Logo
শিরোনাম :
শিক্ষার কোনো বিকল্প নেই,মেধা ও মননে এগিয়ে প্রকৃত মানুষ হতে হবে: দীপেন দেওয়ান এমপি পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন– দীপেন দেওয়ান এমপি নজরুল বর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা, মাদক কারবারী, মাদকসেবী সহ ওয়ারেন্টভুক্ত ০৯ (নয়) জনকে আটক করেছে পুলিশ। কাপ্তাইয়ে বিজিবির অভিযান : ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজি সহ ২জন আটক টাইব্রেকারে ৪–৩ গোলে রাঙ্গামাটি সদরকে হারিয়ে লীগ চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাঙ্গামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত। কক্সবাজারে চোরাই স্বর্ণালংকার মোবাইল সেটসহ গৃহকর্মী গ্রেফতার পিতাকে হত্যার পর  রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ। রাঙ্গামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার।

মোকাদ্দেম সাঈফ(গিরি সংবাদ) / ১৯০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
Oplus_131072

রাঙ্গামাটিতে শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চোরাই মোটরসাইকেল। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক, চুরি, দাঙ্গা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন মামলার আসামি রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে আলোচিত ১৪টি মামলার পলাতক আসামি কাজী আশরাফুল আজম ওরফে দিপু (৪০)। এছাড়া অভিযানে মো. কামরুল হাসান (৪০), মো. শরীফ (২১), আরিফুল্লাহ আসিফ (২৪), আরিফ (২৭), রয়েল বড়ুয়া (৩২), শামসুল আলম (৪০) এবং মো. ফয়সাল মান্নান আরিফ (২৩)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি চোরাই মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে মো. ফয়সাল মান্নান আরিফকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।#


এই বিভাগের অন্যান্য সংবাদ