Logo
শিরোনাম :
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা, মাদক কারবারী, মাদকসেবী সহ ওয়ারেন্টভুক্ত ০৯ (নয়) জনকে আটক করেছে পুলিশ। কাপ্তাইয়ে বিজিবির অভিযান : ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজি সহ ২জন আটক টাইব্রেকারে ৪–৩ গোলে রাঙ্গামাটি সদরকে হারিয়ে লীগ চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাঙ্গামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত। কক্সবাজারে চোরাই স্বর্ণালংকার মোবাইল সেটসহ গৃহকর্মী গ্রেফতার পিতাকে হত্যার পর  রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ। রাঙ্গামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত। মাইকেল চাকমার ইউপিডিএফ”-মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে – রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিতে পর্যটন খাতের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে পাচারকালে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২

কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো “জোন কমাণ্ডার’স স্কলারশিপ” ২০২৫

রাঙ্গামাটি প্রতিনিধি( গিরি সংবাদ) / ৩৩০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কাপ্তাই ‘শিশু নিকেতন স্কুল ‘ এর আয়োজনে “কাপ্তাই জোন ৩৮ বীরের” পরিচালনায় শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় ‘শিশু নিকেতন স্কুল, কাপ্তাই’ এ “জোন কমাণ্ডার’স স্কলারশিপ” অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী ৩৮ বীরের অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি, এদিন সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৩৮ বীরের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জিয়াউর রহমান,শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার,শিক্ষক সহ সহ ৩৮ বীরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাপ্তাই, রাঙ্গুনিয়া উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল থেকে আগত তৃতীয় শ্রেণী হতে ৮ম শ্রেণীর সর্বমোট ৩ শত ৪০ জন পরীক্ষার্থী অংশ নেন বলে জানান শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার। তিনি আরোও জানান, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ‘ক বিভাগ’ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ‘খ বিভাগে’ অর্জিত নম্বরের ভিত্তিতে বিগত বছরের মতো ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।
এছাড়া নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ২ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা স্বরূপ সেনাবাহিনী কর্তৃক ক্রেস্ট, শিক্ষা উপকরণ গিফট এবং মাসিক স্কলারশিপ প্রদান করা হবে। এদিকে পরীক্ষা কেন্দ্রের বাহিরে অপেক্ষামান অভিভাবক, শিক্ষক জানান,এই স্কলারশিপ এর মাধ্যমে অত্র এলাকার শিক্ষার্থীদের মেধার বহিঃপ্রকাশ ঘটে এবং শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে আরো বেশি বেশি প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ গ্রহণে উদ্বুদ্ধ করে। কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, জোন কমাণ্ডার’স স্কলারশিপ” বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশংসনীয় কাজ। আমরা আশা করছি শিক্ষা প্রসারে এ কার্যক্রম অব্যাহত থাকবে।#


এই বিভাগের অন্যান্য সংবাদ