Logo
শিরোনাম :
অধিগ্রহন জমির ক্ষতিপূরনে ওয়ারিশ সনদ জালিয়াত : আটক ১ – মামলা দায়ের কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’ উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন : দূর্ভিক্ষের হাতছানি, ঘটছে মানবিক বিপর্যয়! হয়নি নিরসন সাজেক সংকট : অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা আন্দোলনকারিদের। ৫ম দিনের অবরোধে অবরুদ্ধ সাজেক : মানবিক বিপর্যয়ে ৩০ হাজার অধিবাসী। এবার ২ পার্বত্য জেলায়ও সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত রাঙ্গামাটির সাইমুন প্রধানমন্ত্রী’র হাত থেকে নিলেন “ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬” পদক। কক্সবাজার টুপটুপ রেস্টুরেন্টে এন্ড রিসোর্টে : ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত

উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ

মোহাম্মদ খোরশেদ হেলালী ( গিরি সংবাদ) কক্সবাজার / ৩৪ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মাটি খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। গ্যাস বের হওয়ার পরপরই তাতে আগুন জ্বলে ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট ইনানী এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ির আঙিনায় নলকূপ বসানোর জন্য মাটি খনন করছিলেন শ্রমিকরা। একপর্যায়ে মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে ওই গ্যাসে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুনের শিখা ও গ্যাসের প্রবাহ বেড়ে গেলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একই সঙ্গে ঘটনাস্থলটি নিরাপদ রাখতে স্থানীয়দের দূরে সরিয়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা রশিদ আহমদ বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছেন।’

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় সতর্কতা জারি রয়েছে। তবে মাটির নিচ থেকে কী ধরনের গ্যাস বের হয়েছে এবং এর উৎস কোথায় তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। #


এই বিভাগের অন্যান্য সংবাদ