Logo
শিরোনাম :
কাপ্তাইয়ে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনী কানিজ মওলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব। কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে সাড়ে ১৩ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত। সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিদগ্ধ ব্যক্তিত্ব ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম আর নেই সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অধিগ্রহন জমির ক্ষতিপূরনে ওয়ারিশ সনদ জালিয়াত : আটক ১ – মামলা দায়ের কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’ উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন : দূর্ভিক্ষের হাতছানি, ঘটছে মানবিক বিপর্যয়!
/ পার্বত্য চট্টগ্রাম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপদ্রীপ চাকমা বলেছেন, প্রকৃতি ও পরিবেশের কোনো পরিবর্তন না ঘটিয়ে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন করা হবে। পার্বত্য চট্টগ্রামে পানি শূন্যতা হ্রাস ও এ অঞ্চলের অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে আমরা বাঁশ এর ফলন ও এর ব্যবহার বাড়াতে চাই। পরিবেশ রক্ষায় বাঁশ খুবই কার্যকরী ও গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রামে আমরা সেগুন, মেহগনি আকাশি গাছ লাগাতে আর উৎসাহিত করছি না। পার্বত্য চট্টগ্রামের পানি শূন্যতা হ্রাস এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) বিকালে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে FAO-এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টিভ জিয়াওকুন শী (Jiaoqun Shi) ও তার প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন। উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপদ্রীপ চাকমা পার্বত্য চট্টগ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ সকলের উপযোগী প্রকল্প গ্রহণের জন্য FAO প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ন্যাচারাল রিজার্ভ ফরেস্ট এখানে শতাব্দিকাল যাবৎ একইভাবে রয়েছে। আমরা চাই, পার্বত্য চট্টগ্রামে FAO গৃহীত প্রকল্পগুলোর স্থায়িত্ব টেকসই ও দীর্ঘস্থায়ী হবে। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আশাবাদ প্রকাশ করে বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের খাদ্যের নিরাপত্তা ও জীবন যাত্রার মান উন্নয়নে টেকসই জীবিকার সংস্থান করতে FAO এর গৃহীতব্য প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা ইকোসিস্টেমে পরিবেশবান্ধব বাঁশ চাষকে গুরুত্ব দেওয়ার বিষয়টি প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। উপদেষ্টা বলেন, পাহাড় টিকিয়ে রাখতে হলে বন-জঙ্গল, ঝিরি, ঝরণা, বাঁশ ঝাড়ের চাষ বাড়াতে হবে। কাপ্তাই লেক এর পানি সংরক্ষণ ও এর তীরবর্তী এলাকায় কৃষিজ, ফলজ, বনজ সম্পদ গড়ে তোলাসহ পার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট বাস্তবায়নে ২৬টি উপজেলায় কাজু বাদাম, কফি চাষ, ইক্ষু চাষের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি এসকল অর্থকরী আবাদে নতুন করে প্রকল্প গ্রহণের জন্য FAO প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানানপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সজল কান্তি বনিক, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, উপদেষ্টার সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) শুভাশিষ চাকমা, FAO এর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিভ জিয়াওকুন শী (Jiaoqun Shi), সহকারী কান্ট্রি রিপ্রেজেন্টিভ ইমানুন নবী খান, ন্যাশনাল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার এমদাদুল হক চৌধুরী এবং ইউএনডিপি’র কর্মকর্তা এ এ মং প্রমুখ উপস্থিত ছিলেন।# বিস্তারিত...
রাঙামাটিতে হাইকোর্টের নির্দেশে জেলার বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। রাজস্থলীতে অভিযান চালিয়ে আর্থিক জরিমানাসহ ২টি ইট ভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে এক রিটের শুনানি
হাইকোর্টের নির্দেশনানুসারে রাঙামাটির কাউখালী উপজেলায় অভিযান পরিচালনা করে তিনটি ইটভাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি জরিমানাও আদায় করেছে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত
সহকারী-পরিচালক জনসংযোগ দপ্তর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এর ডিন এবং ডিপার্টমেন্ট অব
দীর্ঘদিন পর পর্দা উঠলো রাঙ্গামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের। রাঙ্গামাটি রিজিয়নের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও
দুই বহিরাগতকে রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে মাদক সেবনের অভিযোগে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কলেজের প্রশাসনিক ভবনের পিছন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. সাগর (১৯)
ভিসি নিয়োগের দাবীতে ৪৮ ঘন্টার আল্টিমেডাম দিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অবস্থান ধর্মঘট সহ নানান কমর্সূচী পালন করছে রাঙ্গামাটি শহরে। আজ সকাল ১১টা থেকে রাঙ্গামাটি শহরের প্রানকেন্দ্র ব্যস্ততম
কক্সবাজার জেলার চকরিয়ায় একদল বখাটে যুবক এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের উপকূলীয় বেড়িবাঁধের প্যারাবনে