আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার’র জরুরী সভা ২৪ মে.২০২৫ শনিবার অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন আইওয়্ইাসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান । আইওয়াসিএম এর সেক্রেটারী ফারহানা খান যুথীঁর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইওয়াসিএম চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন । আইওয়াসিএম এর কার্যক্রম তোলে ধরেন আইওয়াসিএম চট্টগ্রামের সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান । সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনার জন্য সহযোগী ফান্ড রাইজিং অফিসার আরমান হোসেন কে আহবায়ক, নো প্ল্যাস্টিক জনসচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনার জন্য ফাহাদ রাজ কে আহবায়ক ও আসন্ন ১৪ জুন বিশ^ রক্তদাতা দিবস উপলক্ষে প্রোগ্রাম আয়োজন করার জন্য মিরাজ হোসেন কে আহবায়ক করে কমিঠি গঠন করা হয় । এছাড়া মে ২০২৫ হতে প্রতি মাসে প্রতিজন সদস্যকে ১০০ টাকা হারে মাসিক চাঁদা প্রদান করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয় । পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয় । সভায় আরো বক্তব্য রাখেন সহযোগী ফান্ড রাইজিং অফিসার আরমান হোসেন, রেজাউল মোস্তফা মোঃ মিরাজ হোসেন , ফাহাদ রাজ ও উম্মে হাবিবা আইরিন। সভায় নতুন সদস্য স্বপ্না আকতার নিশিকে স্বাগত জানানো হয় । আগামী ২১ জুন ২০২৫ লিডারশীপ ট্রেনিং করার সিদ্ধান্ত গ্রহন করা হয় । এছাড়াও আইওয়াইসিএম এর চলমান সচেতনতামূলক প্রকল্প পরিচালনার জন্য চট্টগ্রামের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। #
Author: kamal kamal

রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
জেলার শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ এবং সমাধানে করণীয় নির্ধারণে রাঙামাটিতে আজ এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক মাসিক ত্রিপক্ষীয় সভা আয়োজনের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ শনাক্তকরণ ও সমাধানের কৌশল নির্ধারণ” শীর্ষক এই কর্মশালার আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব জোবাইদা আক্তার এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব পাঠান সাইদুজ্জামান।
কর্মশালায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এতে শ্রেণিভিত্তিক মাসিক ত্রিপক্ষীয় সভার কার্যকারিতা, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী ত্রিপক্ষীয় যোগাযোগের সেতুবন্ধন, শিক্ষার মান বৃদ্ধিতে অংশীদারিত্বমূলক প্রচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সমস্যা সমাধানের পথনির্দেশনা নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও টেকসই করতে হলে মাঠপর্যায়ের অংশগ্রহণ ও নিয়মিত পর্যালোচনা জরুরি। ত্রিপক্ষীয় সভা এর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।”
কর্মশালার অংশগ্রহণকারীরা বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের মাধ্যমে একটি সমন্বিত কৌশল নির্ধারণের প্রস্তাব দেন। #

কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে রাঙামাটিতে এ্যাম্বুলেন্স মালিকদের মানববন্ধন
বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফাকে বিনা কারণে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটির রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দ।বুধবার দুপুরে রাঙামাটিস্থ জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি রাঙামাটি জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।সংগঠনটির রাঙামাটি জেলা কমিটির সভাপতি দিদারুল আলম দিদারের সভাপতিত্বে মানববন্ধনে সহ-সভাপতি পলাশ কান্তি বড়–য়া, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি সোহেলসহ সাধারণ এ্যাম্বুলেন্স চালকরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ই মে বিকেলে রাজধানীর উত্তরা ১০ নম্বর সড়কের একটি ফার্মেসীর সামনে থেকে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফাকে সম্পূর্ন অন্যায়ভাবে তুলে নিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন। #
