Blog

  • দক্ষ ও স্মার্ট পার্বত্য চট্রগ্রাম গড়তে  জেলা প্রশাসকদের আহ্বান- পার্বত্য প্রতিমন্ত্রী

    দক্ষ ও স্মার্ট পার্বত্য চট্রগ্রাম গড়তে জেলা প্রশাসকদের আহ্বান- পার্বত্য প্রতিমন্ত্রী

    বিশেষপ্রতিনিধি (গিরি সংবাদ) ঢাকা।

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কাজ অন্যান্য মন্ত্রণালয়ের চেয়ে একটু ভিন্ন। একসময় পশ্চাদপদ জনপদ ছিল পার্বত্য চট্টগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য  চট্টগ্রামে দুই যুগেরও বেশি সময় চলমান ভ্রাতৃঘাতী সংঘাত ‍নিরসনে ১৯৯৭ সালের ০২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করেন। পার্বত্য অবহেলিত অঞ্চল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দেশের উন্নয়নের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করার জন্যই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ নিয়েছিলেন। তিনি বলেন, এখন দক্ষ ও স্মার্ট পার্বত্য চট্রগ্রাম গড়ে তোলার কাজে সকলকে নিবেদিত হতে হবে। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা পার্বত্যবাসীরা ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

    আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ এর চতুর্থ দিনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত কার্য অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এমন মন্তব্য করেন।
    অধিবেশন শেষে মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা আরও বলেন, দেশের উন্নয়নের মূল স্রোতধারার সাথে পার্বত্য চট্টগ্রামের মানুষকে একীভূত করে সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়ন অব্যাহত রেখেছে। তিনি বলেন, বিশেষ করে পার্বত্য দুর্গম এলাকায় জাতীয় বিদ্যুৎ গ্রিড পৌঁছানো সম্ভব নয়, সে সমস্ত এলাকায় সরকার সোলার প্যানেলের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। তিনি বলেন, এ পর্যন্ত ৫৫ হাজার সোলার প্যানেল স্থাপন করে আড়াই লাখ দুর্গম পার্বত্য মানুষের কাছে বিদ্যুতের সুবিধা পৌঁছে দিয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এছাড়া খুব শিগগিরই আরও ১ লাখ সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ৫ লাখ দুর্গম মানুষকে বিদ্যুতের সুবিধায় আনার লক্ষ্যে কাজ করছে এ সরকার। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্য এলাকায় পানির সংকট নিরসনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। পার্বত্য অঞ্চলের বনায়নকে ফিরিয়ে আনতে উজার হওয়া বনগুলোতে নতুন করে গাছপালা লাগানো হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য ইতোমধ্যে ভূমি কমিশন আইন করা হয়েছে। একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে ভূমি কমিশনের প্রধান নিযুক্ত করা হয়েছে। এখন বিধির কাজ চলছে। বিধি হয়ে গেলে ভূমি সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমে যাবে বলে জানান পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
    অধিবেশন সভাপতিত্ব ও পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

  • রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ইমাম  দুই পুলিশ সদস্য

    রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ইমাম দুই পুলিশ সদস্য

    এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ-
    রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শ্রেষ্ঠ ইমাম নির্বাচন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। বুধবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ।
    উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্য এবং নিউ পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ এবং দ্বিতীয় স্থান অর্জন করেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশে কর্মরত সদস্য এবং কাউখালী থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান। প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জনকারী পুলিশ সদস্যদের রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ,বিপিএম (বার)।

  • কাপ্তাইয়ে সড়ক দূর্ঘটনায় ১কলেজ ছাত্র নিহত, আহত ৩

    কাপ্তাইয়ে সড়ক দূর্ঘটনায় ১কলেজ ছাত্র নিহত, আহত ৩

    মোকাদ্দেম সাঈফ(গিরি সংবাদ)

    রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ত্রিপুরাছড়ি পাড়ায় এলাকায়  বরইছড়ি-ঘাগড়া সড়কে  ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে মো: ওমর সালেহীন (২৪) নামের এক শিক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে।
    নিহত সালেহীন রাঙামাটি সরকারি কলেজে গনিত বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। এই ঘটনায় সিএনজি যাত্রী মো: শামীম এবং মুকুল চন্দ্র তনচংগ্যা নামে দুই জন আহত হয়েছেন। ঘটনার পরপরই ঘাতক ট্রাক চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
    ক্রিয়েটিভ সায়েন্স সোসাইটির IT Director ওমর সালেহীন গতকাল ২মার্চ ঢাকায় দুপুরে সেরা গণিত ক্লাব পুরুষ্কারটি গ্রহণ করেন আর আজ তার নিথর দেহ বাড়ি ফিরছে।
    নিহত সালেহীনের গ্রামের বাড়ি ফেনী জেলার সোনাগাজী লালপুর ভোর বাজার হলেও তাঁর পিতার কর্মসূত্রে তিনি কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়ি এলাকায় বসবাস করতেন। তাঁর পিতা আবু তাহের কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী।
    রোববার (৩মার্চ) বেলা ৩ টা.৫ মিনিটে এই সড়ক দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপ্তাই থানার ওসি মো আবুল কালাম। এই ঘটনায় আরোও ২ জন আহত হয়েছে এবং ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে ঘাতক ট্রাক চালক ট্রাকটি নিয়ে পলাতক রয়েছে। তাদের ধরার অভিযানে আছে পুলিশ।
    কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি জানান,ওমর সালেহীনকে  হাসপাতালের আনার আগেই মৃত্যু ঘটে। এছাড়া আহত বাকি দুইজনকে হাসপাতালের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে।#

     

  • নোয়াখালী সুবর্ণচরে কুখ্যাত প্রতারক জামাল গ্রেফতার

    নোয়াখালী সুবর্ণচরে কুখ্যাত প্রতারক জামাল গ্রেফতার

    মোঃ আবদুল আজিজ (সুবর্ণচর)নোয়াখালী

    • বিদেশে নেয়ার নাম করে নোয়াখালী সুবর্ণচরসহ ফেনী, কুমিল্লা, ঢাকা, চট্রগ্রামের বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে ভিসা , টিকেট, মেডিকেল, পুলিশ ভেরিফিকেশনসহ নানা অযুহাতে কোটি কোটি টাকা আত্নসাৎকারি চরজব্বর থানায় কুখ্যাত প্রতারক চক্রের মূলহোতা জামাল উদ্দিন ভুট্টু (৩২) কে গ্রেফতার করে চরব্বর থানা পু্লিশ।

    চরজব্বর থানায় একাধিক যুবকের অভিযোগের ভিত্তিতে নোয়াখালী পুলিশ সুপার আসাদুজ্জামান এর দিক নির্দেশনায় চরজব্বর থানার অফিসার ইনচার্জ রফিকু্ল ইসলামের তত্বাবধানে একাধিকবার অভিযান শেষে ২৮ জানুয়ারী (বুধবার) রাত ১ টা ৪০ মিনিট সময় সুবর্ণচর উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়ন তার বাড়ী সংলগ্ন বন্ধুর বাড়ী বাড়ী থেকে চরজব্বর থানার চৌকশ পুলিশ অফিসার নুরুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত প্রতারক চক্রের মূল হোতা
    জামাল উদ্দিন ভুট্টু (৩২), উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের কামাল ডুবাইওয়ালা বাড়ীর প্রবাসী মোঃ কামাল উদ্দিন পুত্র।

