
ভারতের রাজস্থান উপমহাদেশের সূফী সাধক হযরত খাজা গরীবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহি দরবারে খাস খাদেম পীরজাদা সৈয়দ নাসিরুদ্দিন চিশতী গুড্ডু ভাই আজ রবিবার (১১ অক্টোবর) রাঙামাটি জেলা সদর সফর করেন। এই সময় তাঁর সাথে ছিলেন ছেলে সৈয়দ ওয়ালী চিশতী।
রাঙামাটিতে আরো সফর সঙ্গী ছিলেন আমিন টিশতী, শাহ আলম চিশতী। এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, রাঙামাটি হযরত আবদুল হাকিম ফকির (রঃ) মাজারের ওরস কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সাত্তার, সাংবাদিক সাখাওয়াৎ হোসেন রুবেল, মুহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইয়াসিন, তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মোঃ আকতার হোসেন চৌধুরী, শান্তি নগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল কাদেরীসহ অন্যান্য ব্যক্তিবর্গ। সফরের শুরুতে খাদেম পীরজাদা সৈয়দ নাসিরুদ্দিন চিশতী গুড্ডু রাঙামাটি হযরত আবদুল হাকিম ফকির (রঃ) মাজারে আগমন করেন এবং মুনাজাত পরিচালনা করেন। পরে তৈয়বিয়া আইডিয়াল স্কুল পরিদর্শন করেন। পরে রাঙামাটি পলওয়েল রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহন করেন। বিকালে রাঙামাটি হযরত আবদুল হাকিম ফকির (রঃ) মাজারের ওরস কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সাত্তারের বাসভবনে যান, সেখানে ভক্ত অনুরাগীদের সাথে সাক্ষাৎ করেন। পরে একই দিন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেন। # #