বাঘাইছড়িতে মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০ টি দোকান পুড়ে ছাইঁ।
বুধবার দিবাগত রাত ১ ঘটিকায় আলমগীরের কাপড়ের দোকান থেকে এই আগুনের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনের সংবাদ পেয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে : কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এর নির্দেশে বিজিবির সহকারী পরিচালক আজিমুল হকের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায় স্থানীয়দের সাথে নিয়ে পুলিশ, বিজিবি সদস্যরা আপ্রাণ চেষ্টায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে করে ।
আগুনে ৩০ টির অধিক মুদি, কাপড়, ঔষধ ও চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এতে আনুমানিক দেড় আড়াই টাকার ক্ষতি হয়েছে। আগুনের সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির ও বিজিবির উর্ধতন কর্মকর্তাগণ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য উপজেলা বাসীর দাবীর মুখে ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৭ বছরেও ফায়ার স্টেশন তৈরির কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্ষতি গ্রস্ত ব্যাবসায়ী ও এলাকা বাসী। ##

রাবিপ্রবি’তে আন্তর্জাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভালের (আইসিবিসি) ২য় দিনের টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস) এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভাল (আইসিবিসি) এর দ্বিতীয় দিন ১৭/০৫/২০২৫ তারিখ সকাল ০৯:০০ ঘটিকা হতে টেকনিক্যাল সেশন শুরু হয় এবং বিকাল ৩:৪৫ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
উক্ত সেশনগুলো রাবিপ্রবি’র একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে, কক্ষ নং ১০০১ ও ১০০২ এ নির্ধারিত প্রোগ্রামসুচি অনুযায়ী ৩টি টেকনিক্যাল সেশন যথাক্রমে সকাল ৯:০০ থেকে ১০:৪০, ১১:০১ থেকে ১:০০ এবং ২:০১ থেকে বিকেল ৩:৪৫ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রতি সেশনে কিনোট ও ইনভাইটেড স্পীচসহ প্রতি সেশনে ৭-১০টি করে গবেষণাপত্র উপস্থাপন করা হয়। অন্যদিকে ১২:০০টা থেকে ১:০০টা পর্যন্ত পোস্টার প্রদর্শিত হয় এবং নির্বাচকমন্ডলী সেগুলো মূল্যায়ন করেন।
টেকনিক্যাল সেশনসমূহের চেয়ার ও কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পরিচালক প্রফেসর ড. তোফাজ্জল ইসলাম ও প্রাণীসম্পদ বিভাগের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ বয়জার রহমান; গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসাইন উদ্দিন শেখর ও রাবিপ্রবি’র ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা; মুগদা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রাক্তন প্রধান প্রফেসর ড. সালমা আহমেদ ও আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি এর মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান কর্ণেল ড. জামাল পাশা চৌধুরী; ড. দিলরুবা আহমেদ ও ড. মোঃ লতিফুল বারী; প্রফেসর ড. কাজী নাদিম হাসান ও প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম; রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান ও রাবিপ্রবি টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসা. হাবিবা; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আবদুল খালেক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শ্রাবন্তী সাহা; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও রাবিপ্রবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এ মজিদ ও রাবিপ্রবি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ধীমান শর্মা।
আজকের কনফারেন্সে Diagnosis and Treatment of Emerging and Reemerging Infectious Disease in Animals and Agriculture; Drug Discovery and Development 1; Cancer and Diabetes; Containment of Antimicrobial Resistance; Infection Prevention, Biosafety and Biosecurity; Alternative Medicine and Natural Products in Human Animal and Environmental Health; Multidisciplinary Open Presentation- এই সাতটি মূল বিষয়ের উপর বিভিন্ন শিরোনামে প্রায় ৮৪টি গবেষণাপত্র উপস্থাপন করেন গবেষকবৃন্দ।