    মামলার বাদী ভুক্তভোগী চরজুবিলী ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের জয়নাল আবেদিনের পুত্র মোঃ সিরাজ উদ্দিন (৩৪) বলেন, হারিছ চৌধুরী বাজারে প্রতারক জামাল আল জিহাদ ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান শরু করে, জামাল উদ্দিন বিভিন্ন ভুক্তভোগীদের কাছ থেকে যে টাকা লেনদেন ককরতো তা সিরাজের দোকানের বিকাশ নাম্বার থেকে উত্তোলন করতো এভাবে লেনদেনের সূত্রপাত ধরে জামাল তার কাছ থেকে ৪ লাখ ২৫ হাজার টাকা ধার করে। সে থেকে মাসের পর মাস পার হয়ে গেলেও প্রতারক জামাল তার টাকা ফেরত দেয়নি। এ বিষয়ে সিরাজ বাদী হয়ে চরজব্বর থানায় একটি এজাহার দায়ের করেন মামলা নং (১২ তাং ২০২৪। প্রতারক জামালের বিরুদ্ধে
    বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত নং- ০৮ নোয়াখালী এর দায়রা-৫৮০/২২ মামলা চলমান আছে মর্মে জানা যায়।

    এর আগে চরবাটা ইউনিয়নের ফখরুল ইসলাম ফখরুল, চরক্লার্ক ইউনিয়নের মোঃ হৃদয় তার নামে ২ টি পৃথক অভিযোগ করে।
    গ্রেফতারের পর পর থানায় ভিড় করতে থাকে শতশত ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা।

    মামলাল এজাহার সূত্রে জানাযায়, বিদেশে নেবার কথা বলে জামাল এর কাছে প্রতারনার শিকার হন এনায়েত উল্যাহ পাখি (৩৫), কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেয় জামাল, মোঃ বাহার (৪১), এর নিকট হইতে বিমান টিকেটের কথা বলে ৮১ হাজার টাকা, ফখরুল ইসলাম (৪০) এর নিকট হইতে বিমান টিকেট ও ভিসা প্রসেসিং এর কথা বলিয়া ৯০ হাজার টাকা, মোঃ লোকমান হোসেন (২৯) এর নিকট ইতে ভিসা প্রসেসিং ও বিমান টিকেট এর কথা বলে ৮২ হাজার টাকা, মোঃ হৃদয় (২৫) এর কাছ থেকে বিমান টিকেটের কথা বলিয়া ৪৪ হাজার টাকা, রাজিব মজুমদার (২৯) এর কাছ থেকে বিমান টিকেটের কথা বলিয়া ৬৩ হাজার টাকা, শারমিন আক্তার (২১) এর স্বামীর বিদেশে বিমান টিকেটের কথা বলে ৭৪ হাজার টাকা, মোঃ শাকিল (২৪) এর নিকট হইতে বিদেশে যাওয়ার মেডিকেল করানোর আশ্বাস দিয়ে ১৭ হাজার টাকা, মোঃ এনায়েত উল্যাহ (৪০) এর নিকট হইতে বিদেশে প্রেরণের কথা বলিয়া ১ লাখ ১০ হাজার টাকা, মোঃ নূর নবী (২৬) এর মাধ্যমে মোঃ নিরব নামীয় ব্যক্তির নিকট হইতে বিমান টিকেটের কথা বলিয়া ৪৭ হাজার টাকা, মোঃ এমরান হোসেন (৪১) এর নিকট হইতে টিকেট ক্রয় করিয়া টিকেটের মূল্য বাবদ ৩৯ হাজার টাকা।

    এছাড়াও ইমরান হোসেনের ৫২ হাজার টাকা, ইব্রাহিমের ৯০ হাজার টাকা, জসিম উদ্দিনের কাছ থেকে ৩ লাখ টাকা, রিয়াজের কাছ থেকে ১ লাখ ৩২ হাজার টাকাসহ একাধিক যুবক থেকে ভিসা প্রসেসিং, টিকেট, মেডিকেল, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্সের কথা বলে লাখ লাখ টাকা সুকৌশলে হাতিয়ে নেয়। যতজনের কাছ থেকে টাকা নিয়েছে আজ অবধি কোন ব্যক্তির কাজ করেনি প্রতারক জামাল।

