Logo
শিরোনাম :
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা, মাদক কারবারী, মাদকসেবী সহ ওয়ারেন্টভুক্ত ০৯ (নয়) জনকে আটক করেছে পুলিশ। কাপ্তাইয়ে বিজিবির অভিযান : ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজি সহ ২জন আটক টাইব্রেকারে ৪–৩ গোলে রাঙ্গামাটি সদরকে হারিয়ে লীগ চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাঙ্গামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত। কক্সবাজারে চোরাই স্বর্ণালংকার মোবাইল সেটসহ গৃহকর্মী গ্রেফতার পিতাকে হত্যার পর  রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ। রাঙ্গামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত। মাইকেল চাকমার ইউপিডিএফ”-মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে – রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিতে পর্যটন খাতের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে পাচারকালে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২

রাঙ্গামাটির রাজবন বিহারে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা।

রাঙ্গামাটি প্রতিনিধি( গিরি সংবাদ) / ২৭৭ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে রাঙামাটির রাজবন বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা।

বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন।

প্রবারণা হল আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের ধর্মীয় উৎসব।
সকাল থেকে রাঙামাটির রাজবন বিহারে বৌদ্ধপঞ্চশীল প্রার্থনা, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, অন্নদানসহ নানাবিধ দানের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধর্মীয় দেশনা দেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, রাঙ্গামাটি পুলিশ সুপার এসএম ড. ফরহাদ হোসেন,কেন্দ্র বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান উপস্থিত ছিলেন।
শুধু রাঙ্গামাটি রাজবন বিহারে নয়,
বিভিন্ন বিহারে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, মঙ্গল সূত্র পাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশিল প্রার্থনা, মহাসংঘ দান, প্রদীপ পূজা, হাজার বাতি দানসহ বিভিন্ন দানানুষ্ঠানের মধ্য দিয়ে প্রবারণা উদযাপন করা হচ্ছে।

ধর্মীয় অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব প্রাণীর মঙ্গল ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়।#


এই বিভাগের অন্যান্য সংবাদ