Logo
শিরোনাম :
চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন পরিষদ,মাঝিরবস্তি,তবলছড়ির উদ্যোগে বণার্ঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম / ২১৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

পুরান বছরের সমস্ত হতাশা,দুঃখ,গ্লানিকে ভুলে গিয়ে নুতন আশা আনন্দ উদ্দীপনায় “বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ” কে বরণ করলো পার্বত্যবাসী।।
বাংলা বর্ষবরণ উপলক্ষে আজ ১৫ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন পরিষদ,মাঝিরবস্তি,তবলছড়ি উদ্যোগে সকালে বণার্ঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত হয় এবং শোভাযাত্রা শেষে শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পান্তা ভাত উৎসব’র মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩ বাংলাকে বরণ করা হয়। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন পরিষদ, মাঝিরবস্তি, তবলছড়ি,রাঙ্গামাটি আবাহন বাংলার এ ঐতিহ্যাবাহি আয়োজন করেন। ৩৪ তম নববর্ষ বরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বৈশাখী শোভাযাত্রা এবং পান্তাভাত উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বৈশাখী শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি রাঙ্গামাটি পার্বত্য জেলার সাধারন সম্পাদক ও বর্ষবরণ উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এ্যাড, মামুনুর রশীদ। বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি যুব দল,রাঙ্গামাটি জেলার সাধারন সম্পাদক ও বাংলা বর্ষ বরণ উদযাপন পরিষদের প্রধান পৃষ্টপোষক আবু শাদাৎ মোঃ সায়েম,জেলা পরিষদ সদস্য মোঃ হাবীব আজম এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খীষ্টান ঐক্য পরিষদ,রাঙ্গামাটি পার্বত্য জেলা সভাপতি শিক্ষক অরুপ কুমার মুৎসুদ্দী। বৈশাখী শোভাযাত্রাটি সকাল সাড়ে ৯ ঘটিকায় তবলছড়ি মিনিষ্ট্রী ক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সকলে বাংলাদেশ ও বাঙালিদের ঐতিহ্য পান্তা ভাত উৎসবে অংশ নেয় । #


এই বিভাগের অন্যান্য সংবাদ