এ আইসিবিসি কনফারেন্সে স্বনামধন্য বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন: আইসিডিডিআরবি, সিডিআইএল, বিসিএসআইআর, বারডেম জেনারেল হাসপাতাল, ডিএআই গ্লোবাল, প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউট, সুয়ো জি হাসপাতাল, ইনস্টিটিউট অব ন্যাচারাল রির্সোসেস রির্সাচ এন্ড ডেভেলাপমেন্ট (রাজশাহী) এর গবেষকগণ তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয় , ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনির্ভাসিটি চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি এর অধ্যাপক-গবেষক ও শিক্ষার্থীবৃন্দ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। উল্লেখ্য যে, রাবিপ্রবি’র শিক্ষার্থী-গবেষকদের ০৩টি গবেষণাপত্র উপস্থাপিত হয়। এসব গবেষণায় পার্বত্য অঞ্চলের এথনোমেডিসিনাল প্ল্যান্টস, কৃষিতে নবউদ্যোগ, বিভিন্ন প্রজাতির বৃক্ষের কীট ও রোগের প্রভাবের বিষয়গুলো উঠে আসে এসব গবেষণায়।
প্রতিটি গবেষণাপত্রে গবেষণার লক্ষ্য, উদ্দেশ্য, ফলাফল, প্রভাব এবং করণীয় বিষয়ে প্রস্তাব তুলে ধরা হয়। বৈচিত্র্যময় বায়েসায়েন্সের গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ গুলোর মধ্যে পশুসম্পদ ও কৃষিতে ইমার্জিং ও রিইমার্জিং রোগসমূহ, কৃষিতে ইকোলজিক্যাল ডাইভার্সিটি, পশুসম্পদে সমস্যা, সম্ভাবনা ও করণীয়, ভাইরাল ও ব্যাকটেরিয়াল রোগসমূহ, বন্য ও পোষাপ্রাণীদের সংক্রামক রোগসমূহ, ক্যানসার-ডায়বেটিকসসহ বিভিন্ন রোগের ঔষধ ও ঔষধ শিল্পের উন্নয়ন, জনস্বাস্থ্য, হাসপাতালের বায়োসেফটি ও বায়োসিকিউরিটি ব্যবস্থাপনা, বঙ্গোপসাগরের মেরিন ফিশারিজ ব্যবস্থাপনা, শীপব্রেকিং শিল্প, ঔষধের বিকল্প পণ্য ও ঐতিহ্যবাহী ভেষজ ঔষধ শিল্প ইত্যাদি বিষয় উপস্থাপন, আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থী ও বিজ্ঞানীদের এক মিলনমেলায় পরিণত হয়।
এ কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইসিবিসি এর কো-চেয়ার ডা. চন্দন কুমার রায়। তিনি দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত অধ্যাপক ও গবেষকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিবিবিএস এর সূচনালগ্নের ইতিহাস ও করোনাকালে ল্যাব সেবা প্রদান করে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি রাবিপ্রবির’র সাথে ভবিষতে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বিভিন্ন সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত গবেষকদের প্রতিষ্ঠানে কিংবা ল্যাবে রাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশীপ করার সুযোগ সৃষ্টি ও সহযোগিতার জন্য আহবান জানান। তিনি কনফারেন্সে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক এবং রাবিপ্রবি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পৃষ্ঠপোষক এবং মিডিয়া পার্টনারদের ধন্যবাদ জানান#

রাঙ্গামাটিতে ৩দিনব্যাপী দেশের প্রথম আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল শুরু।
রাঙ্গামাটিতে শুরু হয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের খ্যাতিমান বিজ্ঞানী, গবেষক, এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
শুক্রবার বিকেলে সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। এরপর ধারাবাহিকভাবে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।
মূল প্রবন্ধে বায়োসায়েন্স ও স্বাস্থ্যসেবার উন্নয়নে উদ্ভাবন, প্রাকৃতিক পণ্যে ওষুধ আবিষ্কারের সম্ভাবনা এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন দেশের প্রখ্যাত বিজ্ঞানীরা।
সন্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো ও বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহিনুল আলমসহ দেশের আরো ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এ ছাড়া কনফারেন্সে দেশি-বিদেশি বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের গবেষণা প্রজেক্টও স্থান পেয়েছে।
এই আয়োজন চলবে ১৮ মে পর্যন্ত, যেখানে থাকছে কর্মশালা, পোস্টার প্রদর্শনী এবং বৈজ্ঞানিক আলোচনা।
