Logo
শিরোনাম :
কাপ্তাইয়ে বিজিবির অভিযান : ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজি সহ ২জন আটক টাইব্রেকারে ৪–৩ গোলে রাঙ্গামাটি সদরকে হারিয়ে লীগ চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাঙ্গামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত। কক্সবাজারে চোরাই স্বর্ণালংকার মোবাইল সেটসহ গৃহকর্মী গ্রেফতার পিতাকে হত্যার পর  রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ। রাঙ্গামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত। মাইকেল চাকমার ইউপিডিএফ”-মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে – রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিতে পর্যটন খাতের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে পাচারকালে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের মতবিনিময় সভা

কাপ্তাইয়ে বিজিবির অভিযান : ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজি সহ ২জন আটক

ঝুলন দত্ত(গিরি সংবাদ) কাপ্তাই / ৩৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা, একটি সিএনজি অটোরিকশা, মুঠোফোন ও সিম কার্ডসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ১ নম্বর জিপি গেটের কাছে এ অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস, অধিনায়ক, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর দিকনির্দেশনায় হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন—কাপ্তাইয়ের ব্যাঙছড়ি গ্রামের উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং রাঙামাটি সদরের নাওভাঙা গ্রামের সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)।
বিজিবি জানায়, অভিযানে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা, একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দুটি সিম কার্ড এবং ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা।
আটক দুই ব্যক্তি, জব্দ করা মালামাল ও গাড়ি কাপ্তাই থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের অন্যান্য সংবাদ