    পুলিশের জিঞ্জাসাবাদে প্রতারক জামাল আল-জিহাদ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ নামীয় একটি অফিস খুলিয়া দীর্ঘদিন যাবত অত্র থানা এলাকায় বিভিন্ন নিরীহ মানুষকে বিদেশে পাঠানোর কথা বলিয়া প্রতারণা করে আসিতেছিলো মর্মে স্বীকার করে।

    প্রতারক জামালকে গ্রেফতার করার জন্য পুলিশ সুপার এবং চরজব্বর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগীরা।

    চরজব্বর থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম বলেন, একাধিক অভিযোগের ভিত্তিতে এবং নোয়াখালী পুলিশ সুপার আসাদুজ্জামান এর সার্বিক দিক নির্দেশনায় ২/৩ বার অভিযান ব্যাহত হবার পর ২৮ ফেব্রুয়ারী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়, তার বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। চরজব্বর থানায় প্রতারক, চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাসহ যে কোন অসামাজিক কর্ম বন্ধে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।#

  • রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক

    রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক

    মুহাম্মদ কামাল উদ্দিন(গিরি সংবাদ)

    রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশে বৃক্ষরোপন অভিযান, সাইবার ক্রাইম প্রতিরোধ কার্যক্রম, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও কুইক রেসপন্স সেবা প্রদান ও বিবিধ কর্মকান্ডের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ জাহেদুল ইসলাম।

    ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৪ এর উদ্ধোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পরিয়ে দেন।

    অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ জাহেদুল ইসলাম এর পিপিএম পদক প্রাপ্তিতে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)। তিনি চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের গর্বিত সন্তান।

     

     

  • রাঙামাটির রিজার্ভমুখে আগুনে পুড়লো ৫ বসত ঘর

    রাঙামাটির রিজার্ভমুখে আগুনে পুড়লো ৫ বসত ঘর

    মুহাম্মদ কামাল উদ্দীন( গিরি সংবাদ)

    রাঙামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায় আগুন লেগে অন্তত ৫টি বসতঘর সম্পূর্ন পুড়ে গেছে। মঙ্গলবার সকাল পৌনে নয়টার সময় আগুনের সূত্রপাত হয়।

    প্রত্যক্ষদর্শিরা জানায়, রিজার্ভ মূখ এলাকার স্থানীয় বাসিন্দা সেন্টুর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মুহুর্তের মধ্যেই পাের্শ্বাক্ত ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙামাটি দমকল বাহিনীর সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় দেড় ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সকাল পৌনে দশ টা থেকে বেলা সাড়ে এগারােটা পর্যন্ত আগুনে  দুই ভাইয়ের মালিকানাধীন ৫টি বসতঘর সম্পূর্ন পুড়ে গেছে। গ্রীস্মের খড়ার এই সময়ের আকস্মিকর আগুনে নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে চাই রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানিয়েছেন, আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি। তবে ক্ষতিগ্রস্থরা বলছেন আগুনে তাদের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

  • বাবার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন  মেমেসিং মারমা

    বাবার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন মেমেসিং মারমা

    ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: বাবার মরদেহ ঘরে রেখে অশ্রুসিক্ত নয়নে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ নিলেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা পাড়া এলাকার বাসিন্দা এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেমেসিং মারমা।
    মেমেসিং মারমা এর পিতা উপাচিং মারমা (৪৭) গত সোমবার(২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পেশায় কৃষক। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন বলে জানান কুকিমারা এলাকার কারবারি চিংসুই মং মারমা।
    কারবারি আরোও জানান, মেমেসিং মারমা বাবার একটি কিডনি অনেক আগে হতে নষ্ট ছিল। তিনি এক ছেলে এক মেয়ে নিয়ে কৃষি কাজ করে সংসার চালাতান। তাঁর মেয়ে বাবার মরদেহ রেখে মঙ্গলবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। মঙ্গলবার বিকেলে ধর্মীয় কার্যাদি শেষে তাঁকে কুকিমারা শ্মশানে দাহ করা হবে।

    ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা জানান, মেমেসিং মারমা ২০২৪ সালের চলমান এসএসসি পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগ হতে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় হতে অংশ নিচ্ছেন।

     

     

  • রাঙামাটিতে পর্যটকের টাকা লুটের ঘটনায় ৩ জন আটক

    রাঙামাটিতে পর্যটকের টাকা লুটের ঘটনায় ৩ জন আটক

    এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ-
    রাঙামাটিতে পর্যটকের নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ সর্বস্ব লুটের ঘটনায় শনিবার পুলিশ শহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে ৩ জন উপজাতীয় সন্ত্রাসীকে আটক করেছে। তারা হলেন,অঞ্জন চাকমা,হিরো চাকমা,পয়েল চাকমা।
    পুলিশ জানিয়েছে,সিলেট ও সুনামগঞ্জ থেকে রাঙামাটিতে ভ্রমণে আসা ৪ জন পর্যটক শনিবার সকালে রাজবন বিহার সংলগ্ন বিহারপুর এলাকার তেজপাতা বাগানে পৌঁছালে,উপজাতীয় সন্ত্রাসীরা তাদেরকে আটকে ফেলে। এরপর তাদের সাথে থাকা ক্রেডিট কার্ড,মোবাইল ফোন,ঘড়িসহ সর্বস্ব কেড়ে নেয়। বেদম প্রহার করে পর্যটকদের কাছ থেকে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড জেনে নিয়ে কার্ড ভাঙিয়ে সাড়ে ৩ লাখ টাকা তুলে নেয়। সন্ত্রাসী চক্র পর্যটকদের ক্রেডিট কার্ড ব্যবহার করে ইউসিবি ও ইস্টার্ন ব্যাংক রাঙামাটি শাখা থেকে সাড়ে ৩ লাখ টাকা উঠিয়ে নেয়ার ঘটনা জানার পর পুলিশ রাঙামাটি শহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে ৩ জন সন্ত্রসীকে আটক করতে সক্ষম হয়। বিলাইছড়ি উপজেলার দীঘলছড়ির বাসিন্দা রসময় চাকমার ছেলে অঞ্জন চাকমা,শহরের বিহাপুর মাষ্টারপাড়ার বাসিন্দা লোকচন্দ্র চাকমার ছেলে হিরো চাকমা ও একই এলাকার মৃত তুঙ্গচন্দ্র চাকমার ছেলে পয়েল চাকমা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সন্ত্রাসীদের হাতে প্রহৃত ৪ ব্যক্তি রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছে।
    সন্ত্রাসীদের হাতে প্রহৃত হয়ে সর্বস্ব হারানো ৪ পর্যটক হলেন,সিলেট জেলার বিশ্বনাথ থানার দেওকলস’র বাসিন্দা মৃত ছালিক মিয়া’র ছেলে মো.রুহেল আহমদ, একই জেলার কোতয়ালী থানার কুমার পাড়ার মো. ইউনুছ খান’র ছেলে মো.ইউসুফ খান ও সিলেট জেলার জালালাবাদ’র বাসিন্দা মৃত ক্বারী আব্দুল বারী’র ছেলে মো.সায়খুল ইসলাম এবং সুনামগঞ্জ জেলা সদরের অচিন্তপুরের বাসিন্দা মো.মহরম আলীর ছেলে শাহিবুর রহমান।
    এদেরকে রাঙামাটিতে ভ্রমণের জন্য নিয়ে আসে। তাদেরকে রাজবন বিহার দেখিয়ে বিহারের কাছের বিহারপুর তেজপাতা বাগানে নিয়ে উপজাতীয় সংঘবদ্ধ সন্ত্রাসীরা সর্বস্ব লুট করে। এঘটনায় পর্যটকদের তৃতীয় ব্যক্তি বাদী হয়ে রাঙামাটি কোতয়ালী থানায় মামলা নং-১৩/২৪-০২-২০২৪ দায়ের করেছে বলে তদন্তকারী কর্মকর্তা এসআই মো.ইরফান উদ্দিন রাজীব জানান।
    কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটক ৩ জন সন্ত্রাসীর কাছ থেকে ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আরও যারা এ ঘটনার সাথে জড়িত রয়েছে,তাদেরকেও আটক করা হবে। তদন্ত চলছে বলে যোগ করেন এ কর্মকর্তা।#

