Logo
শিরোনাম :
কানিজ মওলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব। কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে সাড়ে ১৩ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত। সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিদগ্ধ ব্যক্তিত্ব ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম আর নেই সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অধিগ্রহন জমির ক্ষতিপূরনে ওয়ারিশ সনদ জালিয়াত : আটক ১ – মামলা দায়ের কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’ উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন : দূর্ভিক্ষের হাতছানি, ঘটছে মানবিক বিপর্যয়! হয়নি নিরসন সাজেক সংকট : অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা আন্দোলনকারিদের।

কানিজ মওলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব।

ডেক্স নিউজ(গিরি সংবাদ) / ২১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত দ্বায়িত্বরত মিজ কানিজ মওলা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

গত সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কানিজ মওলাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে কানিজ মওলা বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অপরদিকপ, ২০২৬-২৭ মেয়াদের জন্য বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বাসা) প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন কানিজ মওলা। #


এই বিভাগের অন্যান্য সংবাদ