Logo
শিরোনাম :
কোতয়ালী থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার সিন্ধু পানি চুক্তি : অসম দায়বদ্ধতা, বৈষম্যমূলক ছাড় এবং পাকিস্তানের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার আর্ন্তজাতিক নাসিং দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‍্যালি কোতয়ালী থানার অভিযানে মাদক কারবারী ও সাজা ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক: উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন পরিষদ,মাঝিরবস্তি,তবলছড়ির উদ্যোগে বণার্ঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ : দীপেন দেওয়ান মৃত্যুকে হার মানাল ডা. গৌরবরা : নতুন জীবন পেল সাপে কাঁটা রুবেল! বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে নিয়োগ : অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ 

আর্ন্তজাতিক নাসিং দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‍্যালি

নিজস্ব প্রতিনিধি(গিরি সংবাদ) / ৮ বার দেখা হয়েছে
শেষ আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের  নার্সিং বিভাগ এবং নার্সিং ইনস্টিটিউটের   আয়োজনে মঙ্গলবার   (১২ মে) সকাল ৯ টায়  আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে একটি বর্ণাঢ়্য  র‍্যালি বের করা হয়। 

” আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ – জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই  প্রতিপাদ্যে নার্সরা তাদের স্বকীয়  পোশাকে  সজ্জিত হয়ে, ঢাক ঢোল বাজিয়ে  ব্যানার পেস্টুন হাতে নিয়ে   বাঁশির সুরে মাতোয়ারা হয়ে   হাসপাতাল চত্বর হতে র‍্যালি  শুরু করে  চন্দ্রঘোনা দোভাষী বাজার প্রদক্ষিণ করে আবারও  হাসপাতাল চত্বরে  গিয়ে শেষ হয়। এসময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এর নার্সিং বিভাগে কর্মরত নার্স ,  নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা র‍্যালিতে অংশ নেন। 
এর আগে  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং র‍্যাালির উদ্বোধন করে বলেন, শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল। এই হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট হতে শিক্ষা লাভ করে দেশের সব জায়গায় নার্সরা সেবা দিয়ে আসছেন। আজকের এই দিনে আমাদের এই অঙ্গীকার হউক আমরা  সেবার মনোভাব নিয়ে কাজ করে যাবো।#


এই বিভাগের অন্যান্য সংবাদ