Logo
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না—রাঙামাটিতে সারজিস আলম। কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন চট্টগ্রাম ডিআইজি’র রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা: এমপি দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটিতে ৮ বছরের শিশু ধর্ষনে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে ছাত্রদল নেতা ও সাংবাদিক সহ আটক। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ রাঙামাটিতে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার। কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরও ১০ দিন বৃদ্ধি, : ১০ আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে আহরণ-বিপনন।

কাপ্তাইয়ে সৌদি পরিবহনের ধাক্কায় প্রাণ গেল এস আলম কাউন্টারের টিকিট বিক্রেতা ইলিয়াছের  

ঝুলন দত্ত( কাপ্তাই) / ৫৯১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কের সীতাঘাট এলাকায় ঢাকাগামী সৌদি পরিবহন  গাড়ির( চট্টমেট্রো ব ১১-০৬৭৯) ধাক্কায় মো: ইলিয়াছ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত মো: ইলিয়াছ কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের শিলছড়ি এলাকার  মৃত নুর আহামদ 
পুত্র।  তিনি কাপ্তাই জেটিঘাট এলাকায় এস আলম কাউন্টারের টিকিট বিক্রেতা হিসাবে কর্মরত ছিলেন। 
আজ বৃহস্পতিবার( ২৭ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু ওসি আরোও জানান,মো: ইলিয়াছ কাপ্তাই সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। এসময় কাপ্তাই জেটিঘাট হতে ছেড়ে যাওয়া ঢাকাগামী সৌদি পরিবহনের একটি গাড়ির  খোলা লকারের ধাক্কায়  তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হলে এলাকাবাসী  তাঁকে কাপ্তাই সদর হাসপাতালে নিয়ে গেলে পথেমধ্যে তাঁর মৃত্যু হয়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা রাতে এই প্রতিবেদককে জানান,সড়ক দূর্ঘটনায় নিহত ইলিয়াছ হাসপাতালে আসার আগে মৃত্যুবরণ করেন। 
পুলিশ জানান,ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার পুলিশ গাড়ীটি আটক করেছে। গাড়ীর চালক মোঃ মাহবুব পলাতক রয়েছে। লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#


এই বিভাগের অন্যান্য সংবাদ