
রাঙ্গামাটির বড়াদম সড়কের লাভ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোকেল চাকমা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় স্বাগত চাকমা (১৯) ও শান্ত চাকমা (১৯) নামে আরও দুই যুবক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত তিনজনই রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
আহত স্বাগত চাকমা বরকল উপজেলার হরিনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাগলকছড়া এলাকার বাসিন্দা।
তাঁর বাবা উদঙ্গমনি চাকমা এবং মা চঞ্চলা চাকমা। অপর আহত শান্ত চাকমার বাড়ি আইমাছড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সিয়াম পাড়ায়। তাঁর বাবা রিটেন চাকমা এবং মা মলিনা চাকমা।
দুর্ঘটনার পর আহত দুজনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সিএনজির চট্টগ্রাম- থ-১৪-৪৬৮৪)সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে বলে টুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়। #