Logo
শিরোনাম :
আল-হাছনাইন নূরানী মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ), ফাতিহা-ই-ইয়াজদাহুম ঊদযাপন, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্টিত কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাঙামাটিতে আজমীর শরীফের খাদেম পীরজাদা সৈয়দ নাসিরুদ্দিন চিশতী’র সফর লংগদুতে সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার : ১২ বছর পর সত্য উম্মোচন কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা’র সমাপ্তি। রাঙ্গামাটি রিজিয়ন ও সিএমএইচের উদ্যোগে সদর হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ কাপ্তাই ৪১ বিজিবির অভিযান : রাঙ্গুনিয়া থেকে ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ সিগারেটসহ ডাম্পার আটক প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মনোনয়ন পেলেন রাবিপ্রবি’র ৩ শিক্ষার্থী রাঙামাটিতে ৪টি গ্যাস ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা: গ্যাস সরবরাহ স্বাভাবিক কাপ্তাইয়ে সুমি হত্যায় মুহিবলের ফাঁসি : রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় মৃত্যুদণ্ডের রায়।

কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝুলন দত্ত (গিরি সংবাদ) কাপ্তাই / ৪২ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও এসএসসি পরীক্ষায় ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা  ১২ টায় কাপ্তাই নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটির পিকনিক স্পট লেক প্যারাডাইসের ভিআইপি শেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাঁটির অধিনায়ক কমডোর এম সোহেল আজম। এসময় তিনি বলেন, যারা জিপিএ ৫ অর্জন করেছ, তাদেরকে এই অর্জন ধরে রাখতে হবে। এই সময় টা তোমাদেরকে কাজে লাগাতে হবে। তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। বইয়ের গন্ডি বাহিরেও তোমাদেরকে সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হয়ে প্রতিভাকে মেলে ধরতে হবে। 

এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ (বিএন)। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার হাসান মাহমুদসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয় এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে নবীন শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রভাষক তামান্না ইসলাম ও রোজ সোনিয়া চৌধুরী। #


এই বিভাগের অন্যান্য সংবাদ