এ আয়োজন নতুন প্রজন্মের গবেষকদের জন্য একটি দিকনির্দেশনা হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।#

রাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৮ জন।
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ খ্রি. উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা হতে ০৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। অপেক্ষমান তালিকায় রয়েছেন ০২ জন প্রার্থী।
গতকাল (১৪ মে ২০২৫ খ্রিঃ) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়ের তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ খ্রি. এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।
মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে চলমান টিআরসি নিয়োগে পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ ০৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানান রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়। এসময় কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য মনোনীত হওয়ায় অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
পরে নির্বাচিত প্রার্থীদের অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা বলেন, আজ আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নির্বাচিত হয়ে খুবই আনন্দিত। রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মহোদয় অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং ভালো মনের মানুষ হওয়ায় মেধা ও যোগ্যতার মূল্যায়নের ভিত্তিতে আমাদের নির্বাচিত করেছেন। তাই আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আপনারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাই আপনারা দেশ সেবায় চূড়ান্ত ভাবে সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। এসময় নিয়োগ বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।#

রাঙামাটির বাঘাইছড়িতে কাঠবোঝাই ট্রাক্টর উল্টে নিহত ৩ – আহত ৩
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সদর ইউনিয়নে আর্যপুর এলাকায় কাঠ বোঝাই ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন শ্রমিক। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলো– নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদো (৩৫)। আহতরা হলো– সুমন চাকমা (২৭), সোহেল চাকমা (৩২) ও দোলনেইয়ে চাকমা (৩০)।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও বাঘাইছড়ি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ওসি ও ইউপি চেয়ারম্যান উভয়ই জানায়, আজ বিকেলের দিকে উপজেলার কজইছড়ি সীমান্ত সড়ক থেকে লাকড়ি বোঝাই ৬ চাকার একটি ট্রাক্টর বাঘাইছড়ি উপজেলা সদরে যাচ্ছিল। আসার পথে আর্যপুর রাবার বাগান এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ের খাদে গেলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। মূমুর্ষ চালক হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাঘাইছড়ি স্বাস্থ্যকেন্দ্র পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।#

রাঙামাটিতে বিজয় টিভির সাংবাদিক কামালের ওপর পৌর আওয়ামীলীগ নেতার বর্বর হামলা।
মাটিতে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও পূর্বদেশ পত্রিকার সাংবাদিক এম. কামাল উদ্দিনের ওপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়েছেন জেলা যুবলীগ নেতা মিলন নন্দী নান্টু। এতে গুরুতর আহত হন কামাল। পরে তাকে উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান তার সহকর্মী ও স্থানীয়রা। বুধবার বেলা ১১টার দিকে শহরের দক্ষিণ কালীন্দিপুরের বাজারফান্ড প্রশাসন ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগ নেতা মিলন নন্দী নান্টুকে প্রধান আসামি করে ৫-৬ শ্রমিকের বিরুদ্ধে মামলা দিয়েছেন হামলার শিকার সাংবাদিক কামাল।
জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাজারফান্ড প্রশাসন ভবনের সংস্কার ও মেরামত কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ২২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের ঠিকাদারি কাজটি একজন পাহাড়ি ঠিকাদারের নামে হাতিয়ে নিয়েছেন যুবলীগ নেতা নান্টু। এদিন সকালে ভবনটির তৃতীয় তলায় পাকা দেওয়ালের ইট ভেঙে সংস্কার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অরক্ষিত অবস্থায় কাজ করায় ভাঙা ইটপাটকেল সরাসরি গড়িয়ে পড়ছিল নিচতলার মেঝেতে। তখন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির নিচতলা অফিসে নামার সময় উপরতলা থেকে গড়িয়ে পড়া ইটপাটকেল থেকে অল্পের জন্য বেঁচে যান সাংবাদিক কামাল উদ্দিন। এতে তিনি প্রতিবাদ করে নিচে প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন।
এর ঘণ্টাখানেক পর ঠিকাদার নান্টু ৫-৭ জনের একদল শ্রমিক নিয়ে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সামনে কিল-ঘুসি ও নির্মাণ রড দিয়ে সাংবাদিক কামালের ওপর অতর্কিত এলোপাতারি মারধর করেন। এ সময় সঙ্গে রাখা একটি দামি মোবাইল ফোনসহ তার কাছ থেকে নগদ ১ লাখ টাকা হামলাকারীরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন কামাল। পরে তার সহকর্মী ও স্থানীয়রা গিয়ে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায় এবং কামালকে গুরুতর ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খোঁজ নিয়ে জানা গেছে, নান্টু নিষিদ্ধ আওয়ামী যুবলীগের রাঙামাটি জেলা কমিটির সদস্য। তিনি দীর্ঘ ১৫ বছরের অধিক সময় ধরে দলের পদ ব্যবহার করে অসংখ্য ঠিকাদারি কাজ বাগিয়েছেন। গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তন হলেও এখনো দাপটের সঙ্গে ঠিকাদারি করে যাচ্ছেন এ নান্টু। প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন বুক ফুলিয়ে।
অভিযোগ আছে, রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এরশাদ মন্ডলের ঘনিষ্ট ঠিকাদার তিনি। এরশাদ ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী ডিপ্লোমা পরিষদের সভাপতি ছিলেন।
রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক হিমেল চাকমা বলেন, রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের উপরের তলায় বেশ কয়েকদিন ধরে সংস্কার কাজ চলছিল। যার কাজটি করছেন মিলন নন্দী নান্টু। বুধবার সকালে অরক্ষিত অবস্থায় দেওয়াল ভেঙে সংস্কার কাজ করার সময় রিপোর্টার্স ইউনিটির মূল ফটকে উপর থেকে বিভিন্ন আকার প্রকৃতির ইটপাথর নিচে পড়ছিল।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, কামালের ডান চোখের উপর কপালে জখম হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শাহেদ উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার প্রাথমিক তদন্ত হয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে রাঙামাটি সদর হাসপাতালে আহত কামাল উদ্দিনকে দেখতে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দোকার রেজউল করিম, সদস্য হাবীব আজম, মিনহাজ মুরশীদ, জেলা বিএনপি নেতা আলী বাবর, সাংবাদিক ও বিভিন্ন স্তরের লোকজন। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিক কামালের ওপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় কঠোর শাস্তির দাবি করেছেন সাংবাদিক ও বিভিন্ন মহল।
জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, এটি অত্যন্ত নিন্দনীয়। ন্যাক্কারজনক এ ঘটনাটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হবে। আমরা বিষয়টি দেখব। কাজটি আপাতত বন্ধ রাখতে বলা হবে।#

রাঙ্গামাটি প্রেসক্লাবের সাথে সিআরএ’র সৌজন্য সাক্ষাৎ
রাঙ্গামাটি প্রেসক্লাবের সাথে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
মঙ্গলবার (১৩ মে)সন্ধ্যায় রাঙ্গামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক সাবেক সভাপতি সুনিল কান্তি দে, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক মোঃ সোলাইমান, সাংবাদিক মোঃ ইলিয়াছ, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন(সিআরএ)’র সভাপতি সোহাগ আরেফিন,সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শাকিল, সদস্য রিদুয়ান হৃদয়, জুনায়েদ হাসানসহ সিআরএ নেতৃবৃন্ধ ও বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন(সিআরএ)কে স্বাগত জানান ও সে সাথে রাঙ্গামাটি প্রেসক্লাব সব সময় সিআরএ পরিবারের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। #
