বাহারছড়ার ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন একতা ক্রীড়া চক্রের গতকাল ৯ মার্চ রোজ-শনিবার কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়। একতা ক্রীড়া চক্রের সভাপতি সাহেদুল হক ও সাধারণ সম্পাদক নৌশাদ ইফতেখারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিগত জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ক্লাবের উপদেষ্টা জাহিদ ইফতেকার যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ জন সদস্য নির্বাচিত হওয়ায় তাদেরকে ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী ২৩ মার্চ ক্লাবের ইফতার পার্টির আয়োজন করার সিদ্ধান্তও গৃহীত হয়। সভায় অত্র ক্লাবের উন্নয়ন ও অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন-সহ-সভাপতি সিফাত ইমতিয়াজ হাসান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট উজ্জ্বল দাশ, দপ্তর ও প্রকাশনা সম্পাদক আহসান উল্লাহ হাসান, অর্থ সম্পাদক নাছির উদ্দিন, সিনিয়র সদস্য যথাক্রমে-আলী রেজা তসলিম, আবছার কামাল, সোয়েবুল ইসলাম, দিদার, এডভাকেট শওকত, এডাভোকেট আবু হেনা মোস্তফা কামাল, আল-আমিন, কাজল শীল তাহমিদুল মুনতাসির প্রমুখ। সভা শেষে উক্ত ক্লাবের সকল সদস্যদেরকে ক্লাবের উন্নয়ন ও সার্বিক সমস্যা ও ক্রীড়ার ক্ষেত্রে ক্লাবকে আরো গতিশীল করার জন্য পরামর্শ প্রদান করেন নবনির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও অত্র ক্লাবের উপদেষ্টা জাহিদ ইফতেকার
Author: kamal kamal

উন্নয়ন প্রকল্পের কাজ সঠিক সময়ে সম্পন্নের তাগিদ পার্বত্য প্রতিমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পার্বত্য চট্টগ্রামে গৃহীত উন্নয়ন প্রকল্প কাজ ও স্কিমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের জোর তাগিদ দেন। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তুলনা দিয়ে বলেন, সচিব এর নেতৃত্বে মন্ত্রণালয়ের কাজগুলো অত্যন্ত সূচারুরূপে পদ্ধতিগতভাবে সম্পন্ন করে থাকেন। তিন জেলায় কর্মরত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, শুধুমাত্র উন্নয়ন সভায় উপস্থিত থাকলেই চলবে না, মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকলকে যখন তখন মন্ত্রণালয়ে আসতে হবে। সকল কাজের তদারকি, পরামর্শ গ্রহণ ও দ্রুত কাজ সম্পন্ন করার কৌশলগুলো জানতে হবে।
আজ রাজধানীর বেইলী রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সভাকক্ষে মন্ত্রণালয় ও এর অন্তর্ভুক্ত দপ্তরসমূহের উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, তিন জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করলে এলাকার মানুষের জন্য সুফল বয়ে আসবে। তিনি বলেন, আমাদের চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, কিন্তু দেশ আমাদের- দেশের মানুষ আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যের পরির্বতন করে যাচ্ছেন। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। আমাদের উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং তা দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, বাংলাদেশে উন্নয়নের যে ধারা, সে ধারায় পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আসতে হবে। তিনি বলেন, এক্ষেত্রে মাঠ পর্যায়ের সকলকে অধিকতর দায়িত্বশীল থেকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি পার্বত্য জেলা পরিষদকে সচল হওয়ার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহরে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, ২০২৩-২৪ অর্থবছরে বাস্তবায়নাধীন এডিপিভুক্ত প্রকল্প ও স্কিমসমূহের অগ্রগতি পর্যালোচনা, ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দ এবং অননুমোদিত নতুন প্রকল্পের কার্যক্রম বিষয়ে আলোচনা; ২০২৪-২৫ অর্থবছরে নতুন স্কিম গ্রহণ বিষয়ে আলোচনা হয়। এছাড়া সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স নির্মাণ, ক্লাইমেট রিজিলিয়েন্ট লাইভলিহুড ইমপ্রুভমেন্ট এন্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস প্রকল্প, পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বৃদ্ধি ও কৃষকদের