Logo
শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা’র সমাপ্তি। রাঙ্গামাটি রিজিয়ন ও সিএমএইচের উদ্যোগে সদর হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ কাপ্তাই ৪১ বিজিবির অভিযান : রাঙ্গুনিয়া থেকে ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ সিগারেটসহ ডাম্পার আটক প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মনোনয়ন পেলেন রাবিপ্রবি’র ৩ শিক্ষার্থী রাঙামাটিতে ৪টি গ্যাস ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা: গ্যাস সরবরাহ স্বাভাবিক কাপ্তাইয়ে সুমি হত্যায় মুহিবলের ফাঁসি : রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় মৃত্যুদণ্ডের রায়। রাঙ্গামাটিতে বাজার চৌধুরী এসোসিয়েশন সম্মেলনে সভাপতি-দেব কুমার,সম্পাদক-মোস্তফা কামাল নির্বাচিত। মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু নবীন ও বিদায়ী ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও শুভকামনা অনুষ্ঠান অনুষ্টিত। রাঙামাটিতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান

মোকাদ্দেম সাঈফ(গিরি সংবাদ) / ১৬০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা দিয়েছেন মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা করার।

সোমবার (২৪ আগষ্ট) দুপুরে রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত মাদক বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, মাদক নির্মূলের জন্য পরিবারকে আগে ভূমিকা রাখতে হবে। মাদক আইন পরিবর্তন করে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদন্ড শাস্তি দিতে হবে। এজন্য পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এমপি আরও বলেন, মাদক যারা বেচাকেনা করেন তাদের সাহায্য করবেন না। আমরা এক থাকলে রাঙামাটি মাদকমুক্ত থাকবে। আমার দলের লোক হলোও কোন ছাড়া হবে না।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদকের গডফাদার, মাদক ব্যবসায়ী, মাদক সিন্ডিকেটদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এ মাদক নামক ক্যান্সার একা পুলিশের পক্ষে নির্মূল করা সম্ভব নয়। এজন্য সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় গুরু, ছাত্র-জনতা, রাজনীতিবিদ সকলের সহযোগিতা পেলে মাদকের কোন অস্তিস্থ থাকবে না। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। আমাদের কোন সদস্য মাদক সংশ্লিষ্টদের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিবো। আমরা আমাদের সন্তানদের মাদক থেকে রক্ষা করবো। আমরা সকলে মাদক নির্মূলে সহযোগিতা করবো। পুলিশকে নির্ভয়ে তথ্য দিতে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। মাদকমুক্ত, অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল একরামুল রাহাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমীন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙামাটি জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মামুনুর রশীদ, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, রাঙামাটি ইমাম সমিতির সভাপতি এবিএম তোফায়েল উদ্দিন এবং রাঙামাটি কমিউনিটি পুলিশের সহ- সভাপতি নবজ্যোতি খীসা।

মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে এর আগে জেলা পুলিশের আয়োজনে শহরের তবলছড়ি এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


এই বিভাগের অন্যান্য সংবাদ