Blog

  • পাসপোর্ট, সরকারি শীল, স্বাক্ষর, আইডি কার্ড জালিয়াতি প্রতারনার ১জন আটক

    পাসপোর্ট, সরকারি শীল, স্বাক্ষর, আইডি কার্ড জালিয়াতি প্রতারনার ১জন আটক

    রাঙ্গামাটিতে পাসপোর্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আইডি কার্ড ও সীল জালিয়াতি করে প্রতারণার অভিযোগে ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    আটককৃত প্রতারক রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ ৯নং ওয়ার্ড ভেদভেদী বাজার মিনি সুপার মার্কেটে “সাইফুল আইটি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার” নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জনৈক নুরুজালাল মুন্না।
    তিনি ইলেকট্রনিক্স ডিভাইস ও কম্পিউটারের অপব্যবহার করে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রের আইডি কার্ড , ড্রাইভিং লাইসেন্স, সীল মোহরসহ বিভিন্ন প্রকার সার্টিফিকেট জাল করে জনসাধারণের সাথে প্রতারণা চালিয়ে যাচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে বলে জানা যায়।

     

    উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথেই রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আলী এর সার্বিক তত্তাবধানে কোতয়ালী থানা পুলিশের একটি টিম গত ২০ ফেব্রুয়ারি ২০২৪খ্রিঃ উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।

    অভিযান পরিচালনাকালে “সাইফুল আইটি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার” নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নুরুজালাল মুন্না (৩১), পিতা- মোঃ শাহাজাহান, মাতা- জাহিদা বেগম, সাং- শিমুলতলী, ১০২নং রাঙ্গাপানি, ০৬নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা-কোতয়ালী, জেলা- রাঙ্গামাটিকে গ্রেফতার করা হয় এবং জাল জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রের আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জাল-জালিয়াতির কাজে ব্যবহৃত কম্পিউটার ও ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • রঙ-তুঁলির ছোয়াঁয় অমর-২১কে প্রাণবন্ত করল একঝাকঁ ছোট্টমনিরা

    রঙ-তুঁলির ছোয়াঁয় অমর-২১কে প্রাণবন্ত করল একঝাকঁ ছোট্টমনিরা

    নিজস্ব প্রতিবেদক
    আকাশের সূর্যের যখন ভাঙ্গেনি ঘুম, বিলাইনি দিনের আভাঁ। আড়মোড়া ভেঙে সবে বিদায় নিতে শুরু করেছে কুয়াশারা। শীতল বাতাস কাপ্তাই হ্রদের স্বচ্ছ জল ছুঁয়ে উঠে আসছে হ্রদের কোল ঘেঁষে দাড়িয়ে থাকা রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে। এর মধ্যেই অভিভাবকদের হাত ধরে শহীদ মিনারের দিকে ছুটছিল শিশু কিশোররা। আজ তাদের লেখা ও আঁকার দিন।
    গত ১৮ বছর ধরে একুশের সকালে বর্ণলিখন-চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করে আসছে রাঙামাটির প্রথিতযশা স্বেচ্ছাসেবী সংগঠন গ্লোবাল ভিলেজ। সঙ্গে রয়েছে পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফাউন্ডেশন, কালেরকন্ঠ শুভসংঘ এবং আবৃত্তি সংগঠন আফ্রোদিতি। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি সকালবেলা রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাঙামাটির বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। রংতুলির আঁচড়ে ফুটিয়ে তুলে বাহান্নর ভাষা আন্দোলন অথবা প্রাণের শহীদ মিনারকে। এবছর সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
    অনুষ্ঠানের আয়োজক গ্লোবাল ভিলেজের নির্বাহী পরিচালক সংবাদকর্মী ফজলে এলাহী বলেন, ২০০৪ সালে রাঙামাটির শিশু কিশোরদের সৃষ্টিশীলতা বিকাশের জন্য আমাদের স্কুলবেলা পত্রিকার মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু করি। গত ১৮ বছর ধরে আমরা এই প্রতিযোগিতাটি আয়োজন করে আসছি। আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোন বিদ্যালয়ে কোনপ্রকার নোটিশ পাঠাই না। স্মরণ করিয়ে দেয়া এবং চিত্রাংকনের বিষয় জানিয়ে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রচার করে থাকি। এটি এখন রাঙামাটির সংস্কৃতির একটি অংশ হয়ে গেছে। একুশের চেতনার সাথে রাঙামটির শিশু-কিশোরদের সম্পৃক্ত করার এই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করি অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বোচ্চ সংখ্যাক বাচ্চাদের পুরস্কৃত করতে।
    প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রাঙামাটি সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট চিত্রশিল্পী রেজাউল করিম রেজা ও চিত্রশিল্পী ও শিক্ষক মো. ইব্রাহিম। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাঙামাটিতে এখন শিশু-কিশোরদের মধ্যে শিল্পচর্চার অভ্যেস অনেকটাই কমে গিয়েছে। এই প্রতিযোগিতা তাদের মধ্যে সৃষ্টিশীলতার বিকাশ ঘটাতে এবং দেশের ইতিহাসকে জানতে ভ‚মিকা রাখবে।

