Logo
শিরোনাম :
চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড।

নিজস্ব প্রতিবেদক( গিরি সংবাদ) / ২৮ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটির কাউখালীতে আট বছর বয়সি দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আইয়ুব আলী সওদাগর নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাঙ্গামাটির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিশাত সুলতানা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডিত আসামিকে কারাগারে পাঠানো হয়।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মাকসুদা হক রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল পৃথকভাবে কার্যক্রম শুরুর পর রাঙ্গামাটিতে এটি এই ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজার প্রথম রায়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ জানুয়ারি সকাল ৯টার দিকে কাউখালী থানাধীন কাশখালীর বঙ্গটিলা এলাকার ২ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় শ্রেণির ঐ আট বছর বয়সী স্কুলছাত্রী বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আইয়ুব আলী সওদাগর তাকে ধানের জমিতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির স্কুলড্রেস ছিঁড়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায় সে।

ঘটনার পর শিশুটির বাবা-মা কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণ করতে সক্ষম হয়। পরে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন।

রায়ের বিষয়ে সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মাকসুদা হক বলেন, রাঙ্গামাটিতে পৃথকভাবে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এটি সর্বোচ্চ সাজা দেওয়ার প্রথম রায়। এ রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনের কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। #


এই বিভাগের অন্যান্য সংবাদ