Logo
শিরোনাম :
কাপ্তাইয়ে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনী কানিজ মওলা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব। কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে সাড়ে ১৩ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত। সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পার্বত্য চট্টগ্রামের অন্যতম বিদগ্ধ ব্যক্তিত্ব ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম আর নেই সাজেক বাঘাইহাট সেনাজোন পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অধিগ্রহন জমির ক্ষতিপূরনে ওয়ারিশ সনদ জালিয়াত : আটক ১ – মামলা দায়ের কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’ উখিয়ায় নলকূপ বসাতে গিয়ে মাটির নীচ থেকে বের হচ্ছে গ্যাস, আগুনে আতঙ্কিত সাধারণ অবরোধে ব্যাহত সাজেকের জনজীবন : দূর্ভিক্ষের হাতছানি, ঘটছে মানবিক বিপর্যয়!
/ জাতীয়
সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা  ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’ তথা বিএসসি’র উদ্যোগে  পর্যটন নগরী খ্যাত  রাঙামাটিতে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ‘পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। রাঙামাটির ‘গ্রীণ বিস্তারিত...
চট্টগ্রাম জেলার কাঞ্চনাবাদের কৃতীসন্তান, বিশিষ্ট লেখক, পরিব্রাজক, সুফিবাদী দর্শনের প্রচারক এবং সমাজসেবক আবদুর রহিম একজন প্রগতিশীল চিন্তাবিদ। বর্নাঢ্য এ জীবনে তিনি তাঁর জীবনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তিনি
আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা’র সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত মি. পার্ক ইয়াং-সিক (Mr. Park Young-sik)। সাক্ষাতে
শেরপুরের নালিতাবাড়ীর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শাহাব উদ্দিন (৭৬) আর নেই। (ইন্নালিল্লাহি – রাজিউন)। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে নালিতাবাড়ী পৌরশহরের চকপাড়া নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন।
শেরপুর জেলা পণ্য পরিবহন সেক্টরে রেজি: নং ময়মন-০২০ কর্তৃক কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কভারভ্যান চালক শ্রমিক
শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভারত সীমান্তঘেঁষা পাহাড়ি গ্রাম পানিহাতা তালতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবর রহমান চৌধুরী মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন। বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তাকে ওই
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপদ্রীপ চাকমা বলেছেন, প্রকৃতি ও পরিবেশের কোনো পরিবর্তন না ঘটিয়ে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন করা হবে। পার্বত্য চট্টগ্রামে পানি শূন্যতা হ্রাস ও এ অঞ্চলের অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে আমরা বাঁশ এর ফলন ও এর ব্যবহার বাড়াতে চাই। পরিবেশ রক্ষায় বাঁশ খুবই কার্যকরী ও গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রামে আমরা সেগুন, মেহগনি আকাশি গাছ লাগাতে আর উৎসাহিত করছি না। পার্বত্য চট্টগ্রামের পানি শূন্যতা হ্রাস এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) বিকালে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে FAO-এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টিভ জিয়াওকুন শী (Jiaoqun Shi) ও তার প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন। উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপদ্রীপ চাকমা পার্বত্য চট্টগ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ সকলের উপযোগী প্রকল্প গ্রহণের জন্য FAO প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ন্যাচারাল রিজার্ভ ফরেস্ট এখানে শতাব্দিকাল যাবৎ একইভাবে রয়েছে। আমরা চাই, পার্বত্য চট্টগ্রামে FAO গৃহীত প্রকল্পগুলোর স্থায়িত্ব টেকসই ও দীর্ঘস্থায়ী হবে। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আশাবাদ প্রকাশ করে বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের খাদ্যের নিরাপত্তা ও জীবন যাত্রার মান উন্নয়নে টেকসই জীবিকার সংস্থান করতে FAO এর গৃহীতব্য প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা ইকোসিস্টেমে পরিবেশবান্ধব বাঁশ চাষকে গুরুত্ব দেওয়ার বিষয়টি প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। উপদেষ্টা বলেন, পাহাড় টিকিয়ে রাখতে হলে বন-জঙ্গল, ঝিরি, ঝরণা, বাঁশ ঝাড়ের চাষ বাড়াতে হবে। কাপ্তাই লেক এর পানি সংরক্ষণ ও এর তীরবর্তী এলাকায় কৃষিজ, ফলজ, বনজ সম্পদ গড়ে তোলাসহ পার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট বাস্তবায়নে ২৬টি উপজেলায় কাজু বাদাম, কফি চাষ, ইক্ষু চাষের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি এসকল অর্থকরী আবাদে নতুন করে প্রকল্প গ্রহণের জন্য FAO প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানানপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সজল কান্তি বনিক, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, উপদেষ্টার সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) শুভাশিষ চাকমা, FAO এর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিভ জিয়াওকুন শী (Jiaoqun Shi), সহকারী কান্ট্রি রিপ্রেজেন্টিভ ইমানুন নবী খান, ন্যাশনাল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার এমদাদুল হক চৌধুরী এবং ইউএনডিপি’র কর্মকর্তা এ এ মং প্রমুখ উপস্থিত ছিলেন।#