Logo
শিরোনাম :
রাঙ্গামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত। মাইকেল চাকমার ইউপিডিএফ”-মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে – রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিতে পর্যটন খাতের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে পাচারকালে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের মতবিনিময় সভা “প্রিয় নবীজি(স.)’র দেশে” বইটির প্রতিটি পৃষ্ঠা মুসলিম বিশ্বের জন্য ঐতিহাসিক দলিল। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না—রাঙামাটিতে সারজিস আলম। কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান

মিয়ানমার থেকে পাচারকালে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২

মোহাম্মদ খোরশেদ হেলালী (গিরি সংবাদ) কক্সবাজার / ১০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় ১৪ লাখ ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বিজিবি। এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাচারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়।

গ্রেপ্তার হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার জয়ঘর দাশ ও মো. হোসাইন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা চৌধুরীপাড়া স্লুইসগেট-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি অধিনায়ক জানান, গত দুই সপ্তাহ ধরে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান প্রবেশের চেষ্টা করা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে জেলের ছদ্মবেশে একটি নৌকায় করে ইয়াবার চালান নিয়ে হ্নীলা বিওপির স্লুইসগেট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল।

এ সময় নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির টহল দল সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।

অভিযান শেষে নৌকাটিতে তল্লাশি চালিয়ে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে ভাসমান কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। পরে সেগুলো উদ্ধার করে তল্লাশি চালানো হয়। বস্তাগুলোতে থাকা ১৪০টি কার্টন থেকে মোট ১৪ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, জব্দকৃত ইয়াবা ও নৌকাটি হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