
রাঙামাটিতে জনপ্রিয় “দৈনিক বাংলাদেশ বুলেটিন”- এর ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে ও রাঙামাটি জেলা প্রতিনিধি শাহ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা।
তিনি বলেন, পত্রিকাটি ৯ম তম বছরে পদার্পন করেছে। পত্রিকাটি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে পাঠপ্রিয়তা অর্জন করার পাশাপাশি মানুষের মাঝে আস্থা তৈরী করতে সক্ষম হয়েছে। এ পত্রিকার সুনাম এখন সর্বত্র। তিনি আশা করেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগণের উন্নয়ন, সেবাসহ নানান বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তারা পত্রিকার সম্পাদক-প্রকাশক, লেখক- সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।
সভায় রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম কামাল উদ্দিন, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ বক্তব্য রাখেন। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দরা অংশ নেন।
দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা সদরসহ ১০ উপজেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের শীর্ষকর্তারা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। #