Logo
শিরোনাম :
রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদক কার্বারী গ্রেফতার। বাঘাইছড়িতে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ রাঙামাটিতে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার

শেরপুরে বিজিবির অভিযানে সোয়া ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

আমিরুল ইসলাম(গিরি সংবাদ) শেরপুর / ১৫১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভারত সীমান্তঘেঁষা পাহাড়ি গ্রাম পানিহাতা তালতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ২টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল তালতলা মাঠ এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়।
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২০,৮৪৪টি ভারতীয় সানগ্লাস, ৪১টি শাড়ি, ১০টি বড় লেহেঙ্গা, ৪টি ছোট লেহেঙ্গা, ১টি ফেন্সি গাউন এবং ১টি ফেন্সি লেহেঙ্গা। এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এব‍্যাপারে বিজিবি ময়মনসিংহ সেক্টরের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবির হাসান মজুমদার সাংবাদিকদের বলেন, চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান থাকবে। সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবি কাজ করে যাচ্ছে।#


এই বিভাগের অন্যান্য সংবাদ