Logo
শিরোনাম :
কানিজ মওলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব। কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে সাড়ে ১৩ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত। সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিদগ্ধ ব্যক্তিত্ব ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম আর নেই সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অধিগ্রহন জমির ক্ষতিপূরনে ওয়ারিশ সনদ জালিয়াত : আটক ১ – মামলা দায়ের কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’ উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন : দূর্ভিক্ষের হাতছানি, ঘটছে মানবিক বিপর্যয়! হয়নি নিরসন সাজেক সংকট : অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা আন্দোলনকারিদের।

কক্সবাজারে চোরাই স্বর্ণালংকার মোবাইল সেটসহ গৃহকর্মী গ্রেফতার

মোহাম্মদ খোরশেদ হেলালী(গিরিসংবাদ) কক্সবাজার / ১০৬ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে একটি বাসা থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে করা মামলায় রাফি মনি (১৫) নামে এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চুরি হওয়া ৬ ভরি ৪ (চার) আনা স্বর্ণলংকার উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবজার পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব নতুন বাহারছড়ার বাসিন্দা আফরিনা আল মাছিনকে (৩৮) গৃহকর্মী রাফি ১৩ সেপ্টেম্বর রাতে দুধ ও পানির সাথে চেতনাশাক সেবন করিয়ে এক জোড়া স্বর্ণের চুড়ি, ২টি আংটি, ১টি চেইন লকেটসহ ৬ ভরি ৪ (চার) আনা স্বর্ণলংকার ও একটি আইফোন ও একটি অপো এন্ড্রয়েট মোবাইল সেট্ চুরি করে পালিয়ে যায়।
আফরিনা আল মাছিন কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ করলে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে রাফি মনি (১৫) কে চোরাইকৃত স্বর্ণলংকার এবং মোবাইল ফোনসহ মঙ্গলবার ভোরে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত রাফি মনি (১৫) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পশ্চিম ধনখালী ঘোনার পাড়ার আব্দুর রহমানের মেয়ে।
#


এই বিভাগের অন্যান্য সংবাদ