    প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ফারিয়া তাবাসসুম বলেন, আমি গত চার বছর যাবৎ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আমরা যারা চিত্রাংকন করি তারা সারাবছর অপেক্ষা করে থাকি আজকের দিনটির জন্য। এখানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আরেক ক্ষুদে অংশগ্রহণকারি তখন একমনে শহীদ মিনারের মাঝের সূর্যটিকে লাল রঙে রাঙাচ্ছিল। কাছে গিয়ে কেমন লাগছে জানতে চাওয়াতে লাজুক হেসে বললো, খুব ভালো লাগছে।
    গ্লোবাল ভিলেজের পরিচালক হেফাজত সবুজ বলেন, প্রতিযোগিতাটি আয়োজন করতে আমাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। সময়ের সাথে সাথে আমরা সকল বাধাকে জয় করে এখনো আয়োজন করে যাচ্ছি। ভবিষ্যতে আমরা যদি নাও থাকি তবুও এই অনুষ্ঠান চলমান থাকবে।

    পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফাউন্ডেশনের সদস্য তুষার ধর প্রতিযোগিতা সম্পর্কে বলতে গিয়ে বলেন, শিশু-কিশোরদের সুন্দর মেধা ও মননের বহিঃপ্রকাশ ঘটে এই ধরণের প্রতিযোগিতার মাধ্যমে। আমি বিশ্বাস করি যে একুশের এই চেতনা যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি তবে অসাম্প্রদায়িক যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তা বাস্তবে রুপ দেয়া সম্ভব হবে।

  • ঘাতক ট্রাক লড়ি চালককে  গ্রেফতার করেছে পুলিশ

    ঘাতক ট্রাক লড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ

    এম.নাজিম উদ্দিন,রাঙামাটি

    রাঙামাটি-চট্টগ্রাম সড়কের আলোচিত সড়ক দূর্ঘটনার মূল হোতা সেই ঘাতক ট্রাক লড়ির চালক মো.শামসুল আলমকে পুলিশ আটক করেছে। চট্টগ্রামের একটি হাসপাতাল থেকে
    আটক ঘাতক লড়ি চাকলকে মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী রাঙামাটি কোতয়ালী থানায় নিয়ে আসা হয়।
    পুলিশ জানিয়েছে,রাঙামাটির বহুল আলোচিত মর্মান্তিক সড়ক দূর্ঘটনার পর পরই ঘাতক ট্রাক লড়ির চালক মো.শামসুল আলম পালিয়ে যায়। তিনি গোপনে চট্টগ্রামস্থ “পার্ক ভিউ” হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছিলেন। প্রযুক্তির ব্যবহার ও গোপন তথ্যের ভিত্তিতে রাঙামাটি জেলা পুলিশ সেখান থেকে শুক্রবার ১৬ ফেব্রুয়ারী আটক করতে সক্ষম হয় । হাসপাতাল থেকে চিকিৎসক ছাড়পত্র দিলে,মঙ্গলবার তাকে রাঙামাটি কোতয়ালী থানায় নিয়ে আসে। একইদিন দুপুরে আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য,রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া কলাবাগান এলাকায় বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি সকালে রাঙামাটিগামী ট্রাক লড়ি চাপায় সিএনজি অটোরিক্সার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় সিএনজি অটোরিক্সার ৩ আরোহীর মধ্যে মো.নবী হোসেন,ঘটনাস্থলে এবং মো: হানিফ ও মো.সোহেলকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এতে আরও ২ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় জেলার কাউখালী থানায় মামলা রুজু হয়েছে। তদন্তাধীন এ মামলায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান বলেন,ট্রাক লড়ি চাপায় ৩ জনের মৃত্যুর পরপরই লড়ি ট্রাকের ঘাতক ড্রাইভার পালিয়ে গিয়েছিল। তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তাকে আমরা আটকে সক্ষম হই। চিকিৎসক ছাড়পত্র দেয়ার পর তাকে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করছি।

