Logo
শিরোনাম :
পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের মতবিনিময় সভা “প্রিয় নবীজি(স.)’র দেশে” বইটির প্রতিটি পৃষ্ঠা মুসলিম বিশ্বের জন্য ঐতিহাসিক দলিল। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না—রাঙামাটিতে সারজিস আলম। কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ

প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

মোকাদ্দেম সাঈফ(গিরি সংবাদ) / ৮১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিম
রাঙ্গামাটিতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, পাহাড়ে প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলে হবেনা, এই অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার ই-কমার্স প্লাটফর্ম উন্মুক্ত করার পাশাপাশি বেকারদের কল্যাণে প্রশিক্ষণসহ নানামুখী সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। তিনি এই অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান এবং এসব স্কীমের কার্যক্রম বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে আহবান জানান।

তিনি বলেন, তিন পার্বত্য জেলায় নানা জাতিগোষ্ঠীর বসবাস, এখানে বসবাসরত সকল জনগোষ্ঠীকে রংধনুর সাত রঙের মতো মিলেমিশে কাজ করতে হবে। পার্বত্যাঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন বোর্ডের ভূমিকা আরও জোরদার করা হবে।

ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই উদ্দেশ্য নিয়ে ১৯৭৬ সালের ১৪ জানুয়ারী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন সেই উদ্দেশ্য এবং স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ রবিবার দুপুর আড়াইটায় উন্নয়ন বোর্ডের মাইনী হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন স্কিমের আওতায় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সনদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমার সভ্পতিত্বে অনুষ্ঠিত তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সনদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, জেলা পুলিশ সুপার আব্দুর রকিব, উন্নয়ন সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, সদস্য (পরিকল্পনা) জাহিদ ইকবাল, রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বীন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল আরো
বলেন, পার্বত্য অঞ্চলে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নসহ চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জন নারীকে সেলাই মেশিন এবং ২৫০ টি স্কুলে মাল্টি মিডিয়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটি শিশু পার্কে ওয়াচ টাউয়ার উদ্বোধন করেন।

এর আগে ভূমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি
​পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। #


এই বিভাগের অন্যান্য সংবাদ