Logo
শিরোনাম :
“রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ নেতৃত্বে আজিজুল-লোকমান পর্যটক ও দর্শনার্থীর নিরাপত্তায় সড়ক বিভাগের লেক ভিউ গার্ডেনে বসানো হলো পুলিশ বক্স আল-হাছনাইন নূরানী মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ), ফাতিহা-ই-ইয়াজদাহুম ঊদযাপন, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্টিত কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাঙামাটিতে আজমীর শরীফের খাদেম পীরজাদা সৈয়দ নাসিরুদ্দিন চিশতী’র সফর লংগদুতে সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার : ১২ বছর পর সত্য উম্মোচন কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা’র সমাপ্তি। রাঙ্গামাটি রিজিয়ন ও সিএমএইচের উদ্যোগে সদর হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ কাপ্তাই ৪১ বিজিবির অভিযান : রাঙ্গুনিয়া থেকে ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ সিগারেটসহ ডাম্পার আটক প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মনোনয়ন পেলেন রাবিপ্রবি’র ৩ শিক্ষার্থী

পর্যটক ও দর্শনার্থীর নিরাপত্তায় সড়ক বিভাগের লেক ভিউ গার্ডেনে বসানো হলো পুলিশ বক্স

মোকাদ্দেম সাঈফ(গিরি সংবাদ) / ৩৭ বার দেখা হয়েছে
শেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাঙ্গামাটি শহরের ফিশারী বাঁধসংলগ্ন সড়ক বিভাগের লেক ভিউ গার্ডেনে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে পুলিশ বক্স।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সড়ক বিভাগের পক্ষ থেকে পুলিশ বক্সটি জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।

পুলিশ বক্স হস্তান্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব বলেন, লেক ভিউ গার্ডেন রাঙ্গামাটির অন্যতম উন্মুক্ত বিনোদনকেন্দ্র। এখানে কোনো প্রবেশমূল্য ছাড়াই স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা ঘুরে বেড়াতে পারেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত নজরদারি করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, পুলিশ বক্স স্থাপনের ফলে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার হবে এবং দর্শনার্থীরা নির্বিঘ্নে গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা যাতে রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য্য ও কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই লেক ভিউ গার্ডেন তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক বিভাগের পক্ষ থেকে পুলিশ বক্সটি জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গামাটি শহরে বিনা প্রবেশমূল্যে ঘুরে বেড়ানো ও অবসর কাটানোর সুযোগ সীমিত। একসময় থাকা কয়েকটি উন্মুক্ত বিনোদনকেন্দ্রে প্রবেশমূল্য চালু হওয়ায় লেক ভিউ গার্ডেন স্থানীয় বাসিন্দাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সড়ক বিভাগের উদ্যোগে রাঙ্গামাটি ফিশারী বাঁধসংলগ্ন এলাকায় গড়ে তোলা এই গার্ডেনে বিভিন্ন প্রজাতির গাছের সমারোহের পাশাপাশি রয়েছে কাপ্তাই হ্রদের সৌন্দর্য্য উপভোগ, হাঁটাচলা ও অবসর কাটানোর সুযোগ।

প্রতিদিনই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরা এখানে সময় কাটাতে আসেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্স স্থাপনকে তাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী রনেন চাকমা ও তিথি চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে গার্ডেন প্রাঙ্গণে একটি জারুলগাছের চারা রোপণ করা হয়। #


এই বিভাগের অন্যান্য সংবাদ