Logo
শিরোনাম :
রাঙ্গামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত। মাইকেল চাকমার ইউপিডিএফ”-মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে – রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিতে পর্যটন খাতের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে পাচারকালে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের মতবিনিময় সভা “প্রিয় নবীজি(স.)’র দেশে” বইটির প্রতিটি পৃষ্ঠা মুসলিম বিশ্বের জন্য ঐতিহাসিক দলিল। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না—রাঙামাটিতে সারজিস আলম। কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান

রাঙ্গামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

মোকাদ্দেম সাঈফ(গিরি সংবাদ) / ২ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র যৌথভাবে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাঙ্গামাটির জেলা পরিষদ (রাঙ্গাপাজাপ) এনেক্স ভবন কনফারেন্স কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, মূখ্য নির্বাহী রিজাউল করিম, ভূমি কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হক ও জেলা পরিষদ এর সদস্যগণ।

​সভায় নবগঠিত জেলা পরিষদের কর্মকর্তাদের সাথে ইউএনডিপি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (রাঙ্গাপাজাপ)-এর মাধ্যমে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, লক্ষ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন, স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং যৌথ প্রকল্পগুলোর সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। #


এই বিভাগের অন্যান্য সংবাদ