Logo
শিরোনাম :
চুক্তি লঙ্ঘন ও জনবিচ্ছিন্ন সিদ্ধান্তের অভিযোগ: পাহাড়ের শান্তি রক্ষায় সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন কথা ছিল ডিসেম্বরেই ট্রোম্যান বাড়ি ফেরার : ফিরলেন লাশ হয়ে: এলাকাবাসী ও সহযোদ্ধাদের শ্রদ্ধা আর ভালবাসার অশ্রু জলে চির বিদায়। রাঙ্গাামাটিতে মাদক কারবারি গ্রেফতার ও অনলাইন জুয়া বন্ধের দাবিতে “আলোর ফুলের” মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। একদিনে বিশেষ অভিযানে ৩৫জন আটক : কিশোর গ্যাং, মাদক কারবারি, মাদকসেবী ও অনলাইন জুয়াড়ি । শিক্ষার কোনো বিকল্প নেই,মেধা ও মননে এগিয়ে প্রকৃত মানুষ হতে হবে: দীপেন দেওয়ান এমপি পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন– দীপেন দেওয়ান এমপি নজরুল বর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা, মাদক কারবারী, মাদকসেবী সহ ওয়ারেন্টভুক্ত ০৯ (নয়) জনকে আটক করেছে পুলিশ। কাপ্তাইয়ে বিজিবির অভিযান : ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজি সহ ২জন আটক টাইব্রেকারে ৪–৩ গোলে রাঙ্গামাটি সদরকে হারিয়ে লীগ চ্যাম্পিয়ন বিলাইছড়ি

রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক।

রাঙ্গামাটি প্রতিনিধি (গিরি সংবাদ) / ১৬১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) সাইবার অপরাধের অভিযোগে সাংবাদিকসহ ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী এবং জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আলী আকবর সুমন। মঙ্গলবার বেলা ২টার দিকে জেলা পরিষদ ভবনের সামনে থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবির সাদা পোশাকধারী একদল সদস্য তাদেরকে আটক করে নিয়ে যান বলে জানা গেছে।
জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আলী আকবর সুমনের বিরুদ্ধে ডিএমপি ইউনিট শাখায় আইসিটি আইনে একটি সাইবার অপরাধের অভিযোগ দেন। ডিএমপি গোয়েন্দা দল রাঙামাটি গিয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সুমনকে আটকের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকেও আটক করে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের কয়েকজন তার অফিসে গিয়ে সাক্ষাৎ করলে বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, ডিএমপিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সায়রা চন্দ্রা চাকমার আইসিটি আইনে দেওয়া একটি অভিযোগের কথা জানানো হয়েছে। এতে জেলা ছাত্রদলের আলী আকবর সুমনকে অভিযুক্ত করা হলেও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে কেন নেওয়া হয়েছে, তা জানা নেই। ডিএমপির ডিবি পুলিশ শাখা থেকে তাদের দুজনকে আটক করে ঢাকায় নিয়ে গেছে বলে জানান পুলিশ সুপার।#


এই বিভাগের অন্যান্য সংবাদ