দারিদ্র্য বিমোচন প্রকল্প, কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে দারিদ্র্যহ্রাসকরণ প্রকল্প, সুগারক্রপ চাষাবাদ জোরদারকরণ প্রকল্প, পার্বত্য অঞ্চলে পল্লী সড়ক নির্মাণ প্রকল্প, জলাবদ্ধতা নিরসনে পানি ব্যবস্থা উন্নয়নের জন্য মাস্টার ড্রেইন নির্মাণ ইত্যাদি প্রকল্পসমূহের উপর বিস্তারিত আলোচনা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্মসচিব মো. হুজুর আলী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. হারুন-অর-রশীদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুসহ পার্বত্য আঞ্চলিক পরিষদ, তিন জেলা পরিষদ ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তদবীরহীন যোগ্যতা ও মেধায় পুলিশের চাকুরি পেলো রাঙামাটির ১৫ তরুন-তরুনী
বিশেষ প্রতিনিধি
কোনো প্রকার অনৈতিক সুবিধা ছাড়াই শুধুমাত্র মেধা ও যোগ্যতার মাধ্যমে সকল প্রকার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে ১৩ জন পুরুষ ও ২ জন নারী প্রার্থীকে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে রাঙামাটি জেলা পুলিশ কর্তৃপক্ষ। বুধবার সকালে রাঙামাটির নিউ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) টিআরসি পদে উত্তীর্ণদের নাম ঘোষণা করেন।এসময় প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মীর আবু তৌহিদ, বিপিএম (বার)। এসময় কঠিন প্রতিযোগিতামূলক, তদবির বিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য মনোনীত হওয়ায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরিক্ষায় উত্তীর্ণরা আবেগ আপ্লুত হয়ে পড়েন।
নির্বাচিতরা তাদের অভিব্যক্তি প্রকাশে জানায়, আজ আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নির্বাচিত হয়ে খুবই আনন্দিত। আইজিপি মহোদয় এবং রঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মহোদয় অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং ভালো মনের মানুষ হওয়ায় মেধা ও যোগ্যতার মূলায়নের ভিত্তিতে আমাদের নির্বাচিত করেছেন। তাই আমরা সকলকে আমাদের অন্তরের অন্ত:স্থল থেকে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
পুলিশ সুপার বলেন, পুলিশ সুপার বলেন, যাদের চাকরি হয়েছে তারা সবাই নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছেন। এখানে অন্যকিছু ভাবার কোনো অবকাশ নেই। আপনারা সততা বজায় রেখে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। আপনারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাই আপনারা দেশ সেবায় চুড়ান্ত ভাবে সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।
এসময় নিয়োগ বোর্ডের সদস্যগণসহ রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জয়নাল আবেদিন, চট্টগ্রাম জেলার সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী লোমান, অতিরিক্ত পুলিশ সুপার রাঙামাটি সদর সার্কেল জাহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ
এম.নাজিম উদ্দিন,রাঙামাটি।
পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক চর্চায় আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা পার্বত্য পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন,পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমাদেরকে এই কাজ করতে হবে। তার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন জাতি গোষ্ঠীর সাংস্কৃতিক সংস্থাগুলোকে কাজে লাগিয়ে এই কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান।
মঙ্গলবার ১২ মার্চ রাঙামাটি জেলা পরিষদ মিনি হল রুমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন জাতি গোষ্ঠীর সাংস্কৃতিক অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম,রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া,রাঙামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা,জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা,পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাঙামাটি জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়টি সংগঠনের ১৩ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়.
