় তার ভোটার আইডি কার্ডের তথ্যানুসারে রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করার নিয়ম থাকলেও উক্ত নারীর বেলায় সেটি অনুসরণ করা হয়নি এবং প্রতিদিন থানা পুলিশের কাছে রেজিষ্ট্রার খাতা প্রদর্শনপূর্বক সিল মেরে নিয়ে আসার কথা থাকলেও উক্ত হোটেলের রেজিষ্ট্রার প্রতি সপ্তাহে একবার নিয়ে যাওয়া হয় এবং এটি আবাসিক হোটেল মালিক কর্তৃপক্ষ করে বলে জানিয়েছেন আটককৃত ম্যানেজার কুতুব উদ্দিন।

    এদিকে, পুলিশ সুত্র, স্থানীয় এলাকাবাসি ও দোকানদাররা জানিয়েছে উক্ত গোল্ডেন হিল আবাসিক হোটেলটিতে দীর্ঘদিন ধরেই পতিতা ব্যবসা করে আসছিলো কুতুব উদ্দিন। মার্কেটের ভিতর সিসি ক্যামেরা বেষ্টিত হওয়ায় প্রশাসনের লোকজন উক্ত হোটেলে অভিযানে গেলে আগে থেকেই ক্যামেরায় দেখে পতিতাদেরকে নীচ দিয়ে সরিয়ে দিতো কুতুব উদ্দিন।

    সর্বশেষ রহস্যময় নারীর মৃত্যুর ঘটনায় তদন্তে গিয়ে উক্ত হোটেল থেকে পতিতাসহ খদ্দের আটকের ঘটনায় স্থানীয়দের অভিযোগের সত্যতা পেলো পুলিশ। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জানিয়েছেন, আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের পাশাপাশি মরদেহের ময়না তদন্তের ব্যবস্থা করছি।#