  • ২দিনের বইমেলা উদ্বোধন রাঙ্গামাটিতে

    ২দিনের বইমেলা উদ্বোধন রাঙ্গামাটিতে

    হান ২১ ফেব্রুয়ারি ভাষাদিবস শহীদ স্বরণে রাঙামাটিতে ২ দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে একুশে বইমেলার উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

    এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম প্রমুখ।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন লেখকের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।  এছাড়া মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর উদ্যোগে শিশুদের নিয়ে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    বইমেলায় জেলার প্রায় ৩০টি স্টল অংশ গ্রহন করে।

  • রাঙামাটি চক্ষু হাসপাতালকে ৫০ হাজার টাকা

    রাঙামাটি চক্ষু হাসপাতালকে ৫০ হাজার টাকা

    এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ

    রাঙামাটি চক্ষু হাসপাতালে ভুয়া চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদানের অভিযোগে ভ্রম্যমান আদালত ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে।
    সোমবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের ডেপুটি নেজারত কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শামীম হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো.ইমরুল হাসান।
    রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো.ইমরুল হাসান জানান,সকালে এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে আমরা এখানে আসি এবং জানতে পারি একজন আপটিমিস্ট চোখের চিকিৎসা প্রদান করছেন এবং ব্যবস্থা পত্র লিখছেন। যা তিনি পারেন না। অভিযোগ প্রমানিত হওয়ায় রাঙামাটি চক্ষু হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতের জন্য সর্তকও করা হয়……

  • রাঙামাটিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের কার্যক্রম শুরু

    রাঙামাটিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের কার্যক্রম শুরু

    -“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ,জানুয়ারি-২০২৪ এর বিজ্ঞপ্তিতে প্রকাশিত সময়সূচি অনুযায়ী শুক্রবার ১৬ ফেব্রুয়ারি রাঙামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে টিআরসি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ,বিপিএম (বার) সার্বিক তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জানুয়ারি-২০২৪ এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এর মধ্য দিয়ে ১ম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

    এসময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি ও রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • ইউনিয়ন পরিষদ সদস্য থেকে জাতীয় সংসদে তৃণমুলনেত্রী জ্বরতী তংচঙ্গ্যা

    ইউনিয়ন পরিষদ সদস্য থেকে জাতীয় সংসদে তৃণমুলনেত্রী জ্বরতী তংচঙ্গ্যা

    ইউপি সদস্য থেকে জাতীয় সংসদে তৃণমুলনেত্রী জ্বরতী তংচঙ্গ্যা,
    তিন পার্বত্য জেলা থেকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হতে চলছেন রাঙ্গামাটি জেলার সদর উপজেলার জীবতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জ্বরতী তংচঙ্গ্যা।

