Logo
শিরোনাম :
চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে নিয়োগ : অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ 

নিজস্ব প্রতিবেদক(গিরি সংবাদ) / ৪৫৫ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

দেশের সশস্ত্র বাহিনীতে যোগ দেয়ার আগ্রহীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ নৌবাহিনী। বাহিনীটিতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে মোট ৯টি শাখায় ৪৫০ জন জনবল নিয়োগ দেয়া হবে। এ নিয়োগে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৮ মার্চ থেকে, চলবে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

চাকরির বিবরণ
১. শাখা: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদসংখ্যা: ৩০০
যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ–৩.৫০ বা তদূর্ধ্ব
২. শাখা: রেগুলেটিং
পদসংখ্যা: ১৫
যোগ্যতা: এসএসসি/সমমান, জিপিএ–৩.০০ বা তদূর্ধ্ব
…………………………………………………………………
৩. শাখা: রাইটার
পদসংখ্যা: ১৮
যোগ্যতা: এসএসসি/সমমান, জিপিএ–৩.০০ বা তদূর্ধ্ব

৪. শাখা: স্টোর
পদসংখ্যা: ১৮
যোগ্যতা: এসএসসি/সমমান, জিপিএ–৩.০০ বা তদূর্ধ্ব

৫. শাখা: মেডিকেল
পদসংখ্যা: ১৮
যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান), জিপিএ–৩.৫০ বা তদূর্ধ্ব
৬. শাখা: কুক
পদসংখ্যা: ৩৫
যোগ্যতা: এসএসসি/সমমান, জিপিএ–২.৫০ বা তদূর্ধ্ব

৭. শাখা: স্টুয়ার্ড
পদসংখ্যা: ২০
যোগ্যতা: এসএসসি/সমমান, জিপিএ–২.৫০ বা তদূর্ধ্ব

৮. শাখা: টোপাস
পদসংখ্যা: ২০
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
৯. শাখা: এমওডিসি (নৌ)
পদসংখ্যা: ৮
যোগ্যতা: এসএসসি/সমমান, জিপিএ–৩.০০ বা তদূর্ধ্ব

শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
সিম্যান: উচ্চতা ১৬৭.৫ সেমি (৫’-৬”)
রেগুলেটিং: উচ্চতা ১৭২.৫ সেমি (৫’-৮”)
অন্যান্য শাখা: উচ্চতা ১৬২.৫ সেমি (৫’-৪”)
এমওডিসি (নৌ): উচ্চতা ১৬৭.৫ সেমি (৫’-৬”)
বুকের মাপ: ৭৬-৮১ সেমি (সম্প্রসারণ ৫ সেমি)
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী

বয়স
১ জুলাই ২০২৬ তারিখে
নাবিক: ১৭–২০ বছর
এমওডিসি (নৌ): ১৭–২২ বছর

বেতন ও ভাতা
সশস্ত্র বাহিনীর নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা প্রদান করা হবে।

আবেদনের অযোগ্যতা
কোনও ফৌজদারি মামলায় অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত হলে.
সরকারি চাকরি বা সশস্ত্র বাহিনী থেকে বহিষ্কৃত হলে
দ্বৈত নাগরিকত্ব থাকলে
প্রশিক্ষণ চলাকালে পূর্বে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে

আবেদনের নিয়ম
প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে Sailor Section থেকে Apply Now-এ ক্লিক করে প্রাথমিক যোগ্যতা যাচাই করতে হবে। এরপর অ্যাকাউন্ট খুলে অনলাইনে আবেদন ফি (৩০০ টাকা) পরিশোধ করতে হবে। ফি দেওয়া যাবে ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
ফি পরিশোধের পর আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে এবং ‘নাবিক-১’ ফরম ডাউনলোড ও প্রিন্ট করে রাখতে হবে। নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

ভর্তি পরীক্ষা
২৬ এপ্রিল থেকে ২৪ মে ২০২৬ পর্যন্ত তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে:
বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকা
বানৌজা তিতুমীর, খালিশপুর, খুলনা
নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম
নির্ধারিত দিনে সকাল ৮টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
++ আবেদন শেষ সময়সীমা: ২০ এপ্রিল ২০২৬।

++ বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেখা যাবে। #


এই বিভাগের অন্যান্য সংবাদ