Logo
শিরোনাম :
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা, মাদক কারবারী, মাদকসেবী সহ ওয়ারেন্টভুক্ত ০৯ (নয়) জনকে আটক করেছে পুলিশ। কাপ্তাইয়ে বিজিবির অভিযান : ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজি সহ ২জন আটক টাইব্রেকারে ৪–৩ গোলে রাঙ্গামাটি সদরকে হারিয়ে লীগ চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাঙ্গামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত। কক্সবাজারে চোরাই স্বর্ণালংকার মোবাইল সেটসহ গৃহকর্মী গ্রেফতার পিতাকে হত্যার পর  রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ। রাঙ্গামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত। মাইকেল চাকমার ইউপিডিএফ”-মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে – রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিতে পর্যটন খাতের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে পাচারকালে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২

“প্রিয় নবীজি(স.)’র দেশে” বইটির প্রতিটি পৃষ্ঠা মুসলিম বিশ্বের জন্য ঐতিহাসিক দলিল।

মোকাদ্দেম সাঈফ( গিরি সংবাদ) / ১৯৫ বার দেখা হয়েছে
শেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

লেখক, গবেষক, পরিব্রাজক, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম (মার্কেটিং) আলহাজ্ব আবদুর রহিম সম্পাদিত ‘প্রিয় নবিজির (স.) দেশে’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ৩০ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে দি একাডেমি অব হিস্ট্রি (ইতিহাসের পাঠশালা)’র উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন,‘প্রিয় নবিজির (স.) দেশে’ বইটির প্রতিটি পৃষ্ঠা মুসলিম বিশ্বের জন্য ঐতিহাসিক দলিল। পবিত্র ভূমির ইতিহাস জানার পাশাপাশি নবিজি (স.)-এর জীবন, সুন্নাহ ও আদর্শের প্রতি ভালোবাসা বৃদ্ধিতে এ ধরনের গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরো বলেন, গ্রন্থটি শুধু একটি ভ্রমণকাহিনি নয়; পবিত্র মদিনা মুনাওয়ারা ও মক্কার ঐতিহাসিক স্থান, মসজিদ, নিদর্শন ও স্মৃতিবিজড়িত স্থানগুলোর ইতিহাস তুলে ধরার একটি প্রয়াস। বইটিতে মসজিদে নববী (স.), মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে খায়ফ, মসজিদে জুমআ, জাবালে উহুদ, গারে হেরা, গারে সাওর, জান্নাতুল বাকি, বিভিন্ন ঐতিহাসিক কূপ, বাড়ি ও ময়দানের বর্ণনা স্থান পেয়েছে। গ্রন্থটির অন্যতম বৈশিষ্ট্য হলো, বিভিন্ন ঐতিহাসিক স্থানকে রাসূলুল্লাহ (স.), সাহাবায়ে কেরাম এবং ইসলামের গুরুত্বপূর্ণ ঘটনাবলির সঙ্গে সম্পৃক্ত করে উপস্থাপন করা হয়েছে। ফলে পাঠকের কাছে পবিত্র স্থানগুলো শুধু দর্শনীয় স্থান হিসেবে নয়, বরং ইসলামের ইতিহাস ও নবীপ্রেমের স্মৃতিবাহী স্থান হিসেবে ধরা দেয়। ইতিহাসের পাঠশালার উপদেষ্টা, পটিয়া খলিল মীর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ভাষাবিদ মুছা সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য, বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ওবায়দুল করিম। আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ স ও ম আবদুস সামাদ, বিশিষ্ট আইনবিদ ও মানবাধিকার সংগঠক, পরিব্রাজক অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ ফরিদুল আলম চৌধুরী, মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জাফর উল্লাহ, ব্যাংকার একরামুল হক, ডায়মন্ড সিমেন্টের পরিচালক (অপারেশন) ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুরুল আলম, আবদুল্লাহ আল নোমান বেগ, মাস্টার আবুল হোসাইন, আমান উল্লাহ সমরখন্দি, লেখক মোহাম্মদ কামাল উদ্দিন, অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, লেখক হানিফ মান্নান, নাজিম উদ্দিন খাঁ, আহমদ মনসুর, সোহেল মো. ফখরুদ-দীন প্রমুখ।#


এই বিভাগের অন্যান্য সংবাদ