দক্ষ ও স্মার্ট পার্বত্য চট্রগ্রাম গড়তে জেলা প্রশাসকদের আহ্বান- পার্বত্য প্রতিমন্ত্রী
বিশেষপ্রতিনিধি (গিরি সংবাদ) ঢাকা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কাজ অন্যান্য মন্ত্রণালয়ের চেয়ে একটু ভিন্ন। একসময় পশ্চাদপদ জনপদ ছিল পার্বত্য চট্টগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামে দুই যুগেরও বেশি সময় চলমান ভ্রাতৃঘাতী সংঘাত নিরসনে ১৯৯৭ সালের ০২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করেন। পার্বত্য অবহেলিত অঞ্চল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দেশের উন্নয়নের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করার জন্যই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ নিয়েছিলেন। তিনি বলেন, এখন দক্ষ ও স্মার্ট পার্বত্য চট্রগ্রাম গড়ে তোলার কাজে সকলকে নিবেদিত হতে হবে। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা পার্বত্যবাসীরা ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ এর চতুর্থ দিনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত কার্য অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এমন মন্তব্য করেন।
অধিবেশন শেষে মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা আরও বলেন, দেশের উন্নয়নের মূল স্রোতধারার সাথে পার্বত্য চট্টগ্রামের মানুষকে একীভূত করে সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়ন অব্যাহত রেখেছে। তিনি বলেন, বিশেষ করে পার্বত্য দুর্গম এলাকায় জাতীয় বিদ্যুৎ গ্রিড পৌঁছানো সম্ভব নয়, সে সমস্ত এলাকায় সরকার সোলার প্যানেলের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। তিনি বলেন, এ পর্যন্ত ৫৫ হাজার সোলার প্যানেল স্থাপন করে আড়াই লাখ দুর্গম পার্বত্য মানুষের কাছে বিদ্যুতের সুবিধা পৌঁছে দিয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এছাড়া খুব শিগগিরই আরও ১ লাখ সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ৫ লাখ দুর্গম মানুষকে বিদ্যুতের সুবিধায় আনার লক্ষ্যে কাজ করছে এ সরকার। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্য এলাকায় পানির সংকট নিরসনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। পার্বত্য অঞ্চলের বনায়নকে ফিরিয়ে আনতে উজার হওয়া বনগুলোতে নতুন করে গাছপালা লাগানো হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য ইতোমধ্যে ভূমি কমিশন আইন করা হয়েছে। একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে ভূমি কমিশনের প্রধান নিযুক্ত করা হয়েছে। এখন বিধির কাজ চলছে। বিধি হয়ে গেলে ভূমি সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমে যাবে বলে জানান পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অধিবেশন সভাপতিত্ব ও পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ইমাম দুই পুলিশ সদস্য
এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ-
রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শ্রেষ্ঠ ইমাম নির্বাচন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। বুধবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ।
উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্য এবং নিউ পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ এবং দ্বিতীয় স্থান অর্জন করেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশে কর্মরত সদস্য এবং কাউখালী থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান। প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জনকারী পুলিশ সদস্যদের রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ,বিপিএম (বার)।
কাপ্তাইয়ে সড়ক দূর্ঘটনায় ১কলেজ ছাত্র নিহত, আহত ৩
মোকাদ্দেম সাঈফ(গিরি সংবাদ)
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ত্রিপুরাছড়ি পাড়ায় এলাকায় বরইছড়ি-ঘাগড়া সড়কে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে মো: ওমর সালেহীন (২৪) নামের এক শিক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে।
