Logo
শিরোনাম :
কাপ্তাইয়ে বিজিবির অভিযান : ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজি সহ ২জন আটক টাইব্রেকারে ৪–৩ গোলে রাঙ্গামাটি সদরকে হারিয়ে লীগ চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাঙ্গামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত। কক্সবাজারে চোরাই স্বর্ণালংকার মোবাইল সেটসহ গৃহকর্মী গ্রেফতার পিতাকে হত্যার পর  রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ। রাঙ্গামাটিতে ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত। মাইকেল চাকমার ইউপিডিএফ”-মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে – রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিতে পর্যটন খাতের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে পাচারকালে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের মতবিনিময় সভা

রাঙামাটিতে জেলা প্রশাসক ও বিজিবি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

মোকাদ্দেম সাঈফ(গিরি সংবাদ) / ১৯৩ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

রাঙামাটিতে বিজি‌বি কর্তৃক ভূমি দখল ও মহামান্য হাইকোর্ট ডিভিশনের ক্ষতিপূরণ প্রদানের আদেশ অমান্য করায়, রাঙামাটি জেলা প্রশাসক এবং বিজি‌বি ৩৭ নং রাজনগর লংগদু এর অন‌্যায় কর্মকা‌ন্ডের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন ২৬) সকাল ১১টায় লংদুর ভূমিহারা এবং অন্যায়ের শিকার কতিপয় জমির মালিকদের আয়োজনে শহরের কোর্ট হিলস্থ এডভোকেট পারভেজ তালুকদারের চেম্বারে এ সংবাদ সম্মেলন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিবি ৩৭ নং রাজনগর জোন, রাঙামা‌টির লংগদু উপ‌জেলার গুলশাখালী ইউনিয়নের কতিপয় গরীব, অসহায়, নিরীহ লোকজনের রেকর্ডকৃত প্রায় ৫০ একরের অধিক জমি ভূ‌মি অ‌ধিগ্রহ‌ণের নাম দিয়ে দখল করে নিয়েছে এবং কোনো ক্ষতিপূরণ প্রদান করেনি। এই বিষয়ে ক্ষ‌তিগ্রস্ত ভূ‌মি ঘরবাড়ী ও বাগা‌নের মা‌লিকরা মহামান্য হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নাম্বার ১৫১৭১ /২৪ দা‌য়ের কর‌লে মহামান‌্য হাইকোর্ট ডি‌ভিশন বিগত ১৪/০১/২৫ তা‌রি‌খে আবেদনকারী মোহাম্মদ মফিজ, মোহাম্মদ সুমন, বিবি কুলসুম,মো হা‌নিফ মো হো‌সেন সহ যাদের জমি অ‌ধিগ্রহণ করা হয়েছে, যাদের জমি অ‌ধিগ্রহ‌ণের না‌মে দখল করা হয়েছে, তাদের ক্ষতিপূরণ প্রদানের জন্য অথবা ক্ষতিপূরণ প্রদান না করলে জমি ফেরত দেওয়ার জন্য একটি নির্দেশনা দিয়েছেন।

কিন্তু সেই নির্দেশনা রাঙ্গামাটি জেলা প্রশাসক পরিপালন না করে, তিনি উল্টো একটি প‌ত্রের মাধ‌্যমে বিগত ১৪ /১০/২০২৪ তারিখে সৈয়দা মমতাজ টুকুর , সহকারী কমিশনার এর স্বাক্ষরে বলেন যে, মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশ পরিপালনে উনার করার কিছুই নেই।

সুতরাং এই বিষয়টি অতীব দুঃখজনক যে, মহামান্য হাইকোর্ট ডিভিশনের এই আদেশ পরিপালন না করে মাননীয় জেলা প্রশাসক রাঙ্গামাটি তিনি একটি অপরাধ করেছেন এবং বিজিবি জোন এই গরীব লোকগুলার জ‌মি অ‌ধিগ্রহ‌ণের নাম দিয়ে দখল করে তাদেরকে ক্ষতিপূরণ প্রদান না করে আরেক‌টি অপরাধ ক‌রে‌ছেন এবং মহামান‌্য হাইকোর্ট এর আদেশ প্রা‌প্তির পর এ বিষ‌য়ে কোন ব‌্যবস্থা না নি‌য়ে আরো এক‌টি অন‌্যায় ক‌রে‌ছেন ।

এমতাবস্থায় লংদুর অসহায় ভূমি মালিকগণের প্রায় ১৫০ একরের উপর জমি বিজিবি অন্যায়ভাবে দখল করে এবং তাদের প্রায় ৫০০ কোটি টাকার উপরে ফলজ ও বনজ বাগান, ঘরবাড়ি ধ্বংস করে, খেত-খামার, কৃষি, পুকুর, মাছ চাষ ধ্বংস করে তাদের জীবন-জীবিকা ধ্বংস করে যে অন্যায় করেছে এবং তাদেরকে ক্ষতিপূরণ না দিয়ে দীর্ঘ ৭ বছর যাবত তারা যে রাস্তায় রাস্তায়, দ্বারে দ্বারে ঘুরছেন।

সাংবাদিক সম্মেলনে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানানো হয়।#


এই বিভাগের অন্যান্য সংবাদ