Logo
শিরোনাম :
চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

রাঙামাটি জেলা আ’লীগের সভাপতি দীপংকর তালুকদার গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি ( গিরি সংবাদ) / ৪৫১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

পার্বত্য রাঙামাটির ২৯৯নং আসনে ফ্যাসিস্ট সরকারের সাবেক সংসদ সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকার সোবহানবাগের বাসা থেকে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জাতীয় সংস ২৯৯ আসন রাঙামাটি থেকে পাঁচবারের সাবেক সংসদ সদস্য,রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকার সোবহানবাগ এলাকা থেকে দীপংকর তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা বিভাগ (ডিবি)। 
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।
তিনি বলেন, একাধিক মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। রাজধানীর সোবহানবাগে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জানাগেছে,৷ তাঁর বিরুদ্ধে রাঙামাটিতে কোনো মামলা না হলেও, দূদকে তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। এছাড়াও চট্টগ্রামসহ রাঙ্গুনিয়ায় অন্তত তিনটি মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।

 


এই বিভাগের অন্যান্য সংবাদ