
রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলার সাংবাদিকদের কর্মদক্ষতা, কর্মপরিবেশ, ঝুঁকি মোকাবিলাসহ বেশ কিছু দিক সামনে রেখে এ সংগঠন গঠন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাত ৮ টায় বনরূপাস্থ একটি রেস্টেুরেন্ট এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়। এতে জেলার চ্যানেল ওয়ান এর প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলামকে সভাপতি, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মীর মোঃ লোকমান হোসেনকে সাধারণ সম্পাদক, দ্যা ডেইলি ইন্ড্রাষ্ট্রি এর জেলা প্রতিনিধি আশিকুর রায়হান ভূঁইয়াকে কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাতী বাংলাদেশ এর জেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক নতুন সময় এর জেলা প্রতিনিধি মঈন উদ্দীন খোকনকে সদস্য ও সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন রাজীব দাশকে সদস্য হিসেবে নাম ঘোষনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটি রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ, নীতিমালা প্রণয়ন সহ সংগঠনের সকল দায়িত্ব পালন করবে। নব গঠিত সংগঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম জোরদার হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার আদায়ে শক্তিশালী ভূমিকা রাখবে। #