নিহত সালেহীন রাঙামাটি সরকারি কলেজে গনিত বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। এই ঘটনায় সিএনজি যাত্রী মো: শামীম এবং মুকুল চন্দ্র তনচংগ্যা নামে দুই জন আহত হয়েছেন। ঘটনার পরপরই ঘাতক ট্রাক চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
ক্রিয়েটিভ সায়েন্স সোসাইটির IT Director ওমর সালেহীন গতকাল ২মার্চ ঢাকায় দুপুরে সেরা গণিত ক্লাব পুরুষ্কারটি গ্রহণ করেন আর আজ তার নিথর দেহ বাড়ি ফিরছে।
নিহত সালেহীনের গ্রামের বাড়ি ফেনী জেলার সোনাগাজী লালপুর ভোর বাজার হলেও তাঁর পিতার কর্মসূত্রে তিনি কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়ি এলাকায় বসবাস করতেন। তাঁর পিতা আবু তাহের কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী।
রোববার (৩মার্চ) বেলা ৩ টা.৫ মিনিটে এই সড়ক দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপ্তাই থানার ওসি মো আবুল কালাম। এই ঘটনায় আরোও ২ জন আহত হয়েছে এবং ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে ঘাতক ট্রাক চালক ট্রাকটি নিয়ে পলাতক রয়েছে। তাদের ধরার অভিযানে আছে পুলিশ।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি জানান,ওমর সালেহীনকে হাসপাতালের আনার আগেই মৃত্যু ঘটে। এছাড়া আহত বাকি দুইজনকে হাসপাতালের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে।#
নোয়াখালী সুবর্ণচরে কুখ্যাত প্রতারক জামাল গ্রেফতার
মোঃ আবদুল আজিজ (সুবর্ণচর)নোয়াখালী
- বিদেশে নেয়ার নাম করে নোয়াখালী সুবর্ণচরসহ ফেনী, কুমিল্লা, ঢাকা, চট্রগ্রামের বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে ভিসা , টিকেট, মেডিকেল, পুলিশ ভেরিফিকেশনসহ নানা অযুহাতে কোটি কোটি টাকা আত্নসাৎকারি চরজব্বর থানায় কুখ্যাত প্রতারক চক্রের মূলহোতা জামাল উদ্দিন ভুট্টু (৩২) কে গ্রেফতার করে চরব্বর থানা পু্লিশ।
চরজব্বর থানায় একাধিক যুবকের অভিযোগের ভিত্তিতে নোয়াখালী পুলিশ সুপার আসাদুজ্জামান এর দিক নির্দেশনায় চরজব্বর থানার অফিসার ইনচার্জ রফিকু্ল ইসলামের তত্বাবধানে একাধিকবার অভিযান শেষে ২৮ জানুয়ারী (বুধবার) রাত ১ টা ৪০ মিনিট সময় সুবর্ণচর উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়ন তার বাড়ী সংলগ্ন বন্ধুর বাড়ী বাড়ী থেকে চরজব্বর থানার চৌকশ পুলিশ অফিসার নুরুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত প্রতারক চক্রের মূল হোতা
জামাল উদ্দিন ভুট্টু (৩২), উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের কামাল ডুবাইওয়ালা বাড়ীর প্রবাসী মোঃ কামাল উদ্দিন পুত্র।মামলার বাদী ভুক্তভোগী চরজুবিলী ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের জয়নাল আবেদিনের পুত্র মোঃ সিরাজ উদ্দিন (৩৪) বলেন, হারিছ চৌধুরী বাজারে প্রতারক জামাল আল জিহাদ ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান শরু করে, জামাল উদ্দিন বিভিন্ন ভুক্তভোগীদের কাছ থেকে যে টাকা লেনদেন ককরতো তা সিরাজের দোকানের বিকাশ নাম্বার থেকে উত্তোলন করতো এভাবে লেনদেনের সূত্রপাত ধরে জামাল তার কাছ থেকে ৪ লাখ ২৫ হাজার টাকা ধার করে। সে থেকে মাসের পর মাস পার হয়ে গেলেও প্রতারক জামাল তার টাকা ফেরত দেয়নি। এ বিষয়ে সিরাজ বাদী হয়ে চরজব্বর থানায় একটি এজাহার দায়ের করেন মামলা নং (১২ তাং ২০২৪। প্রতারক জামালের বিরুদ্ধে
বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত নং- ০৮ নোয়াখালী এর দায়রা-৫৮০/২২ মামলা চলমান আছে মর্মে জানা যায়।এর আগে চরবাটা ইউনিয়নের ফখরুল ইসলাম ফখরুল, চরক্লার্ক ইউনিয়নের মোঃ হৃদয় তার নামে ২ টি পৃথক অভিযোগ করে।
গ্রেফতারের পর পর থানায় ভিড় করতে থাকে শতশত ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা।