Logo
শিরোনাম :
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা, মাদক কারবারী, মাদকসেবী সহ ওয়ারেন্টভুক্ত ০৯ (নয়) জনকে আটক করেছে পুলিশ। কাপ্তাইয়ে বিজিবির অভিযান : ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজি সহ ২জন আটক টাইব্রেকারে ৪–৩ গোলে রাঙ্গামাটি সদরকে হারিয়ে লীগ চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাঙ্গামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত। কক্সবাজারে চোরাই স্বর্ণালংকার মোবাইল সেটসহ গৃহকর্মী গ্রেফতার পিতাকে হত্যার পর  রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ। রাঙ্গামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত। মাইকেল চাকমার ইউপিডিএফ”-মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে – রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিতে পর্যটন খাতের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে পাচারকালে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২

রাঙামাটির বাঘাইছড়িতে কাঠবোঝাই ট্রাক্টর উল্টে নিহত ৩ – আহত ৩

বাঘাইছড়ি প্রতিনিধি ( গিরি সংবাদ) / ২৭৫ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সদর ইউনিয়নে আর্যপুর এলাকায় কাঠ বোঝাই ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন শ্রমিক। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলো– নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদো (৩৫)। আহতরা হলো– সুমন চাকমা (২৭), সোহেল চাকমা (৩২) ও দোলনেইয়ে চাকমা (৩০)।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও বাঘাইছড়ি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ওসি ও ইউপি চেয়ারম্যান উভয়ই জানায়, আজ বিকেলের দিকে উপজেলার কজইছড়ি সীমান্ত সড়ক থেকে লাকড়ি বোঝাই ৬ চাকার একটি ট্রাক্টর বাঘাইছড়ি উপজেলা সদরে যাচ্ছিল। আসার পথে আর্যপুর রাবার বাগান এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ের খাদে গেলে ঘটনাস্থলে তিনজন মারা যায়।  মূমুর্ষ  চালক হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাঘাইছড়ি স্বাস্থ্যকেন্দ্র পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।#

 

 

 

 

 

 

 

 


এই বিভাগের অন্যান্য সংবাদ