
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন পরিষদ গঠন হবার পর প্রথম উন্নয়ন সভা অনুষ্ঠিত হল।
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) জেলা উন্নয়ন কমিটির সভা চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ,পরিচালক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ চলমান উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা করেন। বিশেষ করে স্বাস্থ্য,শিক্ষা,কৃষি,মৎস্য,প্রাণী সম্পদ,পর্যটন,সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতি মহোদয় বিভিন্ন বিভাগের বিভাগীয় উন্নয়নমুলক কার্যক্রম সঠিক সময়ে সম্পাদন করার জন্য নির্দেশনা প্রদান করেন ।
বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিকভাবে যাহাতে বাড়তে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।
উন্নত,সম্বৃদ্ধি ও মডেল রাঙ্গামাটি জেলা গড়ার লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখা,শিক্ষার গুনগতমাণ বৃদ্ধি করাসহ আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বাস্তবসম্মত প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং বিশ্ব পর্যটন দিবস সফল ও স্বার্থক করার জন্য বিভাগীয় প্রধানদের অনুরোধ জানান। #