Logo
শিরোনাম :
এবার ২ পার্বত্য জেলায়ও সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত রাঙ্গামাটির সাইমুন প্রধানমন্ত্রী’র হাত থেকে নিলেন “ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬” পদক। কক্সবাজার টুপটুপ রেস্টুরেন্টে এন্ড রিসোর্টে : ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত কাপ্তাই লেকে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার ঃ বোট মালিক আটক মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের রাঙ্গামাটির লাভ পয়েন্টে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ চলমান পরিস্থিতিতে পাহাড়ে গুজব, মিথ্যা তথ্যছড়ানো বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ফাদেঁ পা দিবেন না : সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ নেতৃত্বে আজিজুল-লোকমান পর্যটক ও দর্শনার্থীর নিরাপত্তায় সড়ক বিভাগের লেক ভিউ গার্ডেনে বসানো হলো পুলিশ বক্স

রাঙ্গামাটি জেলা সদরের কেপিআই “বাংলাদেশ টেলিভিশন” ও “বাংলাদেশ বেতার” এর নিরাপত্তা ব্যবস্থা তদারকি করলেন জেলা প্রশাসক।

রাঙ্গামাটি প্রতিনিধি( গিরি সংবাদ) / ৬৮৯ বার দেখা হয়েছে
শেষ আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Oplus_131072

আজ “বাংলাদেশ টেলিভিশন” এবং “বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্র” পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার মাননীয় জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ ।
এসময় তিনি জাতীয় গুরুত্বপূর্ণ এই স্থাপনাসমূহের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি, কেপিআই নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি রাঙ্গামাটি কেন্দ্রের সম্প্রচার কার্যক্রম সহ সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সন্তোস প্রকাশ করেন।
এসময় রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, নেজারত ডেপুটি কালেক্টর এস এম মান্না, রাঙ্গামাটি বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মঈন উদ্দিন, আঞ্চলিক প্রকৌশলী মোঃ আবু সালেহ, উপ-বার্তা নিয়ন্ত্রক শারমিন রহমান সুমি সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।#


এই বিভাগের অন্যান্য সংবাদ