Logo
শিরোনাম :
পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ রাঙামাটিতে ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম কোতয়ালী থানার বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার ১৯ পিচ ইয়াবা উদ্ধার রাঙামাটিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার: পুলিশ সুপার রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী সহ ৫জন আটক। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই – লে: কর্নেল মো: একরামুল রাহাত রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১ রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

রাঙ্গামাটি জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

মুহাম্মদ কামাল উদ্দীন(গিরি সংবাদ)রাঙ্গামাটি / ১৪৭ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

চলমান শৈত্য প্রবাহে রাঙামাটির শীতার্ত ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
শীত মোকাবিলায় দুঃস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বলসমূহ আজ ০৩ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল ০৪ ঘটিকা হতে রাত অবধি রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে একযোগে বিতরণ করা হয়।
০৩ জানুয়ারি কম্বল বিতরণের আওতায় আসে রাঙামাটি শহরের শহীদ আব্দুল আলী মঞ্চ প্রাঙ্গন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা ও মিতিংগাছড়ি এলাকা, সুখী নীল গঞ্জ এলাকা, কলেজ গেট এলাকা এবং বনরূপা বাজার এলাকায় প্রায় এক হাজার দুস্থ ও দরীদ্র মানুষ।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ হাবীব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারবৃন্দ।
শীতার্ত গরীব ও অসহায় পরিবারগুলো প্রশাসনের এই উষ্ণ সহায়তা পেয়ে আনন্দিত। তারা এ উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসনের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে। #


এই বিভাগের অন্যান্য সংবাদ