Logo
শিরোনাম :
চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে  নারী সমাবেশ 

ঝুলন দত্ত( কাপ্তাই) / ৬০৯ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলার ১ নং  চন্দ্রঘোনা ইউনিয়ন এর  ২ নং ওয়ার্ডের রেশমবাগান তনচংগ্যা পাড়া বারঘোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ৫০ জন নারী অংশ নেন। 

 গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসাবে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃত্ততা বৃদ্ধির লক্ষ্যে এই নারী সমাবেশে   প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা   মো: রুহুল আমিন। এসময় তিনি বলেন, বর্তমান সময়ে  কন্যা সন্তানরা ছেলে সন্তান হতে অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। নারীরা উপার্জন করে সংসারের হাল ধরছে। তবে আমাদেরকে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। মেয়েদেরকে লেখাপড়া করালে সেই তাঁর নিজ উপার্জনে এগিয়ে যাবে। নারীরা যতই এগোবেই ততই দেশের মঙ্গল হবে।

  কাপ্তাই সহকারী তথ্য অফিসার   দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে নারী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ,  কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,  বারঘোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নীহার রন্জন তনচংগ্যা এবং স্কুলের  প্রধান শিক্ষক সুচন্দা প্রভা তনচংগ্যা।
এর আগে তথ্য অফিসের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।#


এই বিভাগের অন্যান্য সংবাদ