    অভিন্দন- শুভেচ্ছা।
    জয়বাংলা -জয় বঙ্গবন্ধু

    বিস্তারিত আসছে…………………

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজরের কারণে পার্বত্যঞ্চল এখনও অপশক্তি –অশান্তমুক্ত–পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজরের কারণে পার্বত্যঞ্চল এখনও অপশক্তি –অশান্তমুক্ত–পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

    খাগড়াছড়ি, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি দল সংঘবদ্ধভাবে এখন আর পার্বত্যাঞ্চলে অপশক্তি প্রয়োগ করতে পারছে না। পাহাড়ি-বাংগালি ভ্রাতৃঘাতী সংঘাতের এখন আর সুযোগ নাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্যবাসীর প্রতি আন্তরিক রয়েছেন। পার্বত্য জেলাগুলোতে শেখ হাসিনার সরকার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে মন্তব্য করে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎসাহসীকতা, রাজনৈতিক দূরদর্শিতা ও  পার্বত্যবাসীর প্রতি সুনজর থাকার কারণেই পার্বত্যঞ্চল এখন অপশক্তি, অশান্ত ও অন্ধকারমুক্ত হয়ে আলোতে পরিণত হয়েছে।

    আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারী) খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়াপাড়া মহল্লার নোয়াপাড়া-নিউজিল্যান্ড পাড়াবাসী ও রাধামন ধনপুদি আর্থসামাজিক উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

    খাগড়াছড়ি জেলা বার কাউন্সিলের সভাপতি এডভোকেট আশুতোষ চাকমরার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু নিলোৎপল খীসা, খাগড়াছড়ি মহিলা কলেজের প্রভাষক রূপম খীসা, পানছড়ি সরকারি কলেজের সাবেক প্রভাষক বাবু সুজিত চাকমাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

    পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, পার্বত্য এলাকার মানুষ এখন ঘরে ঘরে বিদ্যুতের সুবিধা ভোগ করছে। জেলা উপজেলাগুলোতে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল সুযোগ সুবিধা পাহাড়ি ছাত্রছাত্রীরা ভোগ করতে পারছে। এখন আর এখানকার ছাত্রছাত্রীদের দুর দুরান্তে শিক্ষার জন্য যেতে হয় না। এতো সুযোগ সুবিধা কোনো সরকারের আমলে করে যায়নি। প্রতিমন্ত্রী বলেন, সরকারের যেসমস্ত কাজ অসমাপ্ত রয়েছে তা দ্রুতই সমাপ্ত করা হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, বিএনপি-জামাত পাহাড়ের দীর্ঘ দুই দশকের সমস্যা ও ভাতৃঘাতি সংঘাত বন্ধ করার কোন উদ্যোগই নেয়নি বিগত সময়ে। কিন্তু আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা, দেশের শান্তির কথা ভেবেই পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সংঘাত বন্ধ করতে পেরেছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে।

  • সীমান্তের ওপারে গোলাগুলি আর মর্টার শেলের বিস্ফোরণ

    সীমান্তের ওপারে গোলাগুলি আর মর্টার শেলের বিস্ফোরণ

    এক সপ্তাহেও উন্নতি হয়নি বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতির। ওপারে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল সংঘর্ষ কিছুটা কমলেও থেমে থেমে শোনা যাচ্ছে গুলির শব্দ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্ক কাটেনি সীমান্ত এলাকায়।

    এদিকে গতাকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টা পর্যন্ত সীমান্তের কাছাকাছি এলাকা গোলাগুলি আর মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে।

    টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং উনছিপ্রাং এলাকার সঙ্গে মিয়ানমারের দূরত্ব মাত্র ২ কিলোমিটার। কাছাকাছি হওয়ায় মিয়ানমারে কী হচ্ছে তা অনেকটা খালি চোখেই দেখা যায়।

    উনছিপ্রাং সীমান্তের স্থানীয়দের দাবি, ওপারে ঢেঁকিবুনিয়া এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ঘাঁটিগুলো দখল করে দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছে আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো। এই কারণে টেকনাফ অংশে মিয়ানমারের শহর শীলখালী, বলিবাজার ও কুইরখালী থেকে এসব বিস্ফোরণের শব্দ আসছে।

    হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনুয়ারী বলেন, উনছিপ্রাং, কানজড়পাড়া, খারাংখালী ঝিমনখালী এলাকায় ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা যায়। এতে আতঙ্কিত হয়ে পড়ে সীমান্তের কাছাকাছি থাকা চিংড়ি চাষিরা। কয়েক দিন আগেও বসতঘরে গুলি এসে পড়ে। অল্পের জন্য জীবন রক্ষা পায়। শোনা যাচ্ছে শীলখালী, বলিবাজার ও কুইরখালী ঘাঁটি দখল নিতে বিদ্রোহীরা হামলা করছে।

    গত শনিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে নিরাপদ আশ্রয়ের জন্য এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী, কাস্টমস কর্মকর্তাসহ ৩৩০ জন। প্রশাসনিক সুবিধার জন্য তুমব্রুতে রাখা ১শ’ বিজিপি সদস্যকে টেকনাফের হ্ণীলা উচ্চ বিদ্যালয়ে সরিয়ে নেয়া হয়েছে।

    গত শনিবার শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত নিরাপদ আশ্রয়ের জন্য এপারে চলে এসেছে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী, সেনাবাহিনী, কাস্টমস অফিসারসহ বিভিন্ন সংস্থার ৩৩০ জন সৈনিক। এদের মধ্যে ২ শিশু ও ২ নারী রয়েছে। এদিকে প্রশাসনিক সুবিধার জন্য তুমব্রুতে রাখা ১০০ জন বিজিপি সদস্যকে নিয়ে যাওয়া হয় টেকনাফের হৃীলা উচ্চবিদ্যালয়ে।

    প্রসঙ্গত, মিয়ানমারে চলা সংঘর্ষে বাংলাদেশের অভ্যান্তরে এখন পর্যন্ত ২ জন নিহত ও ৯ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

  • দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলের দুর্দান্ত জয়

    দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলের দুর্দান্ত জয়

    অলিম্পিকের আঞ্চলিক দ্বিতীয় পর্বে টানা দুই ম্যাচ ড্র করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র এর পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ৩-৩ ড্র করে হাভিয়ের মাচেরানোর দল। তবে প্রথম ম্যাচে হেরে যাওয়া ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলেছে।

    ভেনেজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ৩-৩ ড্র করে আর্জেন্টিনা। একই মাঠে অনুষ্ঠিত হয় ব্রাজিল-ভেনেজুয়েলার ম্যাচ। ম্যাচের ৫৭ মিনিটে মরিসিওর গোলে ব্রাজিল এগিয়ে গেলেও ১০ মিনিট পরই ভেনেজুয়েলাকে সমতায় ফেরান বলিভার। আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ ব্যবধানে হেরে যাওয়া ব্রাজিল আবারও পয়েন্ট খোয়ায় কি না, এমন শঙ্কা যখন প্রবল হয়ে উঠেছে, তখন ৮৮ মিনিটে ব্রাজিলকে দ্বিতীয় গোল এনে দেন গিলের্মে বিরো। বক্সের বাইরে থেকে শটে করা গোলটিতে সহায়তা করেন এনড্রিক। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

    চূড়ান্ত পর্বে খেলা চার দলের মধ্যে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল, ২ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা। রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে চূড়ান্ত পর্বের শেষ দিনে প্যারাগুয়ের প্রতিপক্ষ ১ পয়েন্ট নিয়ে চারে থাকা ভেনেজুয়েলা। ম্যাচটি প্যারাগুয়ে ড্র করতে পারলেই অলিম্পিকের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে।

    এমনকি হারলেও উঠবে, যদি রোববার ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে যেকোনো এক দল জয় পায়। আর ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে ব্রাজিল। ড্র করলেই চলবে, যদি ভেনেজুয়েলার বিপক্ষে প্যারাগুয়ে অন্তত ড্রও করে। আর্জেন্টিনার জন্য জয় ছাড়া বিকল্প নেই।