Logo
শিরোনাম :
চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ

মোঃ আব্দুজ জাহের(গিরি সংবাদ) বাঘাইছড়ি / ১২০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের ১৬ কিলোমিটার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি ৭.৬২ মিলিমিটার পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন ভারতীয় পেট্রোন সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) এবং সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় আগে থেকেই বিজিবি সদস্যরা ওঁত পেতে অবস্থান নেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই সন্ত্রাসী একটি কালো রঙের ব্যাগ ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি ৭.৬২ মিলিমিটার পিস্তল, পিস্তলের ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন ভারতীয় পেট্রোন সিগারেট জব্দ করা হয়।

২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র, গোলাবারুদ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় এ সফল অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”#


এই বিভাগের অন্যান্য সংবাদ