
আল-হাছনাইন নূরানী মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পবিত্র ফাতিহা-ই-ইয়াজদাহুম, হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত (পাগড়ি প্রদান) এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় রিজার্ভ জামে মসজিদ নতুন ভবনে তয় তলায় আল-হাছনাইন নূরানী মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোমলমতি ছাত্র/ছাত্রীরা ইসলামী সংগীত হামদ-নাত ও কোরান তেলোয়াত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন এবং ইসলামী শরিয়া মতে মৃত ব্যাক্তির দাফন-কাফন এর উপর শিক্ষনীয় নাটিকা প্রদর্শন করেন।
আল-হাছনাইন নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র প্রতিষ্ঠানের তিন হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত (পাগড়ি প্রদান)করেন নিউ রাঙামাটি রিজার্ভ বাজার জামে মসজিদ খতিব সৈয়দ মাওলানা মুহাম্মদ আবু নওশাদ নঈমী। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন, রাঙামাটি সদর ফিল্ড সুপারভাইজার পেয়ার আহমদ,মনিরুজ্জামান মহসিন রানা
সাবেক সদস্য পার্বত্য জেলা পরিষদ, সাবেক সদস্য নিউ রাঙামাটি জামে মসজিদ, মাওলানা আখতার হোসেন চৌধুরী অধ্যক্ষ তৈয়বিয়া আইডিয়াল স্কুল, মাওলানা শফিউল আলম আল কাদেরী সভাপতি, রাঙামাটি সুন্নি ওলামা পরিষদ রাঙামাটি সদর,নিউ রাঙামাটি (রিজার্ভ বাজার) জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি নূরুল কবির বাঁচা
কোষাধ্যক্ষ হাজি মোহাম্মদ মূসা,মাওলানা সেকান্দার হোসেন রেজভী,মাওলানা বোরহান উদ্দিন রব্বানী
খতিব লঞ্চঘাট জামে মসজিদ, শিক্ষক আল-হাছনাইন নূরানী মাদ্রাসা জনাব, ডাক্তার মুশফিকুর রহমান মাসুদ, আল-হাছনাইন নূরানী মাদ্রাসা, শায়ের মুহাম্মদ আনোয়ার হোসেন
শিক্ষক, আল-হাছনাইন নূরানী মাদ্রাসা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।