Logo
শিরোনাম :
রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ / সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী এড. দীপেন দেওয়ান কাপ্তাইয়ে দাদার সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু রাঙামাটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্যোগ: অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের উদ্বোধন। রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৮ চকরিয়ায় মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সরকারের ১ শত ৮০ দিনের  সম্পাদিত কার্যক্রম বিষয়ে কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং

সাংবাদিক মোস্তফা কামাল’র মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

মিশু মল্লিক( গিরি সংবাদ) / ১৭৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটির বিশিষ্ট সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও শিক্ষক মোস্তফা কামালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের রিজার্ভ বাজারস্থ রাঙামাটি শিশু নিকেতন প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।
 
সাংবাদিক মোস্তফা কামাল স্মরণ সভা পরিষদের সদস্য শংকর হোড়ের সঞ্চলনায় বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাবেক সভাপতি সামশুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, অর্থ সম্পাদক পুলক চক্রবর্ত্তী, সাংবাদিক মোস্তফা কামাল স্মরণ সভা পরিষদের সদস্য রমজান আলী, রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দীপ্ত হান্নান, রিজার্ভ মুখ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক দেবব্রত দাশ দেবু, সাবেক শিক্ষার্থী রোকসানা আক্তার রুমা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মোঃ মোস্তফা কামাল উদ্দীন এবং সভাপতিত্ব করেন সাংবাদিক মোস্তফা কামাল স্মরণ সভা পরিষদের সদস্য আহমেদ ফজলুর রশীদ।

সভায় স্মৃতিচারণ করে বক্তারা বলেন, সাংবাদিক মোস্তফা কামাল ছিলেন একজন ক্ষণজন্মা ব্যাক্তিত্ব। শুধু সাংবাদিকতার ক্ষেত্রেই নয়, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তাঁর দক্ষ পদচারণা। তিনি তাঁর মেধা ও শ্রমের মাধ্যমে নিজেকে এবং রাঙামাটিকে তুলে ধরেছেন এক অনন্য উচ্চতায়।

বক্তারা আরো বলেন, মোস্তফা কামাল নিজেকে সাংবাদিক ছাড়াও একজন শিক্ষক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তাঁর অনেক ছাত্র-ছাত্রী আজ সফলতার সর্বোচ্চ শিখরে আরোহন করেছেন। তাঁদের সফলতার গল্পে মোস্তফা কামাল একটি গুরুত্বপূর্ণচরিত্র দখল করে আছেন।

সভা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।

মিশু মল্লিক


এই বিভাগের অন্যান্য সংবাদ