
রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন খাতের সার্বিক উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ সেপ্টেম্বর (বুধবার) রাঙাদ্বীপ রিসোর্টে রিসোর্ট ওনার্স এসোসিয়েশন, রাঙ্গামাটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব দীপন তালুকদার দীপু। আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী রিজাউল করিম,জেলা পরিষদ সদস্য শাশ্বত চাকমা রিংকু, সুবিমল চাকমা, বিল্টু চাকমা,সুবর্ন দেব বর্মন সহ এসোসিয়েশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রিসোর্ট ওনার্স এসোসিয়েশন, রাঙ্গামাটির সভাপতি তনয় দেওয়ান। এবং অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুমেত চাকমা
সভায় বক্তারা রাঙ্গামাটির পর্যটন শিল্পের নানামুখী সমস্যা, সম্ভাবনা এবং প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে পরিবেশবান্ধব পর্যটন বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় রিসোর্ট ও পর্যটন ব্যবসার উন্নয়নে জেলা পরিষদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#