মামলাল এজাহার সূত্রে জানাযায়, বিদেশে নেবার কথা বলে জামাল এর কাছে প্রতারনার শিকার হন এনায়েত উল্যাহ পাখি (৩৫), কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেয় জামাল, মোঃ বাহার (৪১), এর নিকট হইতে বিমান টিকেটের কথা বলে ৮১ হাজার টাকা, ফখরুল ইসলাম (৪০) এর নিকট হইতে বিমান টিকেট ও ভিসা প্রসেসিং এর কথা বলিয়া ৯০ হাজার টাকা, মোঃ লোকমান হোসেন (২৯) এর নিকট ইতে ভিসা প্রসেসিং ও বিমান টিকেট এর কথা বলে ৮২ হাজার টাকা, মোঃ হৃদয় (২৫) এর কাছ থেকে বিমান টিকেটের কথা বলিয়া ৪৪ হাজার টাকা, রাজিব মজুমদার (২৯) এর কাছ থেকে বিমান টিকেটের কথা বলিয়া ৬৩ হাজার টাকা, শারমিন আক্তার (২১) এর স্বামীর বিদেশে বিমান টিকেটের কথা বলে ৭৪ হাজার টাকা, মোঃ শাকিল (২৪) এর নিকট হইতে বিদেশে যাওয়ার মেডিকেল করানোর আশ্বাস দিয়ে ১৭ হাজার টাকা, মোঃ এনায়েত উল্যাহ (৪০) এর নিকট হইতে বিদেশে প্রেরণের কথা বলিয়া ১ লাখ ১০ হাজার টাকা, মোঃ নূর নবী (২৬) এর মাধ্যমে মোঃ নিরব নামীয় ব্যক্তির নিকট হইতে বিমান টিকেটের কথা বলিয়া ৪৭ হাজার টাকা, মোঃ এমরান হোসেন (৪১) এর নিকট হইতে টিকেট ক্রয় করিয়া টিকেটের মূল্য বাবদ ৩৯ হাজার টাকা।
এছাড়াও ইমরান হোসেনের ৫২ হাজার টাকা, ইব্রাহিমের ৯০ হাজার টাকা, জসিম উদ্দিনের কাছ থেকে ৩ লাখ টাকা, রিয়াজের কাছ থেকে ১ লাখ ৩২ হাজার টাকাসহ একাধিক যুবক থেকে ভিসা প্রসেসিং, টিকেট, মেডিকেল, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্সের কথা বলে লাখ লাখ টাকা সুকৌশলে হাতিয়ে নেয়। যতজনের কাছ থেকে টাকা নিয়েছে আজ অবধি কোন ব্যক্তির কাজ করেনি প্রতারক জামাল।
পুলিশের জিঞ্জাসাবাদে প্রতারক জামাল আল-জিহাদ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ নামীয় একটি অফিস খুলিয়া দীর্ঘদিন যাবত অত্র থানা এলাকায় বিভিন্ন নিরীহ মানুষকে বিদেশে পাঠানোর কথা বলিয়া প্রতারণা করে আসিতেছিলো মর্মে স্বীকার করে।
প্রতারক জামালকে গ্রেফতার করার জন্য পুলিশ সুপার এবং চরজব্বর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগীরা।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম বলেন, একাধিক অভিযোগের ভিত্তিতে এবং নোয়াখালী পুলিশ সুপার আসাদুজ্জামান এর সার্বিক দিক নির্দেশনায় ২/৩ বার অভিযান ব্যাহত হবার পর ২৮ ফেব্রুয়ারী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়, তার বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। চরজব্বর থানায় প্রতারক, চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাসহ যে কোন অসামাজিক কর্ম বন্ধে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।#

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক
মুহাম্মদ কামাল উদ্দিন(গিরি সংবাদ)
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশে বৃক্ষরোপন অভিযান, সাইবার ক্রাইম প্রতিরোধ কার্যক্রম, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও কুইক রেসপন্স সেবা প্রদান ও বিবিধ কর্মকান্ডের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ জাহেদুল ইসলাম।
২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৪ এর উদ্ধোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পরিয়ে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ জাহেদুল ইসলাম এর পিপিএম পদক প্রাপ্তিতে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)। তিনি চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের গর্বিত সন্তান।

রাঙামাটির রিজার্ভমুখে আগুনে পুড়লো ৫ বসত ঘর
মুহাম্মদ কামাল উদ্দীন( গিরি সংবাদ)
রাঙামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায় আগুন লেগে অন্তত ৫টি বসতঘর সম্পূর্ন পুড়ে গেছে। মঙ্গলবার সকাল পৌনে নয়টার সময় আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শিরা জানায়, রিজার্ভ মূখ এলাকার স্থানীয় বাসিন্দা সেন্টুর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মুহুর্তের মধ্যেই পাের্শ্বাক্ত ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙামাটি দমকল বাহিনীর সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় দেড় ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সকাল পৌনে দশ টা থেকে বেলা সাড়ে এগারােটা পর্যন্ত আগুনে দুই ভাইয়ের মালিকানাধীন ৫টি বসতঘর সম্পূর্ন পুড়ে গেছে। গ্রীস্মের খড়ার এই সময়ের আকস্মিকর আগুনে নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে চাই রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানিয়েছেন, আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি। তবে ক্ষতিগ্রস্থরা বলছেন আগুনে তাদের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
