Logo
শিরোনাম :
কাপ্তাইয়ে বিজিবির অভিযান : ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজি সহ ২জন আটক টাইব্রেকারে ৪–৩ গোলে রাঙ্গামাটি সদরকে হারিয়ে লীগ চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাঙ্গামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত। কক্সবাজারে চোরাই স্বর্ণালংকার মোবাইল সেটসহ গৃহকর্মী গ্রেফতার পিতাকে হত্যার পর  রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ। রাঙ্গামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত। মাইকেল চাকমার ইউপিডিএফ”-মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে – রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিতে পর্যটন খাতের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে পাচারকালে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের মতবিনিময় সভা

পুনাক কার্যনির্বাহী কমিটির রাঙ্গামাটিতে আগমনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি( গিরি সংবাদ) / ৬৪৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আজ ০৭ নভেম্বর ২০২৫ খ্রি. রাঙ্গামাটি পলওয়েল পার্কে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী ও কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্যবৃন্দের রাঙ্গামাটি পার্বত্য জেলায় আগমন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফরোজা হেলেন, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব উরুবান আতরাবা তামান্না, সভানেত্রী, পুনাক রাঙ্গামাটি পার্বত্য জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ।

প্রধান অতিথির বক্তব্যে সভানেত্রী বলেন,
“বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দেশের প্রতিটি জেলায় সমাজসেবা, মানবিক উদ্যোগ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ধরনের সাংস্কৃতিক আয়োজন কেবল বিনোদন নয়, বরং এটি পুলিশ পরিবারে ঐক্য, সম্প্রীতি ও মানবিক বন্ধনের প্রতীক। পুনাক সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়।”

সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি পুনাক সভানেত্রী বলেন, “সাংস্কৃতিক চর্চা মানসিক বিকাশ ও পারিবারিক বন্ধনকে দৃঢ় করে। পুলিশ সদস্যদের পরিবারকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা আমাদের অন্যতম অঙ্গীকার। পুনাক রাঙ্গামাটি সর্বদা সমাজকল্যাণ ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিকতার বিকাশে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে পুনাক সদস্যবৃন্দ তাঁদের অসাধারণ প্রতিভার মনোমুগ্ধকর প্রকাশ ঘটান। মনোজ্ঞ এসব পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে তোলে।

এ সময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুনাকের সদস্যবৃন্দ, পুলিশ সদস্যদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।#


এই বিভাগের অন্যান্য সংবাদ