  • রাঙামাটি রিপোটার্স ক্লাবের সভাপতি-কাউসার,সম্পাদক-মোহন

    রাঙামাটি রিপোটার্স ক্লাবের সভাপতি-কাউসার,সম্পাদক-মোহন

    মোকাদ্দেম সাইফ( গিরি সংবাদ)
    প্রতিষ্ঠার এক বছরপূর্তিতে রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অন্যতম সংগঠন রাঙামাটি রিপোটার্স ক্লাব এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩শে ফেব্রুয়ারী) সন্ধ্যায় রাঙামাটি শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় রিপোটার্স ক্লাবের সার্বিক গতিশীলতা বৃদ্ধিসহ রাষ্ট্রের উন্নয়নের সারথী হিসেবে নিজেদের অংশীদারিত্ব নিশ্চিত করতে নতুন কমিটি গঠনে উপস্থিত সকল সদস্য ঐক্যমত পোষণ করেন।

    তারই ধারাবাহিকতায় উপস্থিত সকলের সম্মতিতে দৈনিক মুক্তির লড়াই, বাংলাদেশ বেতারের ঘোষক মোঃ কাউসারকে সভাপতি ও দৈনিক রাঙামাটি ও সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম এর স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল নাঈম মোহনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

    এরআগে বিবিধ আলোচনায় বিগত নেতৃত্বের সভাপতি মোঃ হুমায়ুন কবিরকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী ও অসহযোগিতামূলক আচরনের অভিযোগে রাঙামাটি রিপোর্টাস ক্লাব থেকে অব্যাহতি প্রদানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।

    উক্ত সভায় অব্যাহতি প্রদান করা বিগত সভাপতি মোঃ হুমায়ুন কবির এর সাথে অদ্যবদি থেকে রাঙামাটি রিপোটার্স ক্লাবের কোনো সম্পর্ক থাকিলোনা এবং তার কোনো অপেশাদারমূলক আচরনের দায়ভার সংগঠন নেবেনা বলেও সিদ্ধান্ত গৃহিত হয়।

    এসময় বাংলা টিভির রাঙামাটি জেলা প্রতিনিধি সোহরাওয়ার্দি সাব্বির, ঢাকা প্রতিদিন এর রাঙামাটি জেলা প্রতিনিধি মোকাদ্দেম সাঈফ, দৈনিক খবর পত্রের রাঙামাটি জেলা প্রতিনিধি মোঃ আক্কাস, বাংলাদেশ বেতারের ঘোষক মোহাম্মদ কাউসার ও দৈনিক রাঙামাটি ও সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম এর স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল নাঈম মোহন উপস্থিত ছিলেন।#

     

  • রাঙামাটিতে শীতকালীন ব্যাডমিন্টন টুনামেন্টের

    রাঙামাটিতে শীতকালীন ব্যাডমিন্টন টুনামেন্টের

    এম.নাজিমউদ্দিন,রাঙামাটিঃ-
    রাঙামাটি অফিসার্স ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শীতকালীন ব্যাডমিন্টন টুনামেন্ট বৃহস্পতিবার ২২ফেব্রুয়ারী জিমনেসিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
    রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।
    সদর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান নাসরিন ইসলামসহ উপজেলার বিভিন্ন বিভাগের প্রধানগণ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেন।